খেরসন শহর থেকেও পিছু হটল রুশ বাহিনী
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২
ইউক্রেনের খেরসন শহর থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। আজ বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু রাশিয়ার দখলে থাকা খেরসন শহর থেকে রুশ সেনাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গণভোট আয়োজন করে ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রাশিয়া তাদের অংশ করে নিয়েছে, এর মধ্যে একটি খেরসন। ওই অঞ্চলের রাজধানী খেরসন শহরের অবস্থান নিপরো নদীর পশ্চিম পারে। রুশ প্রতিরক্ষামন্ত্রী খেরসন শহর থেকে সরে নিপরো নদীর পূর্ব তীরে সেনাদের অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর নেতৃত্বে আছেন জেনারেল সের্গেই সুরোভিকিন। টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে সুরোভিকিন বলেছেন, খেরসন শহরে রুশ সেনাদের রসদ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। জেনারেল সুরোভিকিন এমন কথা জানানোর পর প্রতিরক্ষামন্ত্রী সোইগু রুশ সেনাদের ওই শহর ছাড়ার নির্দেশ দেন।
ওই অনুষ্ঠানে ছিলেন সের্গেই সুরোভিকিন ও সের্গেই সোইগু। যুদ্ধ পরিস্থিতি বর্ণনা করে সেখানে সুরোভিকিন বলেন, ‘বর্তমান পরিস্থিতির সব দিক মূল্যায়ন করে খেরসন শহর ছেড়ে নিপরো নদীর পূর্ব তীরে অবস্থান নেওয়ার প্রস্তাব দিচ্ছি। আমি জানি এটা একটা কঠিন সিদ্ধান্ত। কিন্তু একই সঙ্গে এর মাধ্যমে আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনাসদস্যদের প্রাণ বাঁচাতে পারব।’ সুরোভিকিনের এ কথার পরপরই প্রতিরক্ষামন্ত্রী সোইগু বলেন, ‘সেনাদের সরানো শুরু করুন।’
ইউক্রেনে রাশিয়ার সেনা কমান্ডার সের্গেই সুরোভিকিনকে প্রতিরক্ষামন্ত্রী সোইগু আরও বলেন, ‘আমি আপনার মূল্যায়ন ও প্রস্তাবের সঙ্গে একমত। আমাদের জন্য রাশিয়ার সেনাসদস্যদের জীবন ও স্বাস্থ্য সর্বদা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ছাড়া সাধারণ মানুষের ঝুঁকির বিষয়টি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। খেরসন থেকে নিপরো নদীর অন্য পারে সেনা ও অস্ত্র সরঞ্জাম সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিন। এসব করার জন্য জন্য প্রয়োজনীয় যেসব পদক্ষেপ নেওয়া দরকার, তা নিশ্চিত করুন।’
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
