ক্লান্তির পেছনে রয়েছে যে আশ্চর্য কারণ
প্রকাশিত: ৩ জুলাই ২০১৯
সকালে ঘুম থেকে উঠেই ধরুন আপনি ব্যায়াম করা শুরু করলেন! প্রথমেই ২ কেজি ওজনের ডাম্বেল তুললেন, দ্বিতীয়বারও তুললেন অনায়াসে। এভাবে দশবার তোলার পর আপনার মাংসপেশি আর সাড়া দেবে না, ১৫ বারের পর আপনি হয়তো আর তুলতেই পারবেন না। খুব যদি শক্তিমান হয়েও থাকেন, একটা সময় গিয়ে আপনি হাল ছাড়তে বাধ্য হবেনই। কিন্তু কেন এমন ঘটে? নির্দিষ্ট পরিমাণ কাজ করার পর কেন আমাদের মাংসপেশিগুলো ক্লান্ত হয়ে যায়?
এর কারণ হিসেবে আমরা ল্যাকটিক এসিডের ক্ষরণ, শক্তির স্বল্পতা ইত্যাদিকে দায়ী করে থাকি। তবে এই কারণগুলোর কোনোটাই আমাদের পেশির ক্লান্তির পেছনে প্রধান কারণ নয়। প্রধান কারণটি হলো- একটা নির্দিষ্ট সময় পরে আমাদের পেশিগুলোর মস্তিষ্ক থেকে সংকেত গ্রহণের অপারগতা। পরিশ্রম করার সময় শরীরের কোনো এক বা একাধিক পেশি আমরা যখন ব্যবহার করি, তখন মস্তিষ্ক থেকে অনবরত সেসব পেশি কোষে সিগনাল বা সংকেত পৌঁছায়। একটি নির্দিষ্ট সময় পরে আমাদের পেশি আর সেই সংকেত গ্রহণ করতে পারে না।
আসল ব্যাপারটি জানতে হলে বুঝতে হবে, কীভাবে মস্তিষ্ক থেকে প্রাপ্ত সংকেতগুলোর প্রতি দেহের মাংসপেশি প্রতিক্রিয়া জানায়। মস্তিষ্ক থেকে মোটর নিউরন নামক লম্বা-পাতলা কোষের সহযোগিতায় সেকেন্ডেরও ভগ্নাংশ সময়ে একেকটি সংকেত আমাদের পেশিতে পৌঁছায়। মোটর নিউরন ও আমাদের পেশিকোষের মধ্যে থাকে খুবই ক্ষুদ্র পরিমাণ ফাঁকা জায়গা। এসব জায়গার মধ্য দিয়েই মস্তিষ্কের কোষ ও পেশি কোষের মধ্যে নানা ধরণের কণিকার আদান-প্রদান হয়।
মোটর নিউরনগুলো অ্যাসিটাইলকোলিন নামক একধরণের নিউরোট্রান্সমিটার আমাদের পেশিতে পরিবহণ করে থাকে। অন্যদিকে, পেশিকোষের পর্দায় থাকে ধাতব আয়ন, ভেতরে পটাশিয়াম ও বাইরের পর্দায় সোডিয়াম। মস্তিষ্ক থেকে সংকেত পেশিতে পৌঁছে দেয়ার সময় মোটর নিউরন কোষগুলো পেশি কোষে অ্যাসিটাইলকোলিন প্রবেশ করায়। এর ফলে পেশি কোষে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলো খুলে যায়।
পেশি কোষের পর্দার ছিদ্র উন্মুক্ত হয়ে যাওয়ায় পর্দার বাইরের প্রান্তে থাকা সোডিয়াম ভেতরে প্রবেশ করে ও ভেতরে থাকা পটাশিয়াম বাইরে চলে যায়। পেশি কোষের মেমব্রেন বা পর্দার এপাশ-ওপাশে এই সোডিয়াম-পটাশিয়ামের অদল-বদলই হলো আমাদের পেশি সংকুচিত হওয়ার পেছনের কারণ। আমরা নিশ্চয়ই জানি, পেশি যদি অতিরিক্ত কাজ করে তবে তা সংকুচিত হয়। এর কারণ পেশির ওপর অতিরিক্ত চাপ পড়লে মস্তিষ্ক থেকে পেশির কোষগুলোতে প্রচুর সিগনাল বা সংকেত যেতে থাকে।
যাই হোক, আয়নের এই অদলবদলে এক ধরণের বৈদ্যুতিক সংকেত তৈরি হয়, যেটাকে বলে অ্যাকশন পটেনশিয়াল। এই বৈদ্যুতিক সংকেত সম্পূর্ণ পেশিতে ছড়িয়ে পড়ে এবং পেশির অভ্যন্তরে লুকিয়ে থাকা ক্যালসিয়ামকে বাইরে নিয়ে আসে। ক্যালসিয়ামের এই হঠাত ক্ষরণে পেশির ভেতরে লুকিয়ে থাকা মাসল ফাইবারগুলো একে অপরের সাথে আঁটসাঁটভাবে লেগে যায় ও পেশিকে সংকুচিত করে ফেলে।
এখন কথা হলো, পেশির সংকোচনে যে পরিমাণ শক্তি দরকার হয়, তা কোথা থেকে আসে? এর পেছনে আছে এটিপি (অ্যাডিনোসিন ট্রাই ফসফেট) নামের এক ধরণের অণু। এই এটিপির কারণেই পেশির ওপর থেকে চাপ সরে গেলে পটাশিয়াম ও সোডিয়াম আয়নগুলো পুনরায় নিজের জায়গায় ফিরে আসে। এতক্ষণ যে প্রক্রিয়া বর্ণিত হলো, প্রতিবার পেশির সংকোচনে সেই প্রক্রিয়ারই পুনরাবৃত্তি ঘটতে থাকে। বারবার এটিপির ব্যবহার হওয়ায় এক সময় আর প্রয়োজনীয় শক্তি পাওয়া যায় না, ল্যাকটিক এসিডের মতো বর্জ্যের পরিমাণ যায় বেড়ে। এর ফলে আয়নগুলো আর যথাস্থানে ফিরতে পারেনা। তাই মস্তিষ্ক থেকে সিগনাল আসতে থাকলেও আমাদের পেশি আর পেরে ওঠে না।
তবে আমাদের শরীরে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ও এটিপির কমতি নেই। তাই খানিক বিশ্রামের পরেই দেহের অন্য প্রান্ত থেকে এসব অণু পরিশ্রান্ত পেশিতে জমা হয় এবং আমরা পুনরায় শক্তি পেয়ে থাকি।
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৫
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
