কেমন আছেন অভিনেত্রী অহনা?
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯
গত ৯ জানুয়ারি ভোর রাতে নগরীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। এতে অহনার কোমরের হাড়ের সংযোগস্থল সরে যায়, পিঠ থেঁতলে যায়। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।
দুর্ঘটনার পর কেমন আছেন অহনা? তা জানতেই আজ বুধবার দুপুরে যোগাযোগ করা হয় এই অভিনেত্রীর সঙ্গে। মুঠোফোনে রাইজিংবিডির সঙ্গে আলাপকালে ঠিকমতো কথাও বলতে পারছিলেন না, কণ্ঠ জড়িয়ে যাচ্ছিল তার।
বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে অহনা রহমান বলেন ‘আগের চেয়ে একটু ভালো। শরীরের যেসব স্থানে ক্ষত হয়েছিল সেগুলো অনেকটা শুকিয়েছে তবে পুরোপুরি শুকায়নি। এখনো সোজা হয়ে দাঁড়াতে পারি না, সোজা হয়ে শুতেও পারি না। ক্ষত স্থানগুলো অনেকটা গভীর ছিল আর ওসব জায়গায় ময়লা ঢুকে ব্যাকটেরিয়া সংক্রমিত হয়েছিল। যার কারণে সেরে উঠতেও সময় লাগছে।’
উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন জানিয়ে অহনা বলেন, ‘শারীরিক অবস্থা যেভাবে উন্নতি হচ্ছে তাতে অনেকটা সময় লেগে যাবে। এতটা সময় অপেক্ষা করা সম্ভব না। কারণ শুটিংয়ের শিডিউল আছে। তাই চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভারত ও ব্যাংককে যাব। ভারতের ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়া হয়েছে। আমার সঙ্গে কাউকে তো যেতে হবে সেদিক থেকেও একটু গোছানোর বিষয় আছে। এসব গোছগাছ হলেই দেশের বাইরে যাব।’
সুস্থতার জন্য ভক্ত ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
জানা যায়, ঘটনার দিন একটি অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের নিয়ে উত্তরার বাসায় ফিরছিলেন অহনা। এ সময় তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। উত্তরা লেকড্রাইভ রোডের ৭ নম্বর সেক্টরে রাত সোয়া ৩টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক অহনার গাড়িতে ধাক্কা দেয়। অহনা উত্তেজিত হয়ে গাড়ি থেকে নেমে ট্রাকচালককে ট্রাক থেকে নামতে বলেন। তারপর শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে ট্রাকচালক ট্রাকের পেছনের গিয়ার দিয়ে অহনার গাড়িতে আবারো ধাক্কা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে অহনা ট্রাকের দরজায় উঠে তাকে নামতে জোর করেন। চালক তার কথায় পরোয়া না করে গাড়ি টান দেয়। অহনা তখন ট্রাকের জানালা ধরে ঝুলতে থাকেন। ট্রাকটি ১২ নম্বর সেক্টরে গিয়ে অহনাকে ফেলে দেয়ার উদ্দেশ্যে জোরে বাঁক নেয়। কিন্তু সামলাতে না পেরে ট্রাকটি বাম দিকে উল্টে পড়ে যায়। অহনা ছিটকে গিয়ে পাথরকুচির উপর পড়েন। পরবর্তী সময়ে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
