কামালপুত্রের হাজার কোটি টাকা
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির পরামর্শেই চলত মন্ত্রণালয়, পুলিশের নিয়োগ বদলি পদোন্নতি বাণিজ্য দখল চাঁদাবাজি সবকিছুই ঠিক করে দিত তার সিন্ডিকেট, হত্যা মামলায় রিমান্ডে
বাবা স্বরাষ্ট্রমন্ত্রী হলেও ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতির পরামর্শেই চলত মন্ত্রণালয়। বাবার ক্ষমতার প্রভাব খাটিয়ে হাতিয়েছেন হাজার কোটি টাকা। দেশে-বিদেশে গড়েছেন সম্পত্তির পাহাড়। দখল, চাঁদাবাজি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাবতীয় নিয়োগ-বদলি-পদোন্নতি বাণিজ্যের সবকিছুই ঠিক করে দিত ‘জ্যোতি সিন্ডিকেট’। আর এসব কাজ করতে রাজধানীতে ছিল একাধিক অফিস। সেসব অফিসে পুলিশ কর্মকর্তার ভিড় লেগেই থাকত। তাঁরা যেতেন বদলি-পদোন্নতির তদবির নিয়ে। আর এ জ্যোতি সিন্ডিকেটেই ছিলেন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাবেক ছাত্রলীগ নেতা আজিজুল হক রানা, সৈয়দ মিজান ও সুজন ঢালী। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকার আমলে লুটপাটে জ্যোতি ছড়িয়েছেন কামালপুত্র জ্যোতি। গত শুক্রবার রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতিকে গ্রেপ্তারের পর চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ১১ সেপ্টেম্বর আশুলিয়া থানায় হত্যাচেষ্টার অভিযোগে মো. রবিউল সানির মামলায় ৪ নম্বর আসামি শাফি মুদ্দাসির খান জ্যোতিকে শুক্রবার মধ্যরাতে বনানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। জানা গেছে, ক্ষমতায় থাকাকালে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যদের দুর্নীতি মুখে মুখে থাকলেও কেউ ‘টুঁ’শব্দ করার সাহস পাননি। তবে শুক্রবার রাতে জ্যোতিকে গ্রেপ্তারের পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ দিতে শাফি মুদ্দাসিরকে মেসার্স তিতাস বাণিজ্যিক প্রতিষ্ঠান নামে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বানিয়ে রাখেন তাঁর বাবা আসাদুজ্জামান খান কামাল। এ প্রতিষ্ঠানের নামেই চলত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি। টেকনাফের মিঠাপানির ছড়ার ১ নম্বর প্লটে ৫ দশমিক ৫০৬৪ একর জমি কেনা হয়। তা ছাড়া লেঙ্গুরবিল মৌজায় একই কোম্পানির নামে কেনা জমির মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা। অনুসন্ধানে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অমোছনীয় কালি কিনতে শুধু ১ কোটি ২৪ লাখ টাকা ব্যায় করে শাফি মুদ্দাসির সিন্ডিকেট। এ ছাড়া আরও ৬ কোটি টাকার অমোছনীয় কালি কেনে নির্বাচন কমিশন। যার টেন্ডার বাগিয়ে নেয় শাফি ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গির আলমের আত্মীয়ের যৌথ সিন্ডিকেট। দুর্নীতিগ্রস্ত আসাদুজ্জামান খান কামাল ও তাঁর ছেলে শাফি মুদ্দাসিরের লুটপাট হাসিনা সরকারের আমলে চরম পর্যায়ে পৌঁছায়।
জানা যায়, নির্বাচন কমিশনের অমোছনীয় কালি কেনার টেন্ডার বাগিয়ে নিয়েছিলেন কামালপুত্র জ্যোতি। সে সময় গণমাধ্যমকর্মীরা বিষয়টি আঁচ করতে পারলেও প্রকাশ করার সাহস করেননি। একটি শীর্ষ গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন করলেও তাতে শাফি মুদ্দাসিরের নাম উল্লেখ করেনি। যেখানে সর্বনিম্ন দরদাতা টেন্ডার পায়, সেখানে সর্বোচ্চ দরদাতা হওয়ার পরও কালি কেনার কাজটি পান শাফি ও তাঁর সিন্ডিকেট।
অভিযোগ রয়েছে, রাজধানীর পুরো ধানমন্ডি এলাকায় ছিল তাঁর একচ্ছত্র আধিপত্য। ধানমন্ডি রেস্টুরেন্ট দেওয়ার জন্য শাফি মুদ্দাসির জ্যোতিকে দিতে হতো ১ থেকে ২ কোটি টাকা। টাকা দিলে কোনোরকম যাচাইবাছাই ছাড়াই মিলত লাইসেন্স। আর লাইসেন্স করতে বাবার প্রভাব খাটাতেন জ্যোতি। শুধু তাই নয়, এসব রেস্টুরেন্ট থেকে যেসব চাঁদা নেওয়া হতো তা-ও এক হাতে সামলাতেন জ্যোতি।
শুধু রাজধানীর কারওয়ান বাজার এবং মহাখালী বাস টার্মিনাল থেকেই প্রতিদিন দেড় কোটি চাঁদা উঠত। এর বড় অংশ চলে যেত জ্যোতির পকেটে। এর বাইরে রাজধানীর প্রায় সব ফুটপাত, বাজার, মাদক কারবার ও আবাসিক হোটেল থেকে ওঠানো চাঁদার বড় একটি অংশ চলে যেত জ্যোতির কাছে। এ টাকা তাঁদের কাছে পৌঁছানোর দায়িত্ব ছিল মন্ত্রীর এপিএস মনির হোসেনসহ আরও দুজনের। জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্থাগুলোয় একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল জ্যোতির। এ বিষয়টি তাঁর পক্ষ থেকে দেখভাল করতেন তাঁর বন্ধু খ্যাত ২৯ বিসিএসের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী। আশুলিয়া থানার মামলায় কাফী গ্রেপ্তার হয়ে বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন। দেশব্যাপী ২০০ থানায় ওসি নিয়োগে অন্তত ১০০ কোটি টাকা হাতিয়ে নেয় জ্যোতি সিন্ডিকেট। দেশে এবং বিদেশে পুলিশে নিয়োগ, পদায়ন, বদলি, আসামি ছেড়ে দেওয়ার সবকিছুই দেখভাল করতেন কাফী ও স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনির। তবে কারাগার, ফায়ার সার্ভিস, মাদক ও আনসারের বিষয়টি দেখতেন মনির। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব টেন্ডারে মোটা অঙ্কের ভাগ পেতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। অর্থের বড় একটি অংশ ইউরোপে লেনদেন হতো। জার্মানিতে নিজের নামে বাড়িও গড়েছেন জ্যোতি। সীমান্তে চোরাচালান এবং গরুর খাটাল নিয়ন্ত্রণ করতেন সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ মিজান ও আজিজুল হক রানা। নিকেতনে ও ফার্মগেটে তাঁর নিজের অফিস থেকেই সব অপকর্ম বাস্তবায়ন করতেন। তবে সুন্দরী রমণীদের নিয়ে মাঝে মাঝেই জ্যোতি চলে যেতেন সাভারে অটো ব্রিক ফিল্ডে। সব ধরনের মনোরঞ্জনের ব্যবস্থা রাখা হতো আগে থেকেই।
- দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য
- ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
- ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- মামদানির স্ত্রীকে নিয়ে কেন বিতর্ক
- মিডিয়ার লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের
- জামাইকাবাসীর প্রাণের মেলা ইফতারে
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- গণভোট নিয়ে অঘটনের আশংকা
- আজকাল ৯১৪
- তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান
- বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী
- দি ইকোনমিস্টের ২৭% শেয়ার কিনলেন কানাডীয় বিলিয়নিয়ার
- পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ
- ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের
- যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আরও ৯৭ গুপ্তচর গ্রেপ্তার করল ইরান
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
