কম খরচে বদলে ফেলুন বাড়ির চেহারা
প্রকাশিত: ২ জুলাই ২০১৯
প্রত্যেক মানুষই চায়, বাড়ির লুক ধাপে ধাপে পরিবর্তন করতে। কারণ, এক ধরনের গেটআপে বহু দিন থাকলে নিজের কাছেও কেমন জানি অরুচি চলে আসে। বিশেষ করে বাড়িতে মেয়ে মানুষ থাকলেতো কথাই নেই, আপনি না চাইলেও তার জন্য আপনাকে বদলাতে হবে বাড়ির চেহারা। আর যারা সদ্য বিয়ে করে নতুন বাড়িতে উঠেছেন, তাদের বেলায় তো জীবন যায় যায় অবস্থা। চাকরি করেন অথবা বেকার থাকেন এসব দেখার সময় নেই আপনার স্ত্রীর, তবে আপনাকে এই মুহূর্তে বাড়ি সাজাতে হবে, এটা তার চায়-ই চায়!
এদিকে, বাড়ি সাজাতে দরকার অনেক টাকা। এটি চারটি খানি মুখের কথা না যে, বললে হয়ে যাবে। ভাবছেন তাহলে এই প্যারা থেকে কীভাবে বাঁচবেন? আবার এও চাইছেন, নিজের বাড়িতে নতুন একটা লুক কীভাবে দিবেন? আমূল পরিবর্তনের সময় বা অর্থ হয়তো এই মুহূর্তে আপনার নেই। অথচ ঘরটাও বড় একঘেয়ে লাগছে। চিন্তার কোনো কারণ নেই, কম খরচে বদলাতে পারেন আপনার বাড়ির চেহারা। কিন্তু এর জন্য ঘর রঙ করা যাবে না। কারণ এতে খরচ হয়ে যাবে অনেক বেশি। তাই ঘরের পর্দা হোক বা আসবাব- একটুআধটু অদলবদল করলেই ঘরের পুরো রূপ বদলে যাবে। এছাড়া এখন অনেক ধরনের ছোট ছোট ঘর সাজানোর সামগ্রী পাওয়া যায়, যা দিয়ে অনায়াসে ঘরের লুক পরিবর্তন করা যায়। যেমন ধরুন, একটা দেয়ালে ওয়ালআর্ট করালেন বা ওয়ালআর্ট স্টিকার লাগালেন। অথবা একটা ওয়ালে ল্যামিনেট করালেন।
এছাড়া প্রায় বাড়ির ঘরের কোণ অবহেলিত থাকে। তবে আপনি বদলে ফেলুন সেই কোণগুলো। আর তাতে যদি একটা ওপেন কর্নার বাহক রাখা যায়, পুরো ঘরের এক নতুন লুক সেট হবে। এছাড়া নানা ধরনের ভিনিয়ার্ড বা ল্যামিনেটেড র্যাক এখন পাওয়া যায়। বেত বা রট আয়রনের র্যাক-যেমনটা আপনার ঘরের সঙ্গে ভালো লাগবে, তেমনটা কিনতে পারেন এসব খুব সহজে। এরপর সাজিয়ে ফেলুন নিজের পছন্দের জিনিস বা অল্পবিস্তর বইপত্র দিয়ে। কাঁসা বা পিতলের বাসনও সাজিয়ে রাখতে পারেন। যা-ই রাখুন না কেন, তা যেন পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখুন।
তবে অনেকেই জায়গার অভাবে দেয়ালে ক্লোজড বক্স ক্যাবিনেট বানান, আপনি কিন্তু সেটা একেবারে করবেন না। সেই জায়গায় যদি আপনি ফ্লোটিংওয়াল র্যাকস লাগাতে পারেন, তাহলে দেয়ালে বেশ কিছু লেয়ার আসবে, দেখতেও বেশ সুন্দর লাগবে। আর এখন বাইরে নানা শেপ এবং সাইজের র্যাকস পাওয়া যায়। কী রাখতে চান? মূলত সেটা বুঝে র্যাক বাছাই করুন। সবসময় বাড়ি রঙ করা সম্ভব হয়ে ওঠে না। তাই নানা ধরনের টেক্সচার বা ডিজাইনের ল্যামিনেটসের এখন বিপুল চাহিদা।

তবে মাথায় রাখতে হবে, এই ডিজাইন যেন দেয়ালের কোনো ক্ষতি না করে। তবে এই ধরনের ল্যামিনেটসের সাহায্যে ঘরের চেহারার রূপবদল ঘটবে এটা নিশ্চিত। এছাড়া এখন এক ধরনের সলিড ল্যামিনেটসও পাওয়া যায়। যা অন্দরসজ্জার জন্য বেশ জনপ্রিয়। কিউব শেপের ওয়াল শেল্ভসের এখন চাহিদা তুঙ্গে। দেয়ালে একটা বা কোঅর্ডিনেট করে তিন, চারটি লাগিয়ে ছোট ছোট শো পিস রাখলে একটা কনটেম্পোরারি লুক আসবে। নানা অ্যাঙ্গেল থেকে ঘরে এটি লাগাতে পারবেন। এছাড়া ছোট ছোট ঘর সাজানোর জিনিস বা ক্যান্ডেলস দিয়ে ভিন্ন লুক আনতে পারেন।
এই সময়ে বাইরেও নানা রঙের আলো পাওয়া যায়। শুধুমাত্র দেয়ালিতেই আলো লাগানোর কনসেপ্ট এখন নেই। আলো দিয়ে অনায়াসেই ঘরের লুক চেঞ্জ করতে পারেন। তবে ঘরে যা-ই করুন না কেন, তা যেন অন্যান্য আসবাবপত্র বা ঘরের দেয়ালের রঙের, ঘরের মাপের সঙ্গে সামঞ্জস্য রেখে হয়। যদি তা ভিন্ন হয় তাহলে সৌন্দর্য ওইভাবে ফুটবে না।
আরো কিছু টিপস আপনাদের জন্য নিচে দিয়ে দিলাম, যা ঘর সাজাতে অনেক বেশি সহায়ক হবে বলে আমার বিশ্বাস-
সবার আলমারিতেই এমন কিছু শাড়ি থাকে যা সচরাচর পরা হয় না। কিংবা হয়তো ছিঁড়ে গেছে কোথাও, ফলে পুরো শাড়িটাই বাতিল। এমন শাড়ি বা ওড়না থাকলে সেগুলো দিয়ে বানিয়ে ফেলুন কুশন কাভার বা টেবিল ম্যাট। বিনা খরচেই দারুণ স্টাইলিশ সাজ হবে।
পুরনো জিনিস ফেলবেন না, বরং এগুলো নতুন করে ব্যবহার করুন। যেমন পুরনো বাটি, গামলা ইত্যাদিকে রং করে ফুলের টব বানিয়ে ফেলুন। হাতল ভাঙা মগও এসব কাজে দারুণ কাজে আসে।
চটজলদি ঘরের সাজ বদলে ফেলতে কিছু ইনডোর প্ল্যান্ট কিনে ফেলুন। অল্প টাকায় এর চাইতে ভালো সাজ আর হতে পারে না।
বিয়ে বাড়ির আলোকসজ্জার মরিচ বাতি কিনে ফেলুন কিছু। ঘরের পিলারের সঙ্গে, জানালার গ্রিলে জড়িয়ে দিন। দেখতে দারুণ দেখাবে।
ঘর সাজাবার জন্য মাটির পণ্যের কোনো তুলনা হয় না। ২০ থেকে ২০০ টাকার মাঝেই দারুণ সব শোপিস পেয়ে যাবেন।
ঘরের যে কোনো একটা দেয়াল রঙ করে ফেলুন। বেশ কম খরচেই আসবে নতুনত্ব।
ঘর সাজাতে হাতে তৈরি পণ্য ব্যবহার করুন। যেমন, নকশী কাঁথা বা এমব্রয়ডারি করা চাদর, হাতে তৈরি পুতুল। নিজের হাতে তৈরি জিনিসকে গুরুত্ব দিন। শৈল্পিক ব্যবহারে আপনার গৃহ হয়ে উঠবে দৃষ্টি নন্দন।
ঘরের বিভিন্ন স্থানে ব্যবহার করুন হরেক রকমেয় আয়না ও ঘণ্টা। অল্প খরচে এটাও দারুণ সুন্দর দেখায়।
মোমবাতি হতে পারে আপনার নতুন ঘরের আরেক সঙ্গী।
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
- যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র?
- ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী
- বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষিদ্ধ
- খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
- মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ
- দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী
- সোনা চোরাচালানে ৫০ মাফিয়া
- এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
