কঙ্গনা রাজনীতিতে!
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯
ইতিহাসের পাতা থেকে এবার রাজনীতির আঙিনায় পা রাখছেন কঙ্গনা রনৌত। ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবির সাফল্যের পর এবার তিনি রাজনীতিবিদ। আজ ২৩ মার্চ কঙ্গনা রনৌতের জন্মদিন। জানা গেছে, জন্মদিনে এই বলিউড সুন্দরী তাঁর ভক্তদের দারুণ এক উপহার দিয়েছেন। জানালেন, এবার তাঁকে দেখা যাবে চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়ললিতার চরিত্রে। বিটাউনের দাপুটে অভিনেত্রী কঙ্গনা রনৌতের বয়স এখন ৩১। আজ নিজের বিশেষ দিনটিতে তিনি নতুন এই ছবির ঘোষণা দিয়েছেন।
ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী এবং খুব প্রভাবশালী ও দক্ষ রাজনীতিবিদ জয়ললিতাকে নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে। জয়ললিতাকে দক্ষিণে ‘পুরাটছি তালাইভি’ অর্থাৎ ‘বৈপ্লবিক নেত্রী’ হিসেবে সম্বোধন করা হয়। জয়ললিতার জীবনের ওপর নির্মিত বায়োপিকটি তামিল ও হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হবে। তামিল ছবির নাম ‘তালাইভি’ আর এই ছবির হিন্দি নাম ‘জয়া’।
কঙ্গনা রনৌতদক্ষিণের জনপ্রিয় পরিচালক এ এল বিজয় ছবিটি পরিচালনা করবেন। তিনি বলেন, ‘জয়ললিতা ম্যাডাম ভারতীয় রাজনীতির একজন দক্ষ নেত্রী। তাঁর মতো ব্যক্তিত্বকে নিয়ে বায়োপিক নির্মাণ সহজ ব্যাপার নয়। আমাকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব সততা আর অত্যন্ত যত্ন নিয়ে বায়োপিকটি নির্মাণ করতে।’
‘তালাইভি’ ছবিতে জয়ললিতার চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা রনৌত। এ প্রসঙ্গে এ এল বিজয় বলেন, ‘আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত, কারণ ভারতের অন্যতম বড় তারকা আর অত্যন্ত প্রতিভাময়ী অভিনেত্রী কঙ্গনা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি জয়ললিতার মতো ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করছেন।’
‘বাহুবলী’ ও ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’র চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ এই ছবির গল্প লিখছেন। বিষ্ণু বর্ধন ইন্দুরি, শৈলেশ আর সিং ভাইবরি ও কর্মা মিডিয়ার ব্যানারে ছবিটি তৈরি হবে। প্রযোজক শৈলেশ আর সিং ভাইবরি বললেন, ‘কঙ্গনার সঙ্গে আমি পঞ্চমবার কাজ করতে চলেছি। তাঁর সঙ্গে কাজ করা মানে নিজেকে আরও উন্নত করা। আর আমি অত্যন্ত খুশি যে বিশিষ্ট এক ব্যক্তিত্বের ওপর ছবিটি নির্মিত হবে।’
কঙ্গনা রনৌতএই বায়োপিক নিয়ে কঙ্গনা রনৌত বলেছেন, ‘জয়ললিতা দেশের অন্যতম সেরা সফল নারী। তাঁর কাহিনি অত্যন্ত গর্বের। তিনি ছিলেন সুপারস্টার। আর ধীরে ধীরে ভারতীয় রাজনীতির এক দাপুটে নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আমি খুবই ভাগ্যবতী যে এত বড় একটি কাজের অংশ হতে পারছি।’
জন্মদিনে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখবেন কঙ্গনা রনৌত। প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের শহর মানালিতে পরিবারের সঙ্গে জন্মদিন উদ্যাপন করবেন। কিন্তু আজ তাঁর আগামী ছবি ‘মেন্টাল হ্যায় ক্যায়া’ ছবির প্রচারণা চিত্র শুট করতে হবে। আগামী মে মাসের শেষ দিকে একতা কাপুর প্রযোজিত ছবিটি মুক্তি পাবে। ‘মেন্টাল হ্যায় ক্যায়া’ ছবিতে কঙ্গনা রনৌতের বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে। এ ছাড়া অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত স্পোর্টস ড্রামা ছবি ‘পাঙ্গা’তে তিনি কাজ করছেন। আগামী এপ্রিল মাস থেকে এই ছবির শুটিং শুরু হবে। দিল্লি আর কলকাতায় ‘পাঙ্গা’ ছবির শুটিং হওয়ার কথা আছে।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
