ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
ষাটের দশকের শেষের হলিউড। নবীন অভিনেতা রিক ডাল্টন আর তার বন্ধু স্ট্যান্ট ডাবল ক্লিফ বুথ লড়ে যাচ্ছিলেন হলিউডে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার লড়াইয়ে। তাদের প্রতিবেশী আমেরিকান অভিনেত্রী শ্যারন টাটেসহ আরো চারজন ১৯৬৯-এর গ্রীষ্মের শেষদিকে নির্মমভাবে খুন হলেন ম্যানসন পরিবার কর্তৃক। ষাটের দশকের শেষদিকে ম্যানসন পরিবারগোষ্ঠী গঠন করেন চার্লস ম্যানসন নামের এক কুখ্যাত খুনি এবং হিপি। চার্লস একজন সঙ্গীতশিল্পী হলেও ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ধারাবাহিক হত্যাকাণ্ডের জন্য কুখ্যাত খুনি হয়ে ওঠেন। তার প্রথমদিকের অপরাধ ছিল গাড়ি চুরি, জালিয়াতি ও যৌনকর্মীদের দালালি। শ্বেতাঙ্গ এই অপরাধী নিজেকে বিভিন্ন সময় পুনরুজ্জীবিত যিশুখ্রিস্ট হিসেবেও দাবি করেছেন। শোবিজের আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনাকে ভিত্তি করে পাল্প ফিকশন, কিল বিল খ্যাত চলচ্চিত্র পরিচালক কোয়েন্টিন ট্যারান্টিনো নির্মাণ করছেন নতুন ছবি যার নাম দেয়া হয়েছে ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড।
আশ্চর্যের ব্যাপার এই যে, আলোচিত এই হত্যাকাণ্ডের টার্গেট হিসেবে অভিনেত্রী শ্যারন টাটের নাম কখনোই ছিল না, সে ছিল অনেকটা পরিস্থিতির শিকার। ঘটনার সূত্রপাত চার্লস ম্যানসন নামের এক উদীয়মান সঙ্গীতশিল্পী থেকে। সে সময়ের প্রখ্যাত সঙ্গীত পরিচালক টেরি মেলচারের সঙ্গে চার্লসের একটি অ্যালবাম প্রকাশের কথা হয়েছিল। কিন্তু কোনো এক ঘটনার পরিস্থিতিতে টেরি মেলচার চার্লস ম্যানসনকে বাজেভাবে তিরস্কার করেন। সেই অপমানবোধ থেকেই চার্লস প্রতিশোধ নেয়ার জন্য সিদ্ধান্ত নেয় আর টেরিকে খুন করতে সে নিয়োগ করে তার ম্যানসন পরিবারের সদস্যদের। কিন্তু আশ্চর্যজনকভাবে চার্লস খুনিদের যে ঠিকানা দিয়েছিলেন, সেটিতে টেরি মেলচার আগে থাকতেন।
কিন্তু এ ঘটনার কয়েকদিন আগে সে বাসাটি টেরির কাছ থেকে কিনে নেয় প্রখ্যাত পরিচালক রোমান পোলানস্কি এবং তার স্ত্রী শ্যারেন টাটে দ¤পতি। ঘটনার রাতে পোলানস্কি চলচ্চিত্র পরিচালনার কাজে ইউরোপে থাকলেও সে দিন বাসায় শ্যারেন টাটের সঙ্গে আরো ছিলেন ডিজাইনার জেই সেবরিং, চিত্রনাট্যকার ওহজেকি ফ্রিকোয়োস্কি এবং তার প্রেমিকা আবিগেল ফোলজার। প্রত্যেকেই সে দিন ম্যানসন পরিবার দ্বারা নৃশংসভাবে খুন হন। তখন শ্যারেন টাটে ৮ মাসের অন্তঃসত্ত্বা!
ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড চলচ্চিত্রটিতে রিক আর ক্লিফের চরিত্র কাল্পনিক হলেও সিনেমায় তাদের ভ‚মিকায় দেখা যাবে লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং ব্রাড পিটকে। পরিচালক মারফত জানা যায়, ছবির মূল গল্প এই দুটি কাল্পনিক চরিত্রকে কেন্দ্র করেই এগিয়েছে। ছবিটিতে মারগোট রবি অভিনয় করছেন শ্যারন টেটের চরিত্রে। এ ছাড়াও চলচ্চিত্রটির অভিনেতাদের তালিকায় রয়েছেন আল পাচিনো, ড্যাকোটা ফ্যানিং, টিমোথি অলিফ্যান্ট, ডেমিয়েন লুইস প্রমুখ।
কোয়েন্টিন ট্যারান্টিনোর দীর্ঘদিনের সঙ্গী প্রযোজক হার্ভি ওয়াইনস্টাইন যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর টারান্টিনো তার এই ছবির জন্য সনি পিকচার্সের দ্বারস্থ হন। হত্যার মর্মান্তিক সেই ঘটনার ৫০ বছর পূর্তিতে অর্থাৎ ২০১৯ সালের ৯ আগস্টে চলচ্চিত্রটি মুক্তির কথা রয়েছে। বড়পর্দায় লিওনার্দো-ব্রাড জুটিকে দেখতে দর্শকদের তাই অপেক্ষা করতে হবে পাক্কা ৮ মাস!
শ্যারন টেটের হত্যাকারী ম্যানসন পরিবারের সদস্য টেক্স ওয়াটসন স্বীকারোক্তিতে জানিয়েছিলেন টেটকে মারতে প্রায় ১৬ বার ছুরিকাঘাত করা হয়েছিল। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চার্লস ম্যানসন ও তার অনুসারীদের দেয়া হয়েছিল মৃত্যুদণ্ডের সাজা। তবে সে রাজ্যে মৃত্যুদণ্ড নিষিদ্ধ করা হলে তাদের সাজা রূপ নেয় যাবজ্জীবন কারাদণ্ডে। ২০১৮ সালের ১৭ নভেম্বরে ৮৩ বছর বয়সে জেলখানায় সাজারত অবস্থায় স্বাভাবিক মৃত্যুবরণ করেন চার্লস ম্যানসন।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
