এ বছর বিয়ে করলেন যেসব তারকারা
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮
৩৬৫ দিনে বছর। বছর শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। প্রায় সব মানুষই এখন ‘২০১৮ সাল’এর পাওয়া, না পাওয়ার হিসেবে কষছেন। শোবিজ অঙ্গনের শিল্পীরাও থেমে নেই। কি পেলেন বা কি হারালেন, তাই এখন ঘুরে দেখছেন তারা। বিগত বছরগুলোর তুলনায় এ বছর ঘটে যাওয়া ঘটনার সংখ্যা নেহাত কম নয়। তবে সবার মাঝে কৌতুহল বিয়ে-বিচ্ছেদের ঘটনাগুলো জানার। পাঠকের জন্য ২০১৮ সালের শোবিজ অঙ্গনে যেসব তারকারা বিয়ে করেছেন তা তুলে ধরা হলো-
ইরেশ যাকের ও মিম রশিদ
চলতি বছরের শুরুর দিকে বিয়ে পিঁড়িতে বসেন ইরেশ যাকের ও মিম রশিদ। কিংবদন্তি অভিনেতা আলী যাকের ও সারা যাকের দম্পতির একমাত্র ছেলে ইরেশ যাকের। অন্যদিকে অভিনেত্রী মিথিলার বড় বোন ও পরিচালক অমিতাভ রেজার সাবেক স্ত্রী মিম রশিদ। ইরেশ ও মিম দু’জনের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। তবে এ বিষয়ে তারা দু’জনেই মুখে কুলুপ এঁটে রেখেছিল এতদিন। অবশেষে চলতি বছর ৪ ফেব্রুয়ারি দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ে করেন।
তৌসিফ মাহবুব ও জান্নাতুল ফেরদৌস
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব বিয়ে করেন এ বছর। চলতি বছর ৯ ফেব্রুয়ারি তিনি জান্নাতুল ফেরদৌস সুষমাকে বিয়ে করেন। মিরপুরের মেয়ে সুষমা বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) বিবিএ পড়াশোনা করছেন বলে জানা যায়। দু’জনের মধ্যে তিন বছরের প্রেমের সম্পর্ক থাকলেও তাদের বিয়ে হয় পারিবারিক ভাবে।
মাসুমা রহমান নাবিলা ও জোবাইদুল হক রিম
চলতি বছর ২৬ এপ্রিল ‘আয়নাবাজি’খ্যাত তারকা মাসুমা রহমান নাবিলা বিয়ে করলেন। বর জোবাইদুল হক রিম। পেশায় ব্যাংকার। নাবিলা জানান, ১৮ বছর আগে জোবাইদুল হক রিমের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাঁদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসা। বাবার চাকরি সূত্রে নাবিলার কৈশোর কেটেছে সৌদি আরবের জেদ্দায়। জোবাইদুল হকও ছিলেন জেদ্দায়। সেখানেই তাদের পরিচয়।
বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন
গত ২৩ জুন বিয়ে করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী তানিয়া হোসাইন। দুই পরিবারের পক্ষ থেকে ছোট পরিসরে রাজধানীর একটি ক্লাবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বাপ্পা ও তানিয়া পরিবার এবং মিডিয়া জগতের তাদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। এটি বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন উভয়ের দ্বিতীয় বিয়ে।
আরেফ সৈয়দ ও সামিয়া আফরোজ
এ বছর ২১ আগস্ট বিয়ে করেন চিত্রনায়ক আরেফ সৈয়দ। কনে সামিয়া আফরোজ। তিনি ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিষয়ে অনার্স চূড়ান্ত বর্ষে পড়ছেন। হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে আলোচনায় আসেন আরেফ সৈয়দ। এরপর তিনি বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য ও চলচ্চিত্রে কাজ করেছেন।
ফারজানা ব্রাউনিয়া ও চৌধুরী হাসান সারওয়ার্দী
চলতি বছর ৬ নভেম্বর বিয়ে করেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। বর লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী। দুজনই বলেছেন, উভয়ের পরিবারের সম্মতিতেই তারা বিয়ে করেছেন। অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার বিয়ে নিয়ে সেনানিবাসের ভেতরে ও বাইরে নানা আলোচনা রয়েছে। অন্যদিকে, ফারজানা বাউনিয়াও দুইবার বিয়ে করেছেন বলে জানা যায়। উপস্থাপনার পাশাপাশি বাউনিয়া নানা ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন। তিনি স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান।
সিয়াম আহমেদ ও অবন্তী
অনেকটা হুট করেই বিয়ে পিঁড়িতে বসেন মডেল-অভিনেতা সিয়াম আহমেদ। কনে তার দীর্ঘ আট বছরের প্রেমিকা অবন্তী। পুরো নাম শাম্মা রুশাফি অবন্তী। গত ১৬ ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে জমকালো আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। সিয়াম জানান, আগামী বছর বড় আয়োজনে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। সিয়াম আহমেদ ছোটপর্দার অভিনেতা হলেও তিনি বড়পর্দায় পা রাখেন চলতি বছর। সর্বশেষ গত ৩০ নভেম্বর মুক্তি পেয়েছে তার দ্বিতীয় ছবি ‘দহন’।
শবনম ফারিয়া ও হারুনুর রশীদ অপু
মিডিয়া পাড়ায় শবনম ফারিয়ার বিয়ের গুঞ্জন অনেক দিনের। তবে গুঞ্জনের অবসান ঘটে গত ১৬ ডিসেম্বর। ওইদিন ফারিয়া নিজেই স্বীকার করেন তার বিয়ের কথা। বর হারুনুর রশীদ অপু। কাজ করেন একটি বেসরকারি বিপণন সংস্থায়। আগামী বছর পয়লা ফেব্রুয়ারি তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। আর ২৬ জানুয়ারি হবে মেহেদি উৎসব। তবে এর আগেই ১৬ ডিসেম্বর ঘরোয়া আয়োজনে তারা করেন।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
