এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল
প্রকাশিত: ২১ মে ২০২৬
এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল। ইতোমধ্যে এসব তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে। তিনটি সুপার ট্যাংকারে এসব তেল পরিবহন করা হচ্ছে। এছাড়া আরও একটি ট্যাংকার প্রণালিতে প্রবেশ করেছে।
বৃহস্পতিবার (২১ মে) এলএসইজি ও কেপিলারের জাহাজ চলাচল সংক্রান্ত তথ্যের বরাতে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই জাহাজগুলো চলতি মাসে উপসাগর ত্যাগ করা অল্প কয়েকটি সুপার ট্যাংকারের মধ্যে রয়েছে। এসব ট্যাংকার ইরান নির্ধারিত রুট ব্যবহার করে চলাচল করছে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সাধারণত বিশ্বের মোট তেল ও জ্বালানি সরবরাহের প্রায় পাঁচভাগের একভাগ এই পথ দিয়ে পরিবাহিত হয়।
দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার ‘ইউনিভার্সাল উইনার’ গত ৪ মার্চ কুয়েত থেকে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বোঝাই করেছিল। বুধবার দুটি চীনা ট্যাংকারের পর এটিও প্রণালি ছেড়ে বেরিয়ে গেছে।
কেপিলার জানিয়েছে, জাহাজটি দক্ষিণ কোরিয়ার উলসান শহরের দিকে যাচ্ছে। এ অঞ্চলে দেশটির বৃহত্তম তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ‘এসকে এনার্জি’ অবস্থিত। আগামী ৯ জুন সেখানে তেল খালাস করার কথা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এসকে এনার্জি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া ট্যাংকারটির মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠান এইচএমএমের কোনো প্রতিনিধির সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি।
যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১২৫ থেকে ১৪০টি জাহাজ চলাচল করত। বর্তমানে শত শত জাহাজে থাকা প্রায় ২০ হাজার নাবিক এখনও উপসাগরের ভেতরে আটকে আছেন। জাহাজ ট্র্যাকিং তথ্যের ভিত্তিতে রয়টার্সের বিশ্লেষণে দেখা গেছে, সাম্প্রতিক দিনগুলোতে প্রতিদিন গড়ে মাত্র ১০টি জাহাজ প্রণালি দিয়ে যাতায়াত করছে। এর মধ্যে রয়েছে পণ্যবাহী জাহাজ, রাসায়নিকবাহী ট্যাংকার ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী জাহাজ। অপরিশোধিত তেলবাহী ট্যাংকারের সংখ্যা এখনও মোট চলাচলের তুলনায় খুবই কম।
কেপিলার ও তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান সিনম্যাক্সের স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় প্রায় ১০টি জাহাজ প্রণালি পার হয়েছে। এর মধ্যে ছোট পণ্যবাহী জাহাজ ও একটি রাসায়নিকবাহী ট্যাংকারও রয়েছে।
বুধবার আন্তর্জাতিক শিপিং শিল্পসংক্রান্ত সংগঠনগুলো হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে। সেখানে হামলার ঝুঁকি, ড্রোন ও মাইনের হুমকি, অনিয়ন্ত্রিত যানজট এবং কমে যাওয়া সামরিক তদারকিসহ বিভিন্ন নৌ-ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, শত শত জাহাজ এখনও হরমুজ প্রণালি অতিক্রম করতে পারছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে এত বিপুলসংখ্যক জাহাজ একসঙ্গে চলাচল শুরু করলে তা বড় ধরনের নৌ-ঝুঁকি তৈরি করতে পারে।
চীনের পতাকাবাহী ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার ‘ইয়ুন গুই ইয়াং’ গত ২৭ ফেব্রুয়ারি ইরাকের বাসরা অঞ্চল থেকে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বোঝাই করেছিল। বুধবার এটি প্রণালি ছেড়ে বেরিয়ে গেছে। আগামী ৪ জুন চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের মাওমিং শহরের কাছে শুইদং বন্দরে পৌঁছে তেল খালাস করার কথা রয়েছে।
এছাড়া হংকংয়ের পতাকাবাহী ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার ‘ওশান লিলি’ ফেব্রুয়ারির শেষ দিক থেকে মার্চের শুরু পর্যন্ত কাতারের আল-শাহিন ও ইরাকের বাসরা অঞ্চল থেকে মোট ২০ লাখ ব্যারেল তেল বোঝাই করেছিল। জাহাজটির আগামী ৫ জুন চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের চুয়ানঝো বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
