এবার মিশন বলিউডে!
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৯
বাংলা গানের যুবরাজ আসিফ আকবর দীর্ঘ সময় ধরে মাতিয়ে রেখেছেন সংগীত প্রেমীদের। তার গানের মুগ্ধতায় ভাসিয়েছেন অসংখ্য শ্রোতাদের। এ বছরেই ১৩০ গান রিলিজের মিশন শুরু করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় চলছেই আসিফের নতুন গানের প্রকাশনা উৎসব। সোমবার কলকাতা ভিত্তিক গ্রীবস মিউজিকের ব্যানারে প্রকাশ হয়েছে তার নতুন গান ‘অভিনয়’। কিন্তু আসিফিয়ানদের জন্য নতুন খবর হচ্ছে এবার বলিউডের গানে কণ্ঠ দেবেন আসিফ।
গতকালের অনুষ্ঠানে আসিফের গায়কীর প্রশংসা করেন গ্রীবস মিউজিকের সঙ্গে জড়িতরা। এ সময় তারা সুখবরও দেন। গ্রীবস মিউজিকের ফরিদ তার বক্তব্যে জানান, খুব শিগগিরই বলিউডের সিনেমায় গান করবেন আসিফ। সে ছবির নাম ‘হাঞ্চ’। সেখানে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় তারকারা। ছবিটি এ বছরের জুলাই মাসে মুক্তি পাবে।
তিনি বলেন, আসিফের গান শুনে শুনে দুই বাংলার নতুন প্রজন্ম বেড়ে উঠেছে। এবার আসিফকে হিন্দি গানে দেখতে চাই। সেই ভাবনা থেকেই আমাদের প্রযোজনায় নির্মিত ‘হাঞ্চ’ ছবিতে কণ্ঠ দেবেন তিনি।
গীতিকার শ্রী প্রিতম বলেন, ২০০১ সাল থেকে আসিফের গানের ফ্যান আমি। বহুবার বহু স্টেজ শো’তে তার ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটি গেয়েছি। তাকে অনেকদিন ধরেই চিনি, জানি। ইচ্ছে ছিলো এই গানের স্রষ্ঠাকেও দেখবো। আজ এখানে ইথুন বাবুকে দেখে সেই ইচ্ছেটা পূরণ হলো। তার প্রতি আমার শ্রদ্ধা। আর আসিফয়ের সঙ্গে গান করার স্বপ্ন ছিলো আমার। সেই স্বপ্নও পূরণ হলো। আশা করছি ‘অভিনয়’ গানটি দুই বাংলার শ্রোতাদের মন ভরাবে ।
প্রিতম বলিউডে আসিফের গান গাওয়া প্রসঙ্গে বলেন, আমি মনে করি বাংলা গানে যা করার অলরেডি আসিফ আকবরের করা হয়ে গেছে। এবার তাকে আরো বিস্তৃত করে দেখতে চাই। আমার ধারণা তার ভক্তরাও এটা চায়। তাই খুব শিগগিরই তাকে নিয়ে হিন্দি ছবির একটি গান করতে যাচ্ছি।
এ সময় আসিফ বলেন, শ্রী প্রীতমের সঙ্গে অনেকদিনের পরিচয়। তার সঙ্গে গান করেছি। তার গানের পরিকল্পনাটা আমি বুঝেছি। আমাকে যখন বলিউড ছবিতে গাইতে বলে আমি তখন একটু ভড়কে যাই। পরে সম্মতি দেই। এর আগেও রুনা লায়লা আপা বলিউডে গান করে মাতিয়েছেন। জেমস ভাই তো আধুনিক বলিউডে ঝড় তুলেছিলেন। দেখা যাক আমার বেলায় সামনে কি হয়।
সোমবার প্রকাশিত ‘অভিনয়’ গানের কথা, সুর ও সংগীত করেছে শ্রী প্রিতম। এই গান দিয়ে বাংলাদেশে যাত্রা করলো গ্রীবস মিউজিক। এই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসিফ আকবর, দেবাশীষ বিশ্বাস, ইথুন বাবু, তরুণ মুন্সী, প্লাবন কোরেশীসহ আরো অনেকে।
এদিকে, রোববরা ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে আসিফ আকবরের আরো একটি গান প্রকাশিত হয়েছে। গানটির শিরোনাম ‘চুপচাপ কষ্টগুলো’। এই গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন ইথুন বাবু। ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটির পর দীর্ঘ ১৮ একসঙ্গে কাজ করলেন ইথুন বাবু আর আসিফ। গানটিতে মডেল হয়েছেন অর্ণব ও জান্নাতুল নাঈম এভ্রিল।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
