এফডিএর অনুমোদন লাভ : ব্যবহারের সঠিকতা নিয়ন্ত্রণ করবে সেন্সরযুক্ত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮
শ্বাসকষ্ট রোগীদের জন্য ইনহেলার অত্যন্ত প্রয়োজনীয় একটি মেডিকেল ডিভাইস। তবে ইনহেলার যেকোনো উপায়ে ব্যবহার করলেই চলবে না। তা ব্যবহার করতে হবে সঠিক নিয়মে। দেখা গেছে, শ্বাসকষ্ট রোগীদের অনেকেই সঠিক নিয়মে ইনহেলার ব্যবহার করেন না। অনেকে ব্যবহার করেন ঘন ঘন। ওষুধের মাত্রাও হেরফের হয় অনেক সময়। এসব ঝামেলা এড়াতে পারে প্রযুক্তিগত বৈশিষ্ট্যসম্পন্ন ইনহেলার। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) সম্প্রতি এমনই এক ইনহেলারের অনুমোদন দিয়েছে। খবর এমএসএন।
প্রোএয়ার ডিজিহেলার হলো মোবাইলের সঙ্গে সিনক্রোনাইজড এক ধরনের ইনহেলার, যাতে রয়েছে বিল্ট-ইন সেন্সর। যখনই এ ডিজিটাল ইনহেলার ব্যবহার করা হবে, তখনই সেন্সর তা শনাক্ত করবে। শুধু তা-ই নয়, ব্যবহারকারীর ইনহেলেশন কতটা প্রবল, সেন্সর তাও পরিমাপ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেন্সরের মাধ্যমে এসব তথ্য পৌঁছে যাবে ইনহেলারের সঙ্গে সিনক্রোনাইজড স্মার্টফোনের অ্যাপে।
মোবাইল অ্যাপে পৌঁছে যাওয়া ভিজ্যুয়াল তথ্যাবলির মাধ্যমে একজন ব্যবহারকারী সহজেই তার ইনহেলার ব্যবহারের সঠিকতা যাচাই করতে পারবেন। তিনি কতবার ইনহেলার ব্যবহার করলেন অথবা ওষুধের মাত্রা ঠিক ছিল কিনা, এর মাধ্যমে তা জানা যাবে। প্রয়োজন অনুসারে তিনি এসব তথ্য তার চিকিৎসকের সঙ্গেও শেয়ার করতে পারবেন।
অ্যাজমা ও অ্যালার্জিজনিত শ্বাসকষ্টের কারণে মৃত্যু কমাতে গবেষণা, সচেতনতা তৈরি ও পরামর্শ প্রদানের কাজ করে অলাভজনক সংস্থা অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা নেটওয়ার্ক। গ্রুপটির প্রধান টনিয়া উইনডার্স বলেন, উল্লেখযোগ্য সংখ্যক শ্বাসকষ্ট রোগী সঠিক নিয়মে ইনহেলার ব্যবহার করেন না। তাদের অনেকে আবার ঘন ঘন ইনহেলার ব্যবহার করেন। প্রোএয়ার ডিজিহেলারের মতো একটি ডিভাইস রোগীর ইনহেলার ব্যবহারের তথ্য জানতে চিকিৎসকদের সাহায্য করবে। এর মাধ্যমে চিকিৎসকরা ট্র্যাক করতে পারবেন, রোগী সঠিক নিয়মে ইনহেলার ব্যবহার করছেন কিনা। এটি ইনহেলার ব্যবহারকারীর রোগ নিয়ন্ত্রণে সহায়ক হবে।
এফডিএ অনুমোদন দিলেও প্রোএয়ার ডিজিহেলার বাজারে পেতে হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আগামী বছর পরীক্ষামূলকভাবে কিছু ইনহেলার রোগীদের ব্যবহার করতে দেয়া হবে। যুক্তরাষ্ট্রজুড়ে বাণিজ্যিকভাবে এটি বাজারে ছাড়া হবে ২০২০ সালের কোনো এক সময়।
প্রোএয়ারের উৎপাদক প্রতিষ্ঠান জানিয়েছে, ডিজিহেলার হলো প্রথম কোনো ইনহেলার, যাতে বিল্ট-ইন সেন্সর রয়েছে। সুতরাং এটি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার আগে আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে।
চলতি বছরের শুরুর দিকে এফডিএ এমন একটি স্মার্ট সেন্সরের অনুমোদন দেয়, যা ইনহেলারের সঙ্গে আলাদাভাবে যুক্ত করতে হয়। এ স্মার্ট সেন্সরের মাধ্যমেও রোগীদের ইনহেলার ব্যবহারের তথ্য ট্র্যাক করার সুযোগ রয়েছে।
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- আজকাল ৯১৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
