এগিয়ে সালমান, পিছিয়ে সবাই!
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯
বড় পর্দায় তার হিট ফিল্মের দেখা নেই প্রায় এক বছর। তা সত্ত্বেও জনপ্রিয়তায় একফোঁটাও ভাটা পড়েনি সালমান খানের। অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন বা শাহরুখ খান নন, ফ্যানেদের কাছে এখনো এক নম্বর হিরো সল্লু ভাই। এমনটাই দেখা গেল দেশজোড়া এক সমীক্ষার ফলাফলে।
ইন্ডিয়া টুডে’ এর একটি সমীক্ষায় ফ্যানেদের কাছে প্রশ্নটা ছিল বেশ সাদামাটা। আপনার মতে ২০১৮ সালে এক নম্বর হিরো কে? উত্তরে ৯ শতাংশেরই রায় গিয়েছে সালমান খানের দিকে। তবে খুব একটা পিছিয়ে নেই সলমনের প্রতিপক্ষরা।
অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন বা শাহরুখ প্রত্যেকেই পেয়েছেন ৭ শতাংশ করে ভোট। তবে এই সমীক্ষায় চমকে দিয়েছেন রণবীর সিং। অক্ষয়-অমিতাভ-শাহরুখের পরেই ৫ শতাংশ মানুষের পছন্দের নায়ক রণবীর।
চমকে দিয়েছেন সালমান নিজেও। গত বছর একটা মাত্র ফিল্ম প্রযোজনা করেছেন। আর তাকে হিরো হিসাবে দেখা গিয়েছে ‘রেস ৩’-তে। যা কিনা বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে। তা সত্ত্বেও এক নম্বর জায়গাটা ধরে রেখেছেন সালমান।
অন্যদিকে, দু’নম্বর হিরো অক্ষয় কুমারকে দেখুন! গত বছর বক্স অফিসে তার ফিল্মেরই রমরমা। তা সে ‘প্যাড ম্যান’ই হোক বা ‘গোল্ড’। এমনকি, রজনীকান্তকে নিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেও সুপারডুপার হিট দিয়েছেন ‘সিধেসাধে’ অক্ষয়।
তার ‘২.০’ কামাল করেছে সেখানেও। চলতি বছরেও সালমানকে কড়া টক্কর দিতে তৈরি তিনি। পিরিয়ড ড্রামা ‘কেশরী’, ভারতের মঙ্গল অভিযান নিয়ে তৈরি ফিল্ম ‘মিশন মঙ্গল’, ‘গুড নিউজ’ বা ‘হাউসফুল ৪’ হিট ফিল্মের একের পর এক মশলা মজুত তার ঝুলিতে।
তবে এই তালিকায় নজরকাড়া পারফরম্যান্স করেছেন রণবীর। ‘সিম্বা’-তে তার কেরামতি ফ্যানেদের এতটাই মনে ধরেছে যে রণবীরের জীবনে প্রথম সোলো ব্লকবাস্টার ফিল্ম হয়ে গিয়েছে এটি। রিলিজের অপেক্ষায় রয়েছে ‘গলি বয়’, ‘৮৩’ বা ‘তখৎ’।
ফলে ২০১৯-এ সালমানের কাছ থেকে সুপারস্টারের তকমা কেড়ে নিয়ে পারেন রণবীরই। যদিও সালমান যে এত সহজে তার তখৎ ছেড়ে দেবেন না, তা বলতেই পারেন তার ফ্যানেরা।
আলি আব্বাস জাফরির ফিল্ম ‘ভারত’ বা ‘দাবাং ৩’-তে দেখা যাবে সলমনকে। আর সেই সঙ্গে ফের এক বার হয়তো এক নম্বরের দৌড়ে এগিয়ে যাবেন সালমান দাবাং খান!
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
