এক গানের জন্মদিনে আরেক গান উপহার!
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯
ঠিক এক বছর আগে প্রকাশ পেয়েছিল সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও অভিনেত্রী সাফা কবিরের মিউজিক ভিডিও ‘এমন একটা তুমি চাই’। দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে প্রকাশিত গল্পনির্ভর ভিডিও ইউটিউবে ভিউ হয়েছে ২ কোটি ২০ লাখেরও বেশি!
গেল বছরে হিট গানের তালিকায় গানটির অবস্থান শুরুর দিকে। এটি লিখেছিলেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন নাজির মাহমুদ, গেয়েছেন ইমরান, মডেল হয়েছেন সাফা কবির। ভিডিও নির্মাণ করেন ভিকি জাহেদ। ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছিল।
মজার তথ্য হলো, ঠিক একই টিম নিয়ে আবারও নির্মিত হলো নতুন আরেকটি মিউজিক্যাল প্রজেক্ট। এটির নাম, ‘আমার কাছে তুমি অন্যরকম’। প্রকাশ পাচ্ছে চলতি বছর ঠিক একই তারিখে, ৫ ফেব্রুয়ারি! অর্থাৎ এই টিমের তৈরি প্রথম গানের জন্মদিনে প্রকাশ পাচ্ছে আরেকটি গানচিত্র। যেমনটা এর আগে এই দেশে ঘটেনি বলেই অভিমত ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।
ইতোমধ্যে গানের রেকর্ডিং আর শুটিং শেষ। চলছে সম্পাদনার কাজ। মিউজিক ভিডিওটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এমনিতেই আমরা কাজ কম করি কিন্তু মানের বিষয়ে বরাবরই সচেতন থাকি। আমরা চাইলে একই সেটআপে দ্রুত সময়ে এমন আরও কিছু গান উপহার দিতে পারতাম। কিন্তু সেটা করিনি। বরং পুরো টিমের সঙ্গে প্ল্যান করেছি। প্রায় সাত মাস সময় নিয়ে একটাই প্রজেক্ট শেষ করেছি। চেয়েছি ঠিক এক বছরের মাথায় একই টিমের মাধ্যমে আরেকটি অসাধারণ কাজ শ্রোতা-দর্শকদের উপহার দিতে। আশা করছি এবারও ভালো কিছুই অপেক্ষা করছে সবার জন্য।’’
এদিকে ইমরান বললেন একই কথা, তবে অন্যভাবে। তার ভাষায়, ‘আমার গান নিয়মিত প্রকাশ পাচ্ছে। তবে আমার আর সিএমভি’র কাজের বিষয়টা বরাবরই একটু আলাদা। মানে আমরা দুই পক্ষ এক হয়ে খুব কম কাজ করেছি। অথচ যে ক’টা করেছি তার সবগুলোই সফল। আমাদের শেষ কাজ এক বছর আগে-‘এমন একটা তুমি চাই’। এটা আমার ক্যারিয়ারের অন্যতম হিট অডিও এবং ভিডিও কাজ। অথচ মাঝে আমি সিএমভি’র ব্যানারে আর কোনো কাজ করিনি। এই এক বছরে একটা গানেরই প্ল্যান করেছি, সেটি হলো- ‘আমার কাছে তুমি অন্যরকম’। একই টিম কাজ করেছে এবারও। মুক্তিও পাচ্ছে একই তারিখে! এটা একটা নতুন বিষয়। আইডিয়াটা আমার কাছে দারুণ লেগেছে। আশা করি এবারও সবাই মুগ্ধ হবেন।’
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি সূত্র জানায়, এবারের গানটিও বেশ রোমান্টিক। ভিডিওতেও থাকছে প্রেমময় গল্পের ছাপ। থাকছে বিশেষ কিছু চমক। কারণ, এবারও গানটি প্রকাশ হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবসকে (১৪ ফেব্রুয়ারি) উৎসর্গ করে।
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
