এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫
বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম ফেসবুক থেকে প্রায় ১ কোটি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী দিনে আরও অ্যাকাউন্ট ডিলিট করা হবে বলেও ঘোষণা দিয়েছে তারা।
প্রতিষ্ঠানটি ১৪ জুলাই এক বিবৃতিতে বলেছে, তারা প্রথম ধাপে প্রায় ৫ লাখ অ্যাকাউন্টকে শনাক্ত করে ব্যবস্থা নিয়েছে, যেগুলো স্প্যাম ছড়ানো, ভুয়া এনগেজমেন্ট বা প্রতারণামূলক আচরণের সঙ্গে যুক্ত ছিল। এসব অ্যাকাউন্টের ক্ষেত্রে ফেসবুক কমেন্ট হ্রাস, কনটেন্টের বিস্তার সীমিত করা এবং মনেটাইজেশন বন্ধ করার মতো কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।
এছাড়াও, প্রতিষ্ঠানটি জানায়, প্রায় ১ কোটি প্রোফাইল মুছে ফেলা হয়েছে যারা বিভিন্ন বিখ্যাত কনটেন্ট নির্মাতাদের ছদ্মবেশ ধারণ করেছিল। অর্থাৎ, ভুয়া পরিচয়ে বিভিন্ন জনপ্রিয় নির্মাতার নামে কনটেন্ট শেয়ার করছিল।
ফেসবুক আরও জানায়, তারা এমন অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেবে, যেগুলো একাধিকবার একই ধরনের মিম বা ভিডিও বারবার পোস্ট করে, কিংবা ভুয়া প্রোফাইল তৈরি করে আসল নির্মাতদের ছদ্মবেশে হাজির হয়।
কনটেন্টে মৌলিকতার ওপর জোর
ফেসবুক জানিয়েছে, তারা নতুন করে অ্যালগরিদম আপডেট করছে, যাতে অরিজিনাল কনটেন্ট শেয়ারকারীরা অগ্রাধিকার পায়। তারা বলছে, ‘আপনার নিউজ ফিডকে উন্নত করতে এবং মূল কনটেন্টের মূল্যায়ন বাড়াতে আমরা আরও জোরালো পদক্ষেপ নিচ্ছি।’
ফেসবুক ব্যবহারকারীদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে, যারা নিজস্ব তৈরি কনটেন্ট নয়, বরং অন্য সোর্স থেকে নেয়া ভিডিও বা পোস্ট শেয়ার করেন, তাদের অ্যাকাউন্টে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
ফেসবুকের পরামর্শ
কনটেন্ট শেয়ার করার ক্ষেত্রে ফেসবুক তার ব্যবহারকারীদের বেশকিছু পরামর্শ দিচ্ছে। এরমধ্যে রয়েছে- দৃশ্যমান তৃতীয় পক্ষের ওয়াটারমার্ক থাকলে তা ব্যবহার না করা, পুনর্ব্যবহৃত কনটেন্ট এড়িয়ে চলা, উচ্চমানের ক্যাপশন ব্যবহার করা এবং খুবই ছোট ও অপ্রাসঙ্গিক ভিডিও না পোস্ট করার আহ্বান জানানো হয়েছে।
উন্নত প্রযুক্তির সাহায্যে নজরদারি
ফেসবুক জানিয়েছে, নজরদারির ক্ষেত্রে তারা এখন আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করছে, যা ডুপ্লিকেট কনটেন্ট সহজে শনাক্ত করতে পারে এবং সেই অনুযায়ী কনটেন্টের বিস্তার রোধ করে।
ফেসবুক আরও জানিয়েছে, তারা মূল কনটেন্ট ক্রিয়েটরদের যথাযথ স্বীকৃতি দিতে চায়। এজন্য একটি পরীক্ষামূলক ফিচার চালু হচ্ছে, যেখানে ডুপ্লিকেট ভিডিওর পাশে মূল ভিডিওর লিংক যোগ করা হবে, যাতে দর্শকরা সহজে আসল কনটেন্টে পৌঁছাতে পারেন।
সব মিলিয়ে ফেসবুক এখন বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে—ভুয়া অ্যাকাউন্ট দমন, মৌলিক কনটেন্টের স্বীকৃতি, কনটেন্ট মান বজায় রাখা এবং এআই ভিত্তিক প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ এসব কিছুই দেখাচ্ছে যে, ভবিষ্যতের ফেসবুক হতে চলেছে আগের চেয়ে অনেক বেশি কাঠামোবদ্ধ ও নীতিনির্ভর।
সূত্র: ফোর্বস
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’
- হাসিনার সম্পদ পাবে শহীদের পরিবার
- বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়ল, বছরে ১৮ হাজার ডলার
- আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
