একসময়ের ব্যস্ত অভিনেতা এখন পরের বাড়ির দারোয়ান
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯
ভাগ্য মানুষকে কখন কোথায় নিয়ে দাঁড় করায় কে জানে! একসময়ের পর্দা কাঁপানো সিনেমার নায়িকা ছিলেন বনশ্রী। ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ‘সোহরাব রুস্তম’ সিনেমা দিয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। সেই নায়িকাকে হঠাৎ একদিন আবিষ্কার করা হলো শাহবাগে ফুল বিক্রেতা হিসেবে।
যার ছিল বাড়ি, গাড়ি আর রঙিন বিলাসী জীবন, সেই অভিনেত্রী রাস্তায় হেঁটে হেঁটে ফুল বিক্রি করে দু’ মুঠো ভাতের জোগাড় করছেন। করুণ সেই ঘটনা নাড়া দিয়েছিল বাংলা সিনেমার দর্শকদের, সিনেমাপাড়ার মানুষদের।
এমন নজির শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের আরও বেশকিছু দেশেই পাওয়া গেছে। সম্প্রতি খোঁজ মিললো ভারতের এক অভিনেতার, যিনি বনশ্রীর মতোই নির্মম ভাগ্যের শিকার।
পেটের ভাত জোগাতে একটি অ্যাপার্টমেন্টে টানা ১২ ঘণ্টার নিরাপত্তারক্ষীর কাজ করেন। সেই অভিনেতার নাম সাভি সিধু। একসময় ‘গুলাল’, ‘পাতিয়ালা হাউস’, ‘বেয়াকুফিয়া’সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। আজ ভাগ্যের নিদারুণ পরিহাসে সিনেমা দেখা তো দূরের কথা, পেটের ভাত জোগাতে আজ তিনি পরের বাড়ির দারোয়ান।
এই খবর প্রকাশের পর ভারতীয় গণমাধ্যমে তাকে নিয়ে সাড়া পড়ে গেছে। সংবাদে উঠে এসেছে সাভি সিধুর অভিনয় জীবনের শুরুটা হয়েছিল চণ্ডীগড় থেকে। লখনৌতে স্কুলের পড়াশোনা শেষ করে চণ্ডীগড়ে গ্র্যাজুয়েশন করতে করতে মডেলিংয়ের অফার আসে সিধুর কাছে।
পরে ফের আইন নিয়ে পড়াশোনা করতে আবারও লখনৌতে ফিরে যান তিনি। সাভি জানিয়েছিলেন অভিনয়ের ইচ্ছা তার ছোট থেকেই ছিল। তার ভাই এয়ার ইন্ডিয়াতে চাকরি পেতেই সাভি সিধুর মুম্বাইতে আসা অনেকটাই সহজ হয়ে যায়।
মুম্বাই এসে মডেল ও অভিনেতা হতে স্ট্রাগল করা শুরু করেন সাভি। প্রথমে পরিচালক অনুরাগ কাশ্যপের ‘পাঁচ’ ছবিতে অভিনয় করেন। যদিও সেই ছবিটি মুক্তি পায়নি। পরে ফের পরিচালক তাকে ‘ব্ল্যাক ফ্রাইডে’ ছবিতে কাজ দেন।
সেই ছবিতে কমিশনার শর্মার চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন সাভি। পরে ‘গুলাল’ ছবিতেও কাজ করেন তিনি। পরবর্তীকালে ‘যশ রাজ ফিল্মস’র ছবিতে, সুভাষ ঘাইয়ের ছবিতে এমনকি নিখিল আডবাণীর ‘পাতিয়ালা হাউস’ ছবিতেও কাজ করেন সাভি সিধু।
ক্রমেই তিনি ব্যস্ত হয়ে উঠেন সিনেমার অভিনয়ে। পরিচিত, অর্থ; সবই আসতে থাকে। তবে হঠাৎ করেই কী এমন হলো যা পরিস্থিতি এত পাল্টে দিলো?
ভারতীয় গণমাধ্যমে নিজেই সেই কথা জানালেন সাভি সিধু। তার ভাষ্য, তিনি যে বলিউডে কাজ পাননি তেমনটা নয়। ভালো কাজ করছিলেন এবং অনেক প্রস্তাবও পাচ্ছিলেন সিনেমার। কিন্তু হঠাৎ দূরারোগ্য অসুখের শিকার হন তিনি। বাধ্য হয়ে তাকে কাজ ছাড়তে হয়।
কাজ ছাড়ার পর সাভির জীবনে অর্থনৈতিক সঙ্কট দেখা দেয়। তবে পরিস্থিতি আরও জঘন্য হয়ে আসে তার স্ত্রীকে হারানোর পর। পরবর্তীকালে মা ও বাবা দুজনকেই হারান সাভি।
ধীরে ধীরে আরও একা হয়ে যান এই প্রতিভাবান অভিনেতা। একটা সময় তাকে জীবনের তাগিদে স্বপ্নের শোবিজের বাইরে গিয়ে নতুন করে ভাবতে হয়। তাকে নামতে হয় কাজের সন্ধানে। অনেক খোঁজাখুঁজির পর একটি অ্যাপার্টমেন্টে নিরাপত্তারক্ষীর কাজ পান। বর্তমানে সেখানেই রোজ ১২ ঘণ্টা করে ডিউটি করেন সিধু।
হাজার কোটি টাকার বাজার বলিউড। সেখানে একজন প্রতিভাবান অভিনেতার জীবনের এমন করুণ পরিণতি সত্যি বিস্মিত। তবে অনেকেই মনে করছেন, সিধুর আজকের পরিস্থিতির খবর কানে পৌঁছালে হয়তো অনেকেই এগিয়ে আসবেন তার পাশে। দেখা যাক, সেই ভাবনার পালে সিধুর জন্য কতোটা সুবাতাস দোলা দেয়।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
