এই দিনে হুমায়ুন ফরীদি উৎসব হতে পারত : মিশা সওদাগর
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯
‘শিল্পীরা যখন অভিনয় বুঝে ফেলে তখন ন্যাচারাল অভিনয় করার চেষ্টা করে। হুমায়ুন ফরীদি এমন একজন শিল্পী ছিলেন, যিনি অভিনয়ই করতেন ন্যাচারাল। আমি যখন অভিনয়ে আসি তখন আমার সামনে চারটা পিলার ছিল, যাদেরকে দেখে আমার মনে হয়েছিল আমি যদি ওই পিলারের মধ্যে একটা ইট হতে পারতাম। এই চার পিলারের মধ্যে ছিলেন এটিএম শামসুজ্জামান, আহমেদ শরীফ, রাজিব আর হুমায়ুন ফরীদি। উনাদের সাথে থাকতে পারাটাই অনেক সম্মান মনে করতাম।’ কথাগুলো বলছিলেন জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর।
২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান হুমায়ুন ফরীদি। আজ তার ৭ম মৃত্যুবার্ষিকী তাকে স্মরণ করে মিশা সওদাগর বলেন, ‘হুমায়ুন ফরীদির মতো একজন অভিনেতা ছিল আমাদের। তিনি আমাদের গর্ব। কিন্তু আজকে আমরা যেখানে অবস্থান করছি, সেখানে সেই রকম কিছুই নাই। এখন সামনে কোনো পিলার দেখি না আমি। আমাদের এই ব্যর্থতা আজকে হুমায়ুন ফরীদির মৃত্যুবার্ষিকীতে বড় কোনো আয়োজন নেই। অথচ সারা দেশব্যাপী শিল্প সংস্কৃতিক অঙ্গনে বড় বড় আয়োজন হওয়ার কথা ছিল। শিল্পী সমিতি তার জন্য কোরআন খতম ও দোয়ার আয়োজন করছে।’
মিশা সওদাগর আরও বলেন, ‘আজকের এই দিনে হুমায়ুন ফরীদি উৎসব হতে পারত। তাকে নিয়ে বড় কোনো অনুষ্ঠান হতে পারত। টেলিভিশন চ্যানেলগুলো, পত্রিকাগুলো বিশেষ আয়োজন করতে পারত। এই দেশ আসলে শিল্প সংস্কৃতির দেশ না, আমি নিশ্চিতভাবে বলতে পারি। আজকের দিনের বিশেষ হতাশা এটা। কিছু দিন আগে শ্রদ্ধেয় নায়ক রাজ রাজ্জাকের মৃত্যুবার্ষিকী গেল, তার বাসায় কোন মিডিয়া যায়নি। যেই জাতি শিল্পীদের সম্মান দিতে জানে না তাদের দিয়ে কী হবে।’
হুমায়ুন ফরীদির সঙ্গে বেশকিছু সিনেমাতে অভিনয়ও করেছেন মিশা সওদাগর। একদিনের স্মৃতিচারণ করে বললেন, ‘আমার তখন গাড়ি ছিল না, তখন তার সঙ্গে অনেক সময় গাড়িতে একসঙ্গে শুটিং স্পটে গিয়েছি। একদিন তার সঙ্গে শুটিং করে কক্সবাজার থেকে একা ঢাকায় আসছিলাম। তখন আমি তাকে বললাম, ‘দোয়া করিয়েন ভাই গাড়িতে উঠলাম।
গ্রিন লাইন গাড়িতে করে ঢাকায় আসলাম। বাসায় আসা পর্যন্ত আধঘণ্টা পর পর উনি আমাকে ফোন করেছেন। তার এই আন্তরিকতার স্মৃতি কখনো ভুলতে পারবো না।’
বর্তমানে সিনেমা হলে চলছে মিসা সওদাগর অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি। এই ছবিতে নায়ক নায়িকার ভূমিকায় আছেন কায়েস আরজু ও পরীমনি। ২২ ফেব্রুয়ারি মুক্তি পাবে তার অভিনীত ‘অন্ধকার জগৎ’। এই ছবির নায়ক ডিএ তায়েব ও মাহিয়া মাহি।
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
