উত্তর কোরিয়ার পর ভিয়েতনামে পুতিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২২ জুন ২০২৪
উত্তর কোরিয়া সফর শেষে ভিয়েতনাম গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুদিনের সফরে গতকাল বৃহস্পতিবার ভোরে হ্যানয়ে পৌঁছান তিনি। তবে পুতিনের এই সফর ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
ভ্লাদিমির পুতিন হ্যানয় বিমানবন্দওে পৌছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। অভ্যর্থনা জানান ভিয়েতনামের ডেপুটি প্রধানমন্ত্রী ত্রান হং হা এবং কমিউনিস্ট পার্টির শীর্ষ কূটনীতিকরা।
এ নিয়ে পঞ্চমবারের মতো ভিয়েতনাম সফরে গেলেন পুতিন। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট তু লাম, প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও আলোচনা করবেন বাণিজ্য, আঞ্চলিক রাজনীতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে।
উল্লেখ্য, গত মে মাসে পঞ্চম মেয়াদে দায়িত্বগ্রহণের পর এটি পুতিনের তৃতীয় বিদেশ সফর। এর আগে, বুধবার বহুল আলোচিত উত্তর কোরিয়া সফরে যান পুতিন। গার্ড অব অনারসহ জমকালো সংবর্ধনা দেওয়া হয় তাকে। দুপক্ষের কৌশলগত নিরাপত্তা বিষয়ক চুক্তি হয় বলেও জানা গেছে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, পুতিনের ভিয়েতনাম সফরের মধ্য দিয়ে মস্কো এবং হ্যানয়ের মধ্যকার সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।
ভিয়েতনাম সফরের আগে বুধবার (১৯ জুন) উত্তর কোরিয়া সফর করেন প্রেসিডেন্ট পুতিন। এরপর তিনি রাশিয়ার বেশ কয়েকজন শীর্ষ মন্ত্রী এবং ব্যবসায়ীদের একটি বড় প্রতিনিধি দল নিয়ে ভিয়েতনামে সফর যান।
বিশ্লেষকদের মতে, ভিয়েতনাম এখনও রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ককে মূল্য দেয়। যদিও এটি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করতেও কাজ করছে।
তবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ চলাকালীন পুতিনের উত্তর কোরিয়া এবং ভিয়েতনাম সফরের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের দাবি, পুতিনের এই সফর ইউক্রেনে যুদ্ধের মাত্রা বাড়িয়ে দিতে পারে।
এদিকে, পুতিনের সফরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারি চুক্তি সই হয়েছে। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, দেশ দুটির মধ্যে ১৯৬১, ২০০০ এবং ২০০১ সালে যেসব চুক্তি হয়েছেÑ নতুন চুক্তিটি সেগুলোর স্থলাভিষিক্ত হবে।
পুতিন জানিয়েছেন, তাদের মধ্যে একে অপরের সাহায্যে এগিয়ে আসা ছাড়াও রাজনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক এবং নিরাপত্তা চুক্তি হয়েছে। এই চুক্তিকে একটি ‘ব্রেক থ্রু’ হিসেবেও অভিহিত করেছেন তিনি। অপরদিকে কিম জং উন এটিকে ‘সন্ধিক্ষণ’ হিসেবে অভিহিত করেছেন।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
