উত্তর কোরিয়ার চেয়েও বড় হুমকি চীন: জাপান
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯
চীনের সামরিক শক্তিবৃদ্ধির কারণে ভীষণ চিন্তায় পড়েছে এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্র জাপান। তাদের মতে, উত্তর কোরিয়ার আগ্রাসী আচরণের চেয়েও চীনের বর্ধিষ্ণু সামরিক বাহিনী জাপানের জন্য বড় হুমকি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে।
দেশটির বার্ষিক প্রতিরক্ষা পর্যালোচনায় এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
গত বৃহস্পতিবার প্রকাশিত এই পর্যালোচনায় পিয়ংইয়ংয়ের হাতে পারমাণবিক ওয়ারহেডবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে জানানো হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে সামরিক খাতে বেইজিংয়েরর ক্রমবর্ধমান বিনিয়োগ এবং চীন সাগরে নানামুখী তৎপরতাই দেশটিকে প্রথমবারের মতো টোকিওর প্রতিরক্ষা শ্বেতপত্রে দ্বিতীয় স্থানে তুলে এনেছে। খবর রয়টার্সের।
জাপানের সামরিক এই পর্যালোচনায় এখনও যুক্তরাষ্ট্রের অবস্থানই শীর্ষে; স্নায়ুযুদ্ধের সময়কার ‘প্রধান হুমকি’ রাশিয়ার স্থান হয়েছে ৪ নম্বরে। ‘যুক্তরাষ্ট্র আর চীনই যে কেবল বিশ্বজুড়ে তাদের প্রভাব প্রদর্শন করতে পারে, এই পর্যালোচনায় তা প্রতিফলিত হয়েছে।’
সংবাদ সম্মেলনে বলেছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
পর্যালোচনায় বেইজিংয়ের সামরিক আগ্রাসন ঠেকাতে গত সাত বছরে জাপানের প্রতিরক্ষা ব্যয় ১০ শতাংশের মতো বেড়েছে বলে জানানো হয়েছে। পিয়ংইয়ংয়ের পারমাণবিক ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র ঠেকাতে টোকিও যেসব সরঞ্জাম কিনেছে, তা-ও ওই ব্যয়ের মধ্যে—প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
চীনের অত্যাধুনিক সামরিক বাহিনীর তুলনায় এগিয়ে থাকতে জাপান এখন যুক্তরাষ্ট্রের বানানো স্টিলথ জঙ্গি বিমানসহ নানা ধরনের আধুনিক অস্ত্র কিনছে। দেশটির সেনাবাহিনী সর্বশেষ ১১৫ দশমিক ৬ বিলিয়ন ইয়েনে ৯টি স্টিলথ জঙ্গি বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে।
এই স্টিলথ জঙ্গি বিমান, যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সরঞ্জাম এবং অন্যান্য অস্ত্র চলতি বছরের এপ্রিল থেকে শুরু হওয়া বর্ষে জাপানের রেকর্ড ৫ দশমিক ৩২ ট্রিলিয়ন ইয়েন প্রস্তাবিত সামরিক বাজেটের অংশ। এবারের এই বাজেট গত বছরের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেশি।
সেই তুলনায় চীনের এ বছরের সামরিক বাজেট আগের বছরের তুলনায় সাড়ে ৭ শতাংশ বেড়ে ১৭৭ বিলিয়নে দাঁড়িয়েছে। এই খরচ জাপানের সামরিক ব্যয়ের তিন গুণেরও বেশি। বেইজিং এখন তাদের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য স্টিল জঙ্গি বিমান ও এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়েও কাজ করছে।
এক সময় কেবল নিজেদের উপকূলের কাছাকাছি এলাকায় মনোযোগী থাকা বেইজিং এখন জাপানের পশ্চিম দিকের ওকিনাওয়া দ্বীপ এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমে নিয়মিতই তাদের নৌ ও বিমান টহল দল পাঠাচ্ছে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
