উডি অ্যালেনের সঙ্গে আর কাজ করব না : ফ্রিদা
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯
অস্কারজয়ী ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমার অভিনয় করে রাতারাতি আন্তর্জাতিক তারকায় পরিণত হন ভারতীয় বংশোদ্ভূত ফ্রিদা পিন্টো। এর মধ্যে বেশ কিছু ছবিতে অভিনয় করলেও তেমন সাড়া ফেলতে পারেননি। অভিনয়ের চেয়ে বরং দেব প্যাটেলের সঙ্গে প্রেম-বিচ্ছেদের পর নতুন প্রেম নিয়ে বেশি
আলোচিত ছিলেন তিনি। তবে ক্যারিয়ারের এক দশক পর তার অভিনীত ‘লাভ সোনিয়া’ চমকে দিয়েছে। গত বছর মুক্তিপ্রাপ্ত এ ছবিটিতে রেশমি নামের এক যৌনদাসীর চরিত্রে অভিনয় করেছেন ফ্রিদা। এই তারাকাকে নিয়ে লিখেছেন ওয়াহিদ সুজন
লাভ সোনিয়া ছবিতে হলিউড তারকা ফ্রিদা পিন্টো যা করেছেন তা অবিশ^াস্য! কেউ হয়তো ফ্রিদার কাছে এমন জটিল, খিটখিটে ও স্বার্থপর চরিত্রে আশা করেননি। ঋণগ্রস্ত এক বাবা তার মেয়ে প্রীতিকে বিক্রি করে দেন, পরে যার ঠাঁই হয় মুম্বাইয়ের পতিতালয়ে। একসময় প্রীতিকে খুঁজতে গিয়ে ছোট বোন সোনিয়া নারী পাচারকারীদের জালে আটকে যায়, ধর্ষিত হয়। বয়স্ক যৌনদাসী রেশমির সঙ্গে বন্ধুত্ব হয় সোনিয়ার। কিন্তু বিশ্বাসভঙ্গের শিকার হয় সোনিয়া। কারণ এটি এমন জগৎ, যেখানে ভালোবাসা বা বিশ্বাসের কোনো মূল্য নেই। সম্প্রতি গার্ডিয়ানের সঙ্গে আলাপচারিতায় ফ্রিদা জানান, ‘লাভ সোনিয়া’ নির্মাণে ১০ বছর সময় লেগেছে। ‘সøামডগ মিলিয়নিয়ার’র লাইন প্রোডিউসার তাবরিজ নুরানী নির্মাণ করেছেন এ সিনেমা। ড্যানি বয়েলের সিনেমাটির দৃশ্যায়ন শেষে তিনি ‘লাভ সোনিয়া’র প্রথম চিত্রনাট্য দেখান ফ্রিদাকে। প্রথমে চিত্রনাট্য পড়ার পর মনে হয়েছিল, এ চিত্রনাট্য তার জন্য ক্ষতিকারক, যা পড়েছেন বিশ্বাসই হয়নি। শেষে পাচার হওয়া যৌনদাসীর সঙ্গে কথা বলার পর ধারণা পাল্টে যায়। তিনি প্রশ্ন করেছিলেন, যদি এ জগৎ ত্যাগ করার সুযোগ পান, প্রেমে পড়েছেন এবং এমন কাউকে খুঁজে পেয়েছেন, যিনি আপনার সঙ্গে ঠিকভাবে আচরণ করবেন, আপনি কি পালিয়ে যাবেন? উত্তরে ওই যৌনদাসী বলেন, ‘ম্যাডাম, ভালোবাসা শুধু আপনার জগতে অস্তিত্বশীল। আমার জগতে শুধু বিশ্বাসঘাতকতা রয়েছে।’ ফ্রিদা এর আগে অভিনয় করেন প্রখ্যাত পরিচালক উডি অ্যালেনের ‘ইউ উইল মিট আ টল ডার্ক স্ট্রেঞ্জার’ সিনেমায়। তবে এ নির্মাতার সঙ্গে আর কাজে আগ্রহী নন তিনি। কারণ উডির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন তার দত্তক মেয়ে ডিলান ফ্যারো। উডি অভিযোগ অস্বীকার করলেও
ফ্রিদার মতো, ‘যে নারী নিজেদের গল্প শেয়ার করেছেন, তাদের সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করছি, সেটা তারা প্রমাণ করতে পারেন বা না-ই পারেন।’ ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমায় লতিকা চরিত্রে অভিনয় করেন ফ্রিদা। তখন তাকে অভিহিত করা হয় ‘বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে’। এরপর তিনি অভিনয় করেন উডি অ্যালেনের ‘ইউ উইল মিট আ টল ডার্ক স্ট্রেঞ্জার’ সিনেমায়। যেখানে তাকে মিউজিকোলিস্ট চরিত্রে দেখা যায়। টেরেন্স মালিকের ‘নাইট অব কাপস’-এ ভিন্ন ধরনের যৌন রুচির নারী, জুলিয়ান স্নেবেলে ‘মিরাল’ সিনেমায় ফিলিস্তিনি নারী চরিত্রে অভিনয় করেন। কিন্তু ফ্রিদার মতে, বিশ্ব চলচ্চিত্রের সেরা নির্মাতারা তার লুক নিয়ে যতটা কাজ করেছেন ততটা মনোযোগ দেননি চরিত্র নির্মাণে। একে নিজের সমস্যা আকারে দেখেন না। কারণ তিনি নিজের মেধা সম্পর্কে ওয়াকিবহাল। ফ্রিদাকে প্রশ্ন করা হয় তার নারীবাদী ভূমিকা ও অভিনীত সিনেমার মধ্যে কোনো বিরোধ দেখেন কি না? তিনি বলেন, ‘পুরোপুরি! ক্যারিয়ারের শুরুতে যেমন চরিত্রে অভিনয় করেছি তা থেকে এ কথার সঙ্গে একমত হওয়া ছাড়া কোনো রাস্তা নেই।’ ফ্রিদা পিন্টো মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন এক ম্যাঙ্গালরিয়ান ক্যাথলিক পরিবারে। তার মা ছিলেন স্কুল প্রিন্সিপাল, বাবা ব্যাংক ম্যানেজার। স্কুলজীবন থেকেই তিনি স্পষ্টবাদী। ১৩ বা ১৪ বছর বয়সে গির্জার এক যাজক তার বয়ানে বলছিলেন সমকামিতা হলো অসুস্থতা। ওই যাজককে ফ্রিদা প্রশ্ন করেছিলেন, কেন ভাবছেন এটি অসুস্থতা? তার এমন স্বভাবের কারণে বাবা-মা বরাবরই চিন্তিত ছিলেন। ইংরেজি সাহিত্যে স্নাতক শেষে ফ্রিদা ২০০৫ সালে মডেলিংয়ে নাম লেখান। দুই বছর পর ‘স্লামডগ মিলিয়নিয়ার’এর জন্য ডাক পান। যদিও তার অভিনয়ের কোনো অভিজ্ঞতা ছিল না। ওই ছবি জিতে নেয় আটটি অস্কার। যার মধ্যে ছিল সেরা ছবি ও পরিচালকের পুরস্কার। এ সিনেমার বদৌলতে ফ্রিদা ও সহশিল্পী দেব প্যাটেল হঠাৎই বিশ্ববিখ্যাত হয়ে যান। এরপর তারা বাস্তব জীবনের জুটি হয়ে যান। একসঙ্গে ছিলেন ৬ বছর।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
