উচ্ছ্বসিত হওয়া দোষের না, ভেঙে পড়া অন্যায়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩ জানুয়ারি ২০১৯
আঁখি আলমগীর। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির নন্দিত রাজকন্যা বলে তাকে ডাকেন কেউ কেউ। প্লে-ব্যাক করেছেন অসংখ্য সিনেমায়। স্টেজ পারফরমার হিসেবেও তিনি রয়েছেন আলোচনার শীর্ষে। অজস্র শ্রোতাপ্রিয় গানের এই গায়িকা জানালেন নতুন বছর নিয়ে তার পরিকল্পনার কথা। বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে স্পষ্ট ক্ষোভও উঠে এলো আলমগীর-কন্যার কণ্ঠে।
-আমি আসলে পরিকল্পনা করে কখনই কোনো কিছু করি না। যখন যেটা ভালো লাগে তখন সেটা করে ফেলি। এটাকে পাগলামো হিসেবে যদি অভিহিত করা হয় তাহলে আমি বলব, যেকোনো শিল্পীর এটুকু শৈল্পিক পাগলামো থাকা দরকার।
নতুন কোনো গান আসার সম্ভাবনা আছে কি?
-হ্যাঁ, জানুয়ারিতে একটা গান আসছে। ওটার সব কাজ শেষ। মিউজিক ভিডিওর কাজও কমপ্লিট করে ফেলেছি। তা ছাড়া আরও দুটো গান রেডি রয়েছে। সেগুলো রিলিজ দেব খুব দ্রুত। মূলত এই বছরটা হতে যাচ্ছে আমার ধুম-ধারাক্কা বছর। গেল বছর আমি মেলোডিয়াস ঘরানার গান করেছি। এ বছর প্রায় সব গানই হবে ফাস্ট বিটের।
স্টেজে কি আগের মতই নিয়মিত থাকবেন?
-অবশ্যই। একজন শিল্পীর জন্য স্টেজ অনেক বড় একটা প্ল্যাটফর্ম। ওখানে সরাসরি দর্শকদের সঙ্গে কমিউনিকেট করা যায়। আমি স্টেজ এনজয় করি।
গত বছরের তুলনায় গান এবং স্টেজ শোর সংখ্যা কমবে না বাড়বে?
-বাড়তেও পারে কমতেও পারে। নির্ভর করছে প্রেক্ষাপটের ওপরে। আমি মূলত সংখ্যা না মানে বিশ্বাস করি। প্রতিদিন আমি নিজেকে একটু একটু করে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি।
বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে আপনার মূল্যায়ন কী?
-আমরা অভিভাবক-শূন্য। এই ইন্ডাস্ট্রিতে আমাদের কোনো অভিভাবক নেই। এটা সবচে বড় সমস্যা। কেউ কোনো ঝামেলায় পড়লে নিজে নিজে সমাধান করতে হবে। ব্যান্ডের ক্ষেত্রে দেখুন না ‘বাম্বা’ আছে। ওদের কোনো সমস্যা হলে বাম্বার পক্ষ থেকে সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু আমাদের সমস্যা নিয়ে যাওয়ার জন্য কোনো সাংগঠনিক ঘর নেই। আমরা নিজেরা যে উদ্যোগ নিয়ে কিছু একটা করব, তারও উপায় নেই। যেই কিছু একটা করতে যাব তখনই বলা হবে ‘নিশ্চয়ই ওদের কোনো স্বার্থ আছে’। মানসিক পরিবর্তনটাও এই ক্ষেত্রে বেশ জরুরি। সবাইকে ভাবতে হবে আমাদের একটাই মাত্র স্বার্থ সেটা হচ্ছে শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা। কোনো সংগঠন বানানোর পরিকল্পনা রয়েছে কী?
-না। যদিও একটা সংগঠন তৈরি করা ও নেতৃত্ব দেওয়ার মতো সাংগঠনিক দক্ষতা আমার রয়েছে। কিন্তু ওই যে আমি মানুষের জন্য কাজ করতে গিয়ে মানুষের কটু কথা শুনতে রাজি নই। একটা উদাহরণ দেই, এক সময় শিল্পীদের কোনো সমস্যা হলে আমি চেষ্টা করতাম অন্য শিল্পীদের কাছ থেকে অনুদান তুলে তাকে সাহায্য করার। এ রকম বেশ কয়েকজনকে করেছি। কারণটা হলো আমি চাই না, শিল্পীদের নামের সাথে দুস্থ শব্দটা যোগ হোক। এরপর সবাই বলাবলি শুরু করল, ওদের নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ আছে। তা না হলে ঘরের খেয়ে কেন বোনের মোষ তাড়াতে যাবে? এরপর থেকে নিজের মতো করে কাউকে কিছু না জানিয়েই কাজটা করে যাচ্ছি। এ রকম প্রেক্ষাপটে শিল্পীদের স্বার্থে যদি কোনো সংগঠন করতে যাই সেক্ষেত্রেও অনেকে ভিন্ন উদ্দেশ্য খুঁজে পাবে।
সংগঠন কতটা জরুরি?
-অত্যন্ত জরুরি। আপনি শিল্পীদের উপার্জনের দিকে তাকান। আগে শিল্পীদের দুইভাবে উপার্জন হতো। একটা অ্যালবাম বের করে অন্যটা স্টেজ শো করে। এখন সারা পৃথিবীর সাথে সাথে বাংলাদেশেও অ্যালবাম যুগের পতন ঘটেছে। মানুষের আগ্রহ এখন শুধুমাত্র ডিজিটাল মিডিয়ায়। এবার বিদেশি একজন শিল্পী এই ডিজিটাল মিডিয়া থেকে লাখ লাখ ডলার উপার্জন করছে আর আমরা পাচ্ছি টোকেন মানি। এই ক্ষেত্রে প্রথমত দরকার শিল্পীদের নিয়ে সেমিনার করা। ডিজিটাল মিডিয়া সম্পর্কে সচেতন করা। রয়ালিটি সম্পর্কে সঠিক ধারণা দেওয়া। আর এই কাজগুলো করতে হবে সংগঠনের ব্যানারে।
ইউটিউব ভিউ নিয়ে আঁখি আলমগীরের অভিমত কী?
-ইউটিউব ভিউ জিনিসটাকে আমি একটু অন্যরকমভাবে দেখি। আমার কোনো গান বেশি ভিউ হলে আমার ভালো লাগবে এটাই স্বাভাবিক। কিন্তু কোন গান ভিউ কম হলে ভেঙে পড়তে হবে এ রকমটায় আমি বিশ্বাস করি না। আমার কাছে মনে হয়, ইউটিউব ভিউটা তরুণদের একটু বিপথে নিচ্ছে। অনেক ভালো গানের শিল্পী ভিউ কম হচ্ছে বলে ভেঙে পড়ছে মানসিকভাবে। আবার মিলয়নের ওপরে ভিউ হওয়া গানের শিল্পী আর কোনো ভালো গান নিয়ে আসতে পারছে না। এজন্য আমি সবাইকে আহ্বান জানাব মানসম্মত গানের দিকে নজর দেওয়ার জন্য। যে গানগুলো মিউজিক ইন্ডাস্ট্রিতে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে সহায়ক হবে। কোনো গানের ভিউ বেশি হলে উচ্ছ্বসিত হওয়া দোষের না, কিন্তু ভিউ কম হলে ভেঙে পড়া ঘোর অন্যায়।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
