উইঘুর নিয়ে তুরস্ক-চীন বিরোধ কোন দিকে যাচ্ছে?
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯
গত ৯ই ফেব্রুয়ারি তুরস্কের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে চীনের পশ্চিমের উইঘুর বা শিনজিয়াং প্রদেশের মুসলিমদের আটক রাখার বন্দী শিবিরগুলিকে বন্ধ করে দেবার অনুরোধ জানানো হয়। তুরস্ক কিছু মিডিয়ার বরাত দিয়ে বলে যে, উইঘুরের বিখ্যাত সঙ্গীতশিল্পী আব্দুরহিম হেইইত চীনা সরকারের অধীনে আটক থাকা অবস্থায় মৃত্যু হয়েছে। ‘বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আব্দুরহিম হেইইত খুব সম্ভবতঃ আট বছরের কারাদণ্ডাদেশ ভোগ করছেন।
বিভিন্ন মিডিয়ার সংবাদে বলা হচ্ছে, উইঘুর-এ প্রায় দশ লাখ মুসলিমকে বন্দীশিবির বানিয়ে আটকে রাখা হয়েছে। তুরস্কের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হামি আকসয়-এর এক বিবৃতিতে বলা হয়, এটা এখন আর কারুর অজানা নয় যে চীনা সরকার যত্রতত্র মুসলিম জনগণকে গ্রেপ্তার করে সেই বন্দীশিবিরগুলিতে চালান দিচ্ছে; তাদের উপর অত্যাচার চালাচ্ছে এবং তাদেরকে রাজনৈতিকভাবে ‘মগজ-ধোলাই’ করা হচ্ছে। আর যাদের গ্রেপ্তার করা হয়নি, তারাও প্রচণ্ড চাপের মাঝে রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, একুশ শতকে পরিকল্পনামাফিক উইঘুর মুসলিমদের বন্দীশিবিরে চালান করার যে প্রক্রিয়া চীনা সরকার নিয়ে এসেছে, তা মানবজাতির জন্যে অবমাননাকর।
শিনজিয়াং-এ মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারগুলি তুরস্কের জনগণের যথেষ্ট নাড়া দিয়েছে। উইঘুর নিয়ে তুরস্ক সরকারের এই বক্তব্য দুই দেশের সম্পর্ককে কতটা প্রভাবিত করবে? আর ভূরাজনৈতিক দিক থেকেই বা এর গুরুত্ব কতটুকু?
উইঘুরের ব্যাপারে মুসলিম-অধ্যুষিত দেশগুলি মূলতঃ অর্থনৈতিক স্বার্থরক্ষার জন্যে চীনা সরকারের সমালোচনা করা থেকে বিরত থাকছে। অনেক মুসলিম দেশেই চীনারা সবচাইতে বড় বিনিয়োগকারী। এ অবস্থায় চীনা সরকারের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে চাইছে না কেউ। তুরস্কের বিবৃতির প্রতিবাদে চীনের পররাষ্ট্র দপ্তর আঙ্কারায় তুরস্কের দূতাবাসের মাধ্যমে পেশ করা এক প্রতিবাদলিপিতে তুরস্কের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যা দেয়। সেখানে বলা হয় যে, তুরস্ক এবং চীন উভয়েই সন্ত্রাসবাদ দমনের চেষ্টা করছে। চীন এব্যাপারে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ অনুসরণ করার বিরোধী। চীন চাইছে সন্ত্রাসবাদের ক্ষেত্রে তুরস্ক চীনের দৃষ্টিভঙ্গির সঠিক মূল্যায়ন করবে। বেইজিং-এর বক্তব্য অনুযায়ী উইঘুরের ক্যাম্পগুলি হলো ‘ভকেশনাল এডুকেশন সেন্টার’, যেখানে মানুষকে সন্ত্রাসবাদ থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।
আব্দুরহিম হেইইত-এর মৃত্যুর খবর প্রচার হবার পর মানবাধিকার সংস্থা ‘এমনেস্টি ইন্টারন্যাশনাল’ও বিবৃতি দিয়েছে। হেইইত উইঘুরের ‘দুতার’ নামক এক সঙ্গীতযন্ত্রের বাদক; সেই সুবাদে তিনি পুরো চীন জুড়েই সমাদৃত একজন ব্যক্তি। ‘বিবিসি’র মতে, তার কিছু সঙ্গীতের ব্যাপারেই চীনা সরকার হয়তো নাখোশ হয়ে তাকে সন্ত্রাসী মনে করেছে। যেমন তার একটা গানের মাঝে “যুদ্ধে শহীদ” কথাটি রয়েছে। ‘গার্ডিয়ান’ পত্রিকা বলছে যে, তার একটা গানের নাম “নাছোড়বান্দা অতিথি”, যাতে কিনা উইঘুরে চীনা সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দিকেই ইঙ্গিত করা হয়েছে। আবার “বিবেকের জিজ্ঞাসা” নামক গানের মাঝে রয়েছে, “যখন আমার বিবেক আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কিসের জন্যে বেঁচে আছো, তখন আমি উত্তর দেবো – আমার জনগণের জন্যে; আমার জন্মভূমির জন্যে”।
তুরস্কের অভিযোগের দু’দিনের মাথায় চীনের সরকারি মিডিয়া ‘চায়না রেডিও ইন্টারন্যাশনাল’এর তুর্কী ভাষার সার্ভিস ২৫ সেকেন্ডের একটা ভিডিও প্রকাশ করে। ভিডিওতে আব্দুরহিম হেইইত-এর মতো একজন ব্যক্তিকে দেখা যায়। তিনি বলছেন যে তিনি ১০ই ফেব্রুয়ারি ২০১৯ সালে এই বার্তা দিচ্ছেন যে, তিনি বেঁচে আছেন এবং সুস্থ্য আছেন; তাঁর উপরে কোন অত্যাচার হয়নি। ভিডিওতে তিনি বলছেন যে, নিয়ম ভঙ্গের জন্যে চীনা সরকার তাঁর ব্যাপারে তদন্ত করছে। এই ভিডিও যদি সত্য হয়ে থাকে, তবে এটা হলো দুই বছরের মাঝে হেইইত-এর প্রথম জনসম্যক্ষে আসা। তাঁর প্রাক্তন সহকর্মীদের মতে, খুব সম্ভবতঃ ২০১৭ সালের এপ্রিলে চীনা সরকার তাঁকে গ্রেপ্তার করে।
‘দ্যা গার্ডিয়ান’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, চীনের অভ্যন্তরীণ সমস্যার সাথে জড়িত কোন ব্যক্তির বিষয়ে অন্য দেশের সমালোচনার জবাব চীনা সরকার সাধারণতঃ দেয় না। চীন এক্ষেত্রে নিজেদের নিয়মের ব্যতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী এলিস এন্ডারসন মন্তব্য করেন যে, জনমতের চাপে চীনকে উত্তর দিতে বাধ্য করা সম্ভব। এই ভিডিও যতটা না উত্তর দিচ্ছে, তার চাইতে বেশি প্রশ্নের জন্ম দিচ্ছে; কারণ সরকারি টেলিভিশন ক্যামেরার সামনে জোরপূর্বক জবানবন্দি আদায় করাটা চীনে নতুন কিছু নয়। এর আগে যেখানে বলা হয়েছিল যে, হেইইত কারাদন্ডাদেশ ভোগ করছেন, সেখানে এবারের ভিডিওতে তিনি বলছেন যে, তার ব্যাপারে ‘তদন্ত’ করছে চীনা সরকার। অথত বহুদিন ধরেই তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। চীনা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হুয়া চুনইং বলেন যে, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার জন্যে হেইইত-এর ব্যাপারে ‘তদন্ত’ চলছে।
চীনা মিডিয়াতে হেইইত-এর ভিডিও প্রচারের পর ‘বিবিসি’র এক প্রতিবেদনে প্রশ্ন করা হচ্ছে যে, তুর্কী প্রেসিডেন্ট রিচেপ তাইয়িপ এরদোগান বড় কোন কৌশলগত ভুল করলেন কিনা। কারণ এর আগেই এরদোগানের সমালোচকেরা বলেছেন যে, বিশ্বের মুসলিমদের নেতৃত্ব দেবার যে ইচ্ছে এরদোগান এতকাল দেখিয়েছেন, উইঘুরের ব্যাপারে বহুকাল চুপ থেকে সেই নেতৃত্বই এরদোগান পায়ে ঠেলেছেন। উইঘুরের ব্যাপারে তুরস্কের জনগণের মাঝে অসন্তোষই হয়তো হেইইত-এর ব্যাপারে তুরস্ককে বিবৃতি দিতে বাধ্য করেছে। তবে তুরস্কের বিবৃতির দশ দিনের মাথায় সৌদি যুবরাজ মুহাম্মদ বিন-সালমান চীন সফরের সময় চীনা সরকারের উইঘুর নীতির পক্ষে কথা বলে এরদোগানের সুবিধা করে দেন। অন্যদিকে চীন যদিও বলছে যে, এই ভিডিও প্রমাণ করে যে তুরস্কের সরকার মিথ্যে অভিযোগ করেছে, তথাপি এটা পরিষ্কার হয়ে যায় যে, মধ্য এশিয়ায় প্রভাব বিস্তারের ক্ষেত্রে চীন তুরস্ককে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। এটা চীনের অজানা নয় যে, মধ্য এশিয়ায় অর্থনৈতিকভাবে প্রভাব বিস্তার করাটা চীনের জন্যে অপেক্ষাকৃত সহজ হলেও অত্র অঞ্চলের তুর্কী মুসলিমদের নেতৃত্ব নেয়া চীনের পক্ষে মোটেই সহজ নয়। উপরন্তু, চীনা সরকারের উইঘুর নীতি মুসলিমদের মাঝে চীনাদের ব্যাপারে সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে।
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রূপপুর বিদ্যুৎ প্রকল্প
- ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ
- দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তা
- লিমন ও বৃষ্টি হত্যাকান্ড ঘটল যেভাবে
- কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১
- ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
- প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহ
- হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু
- ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও
- আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট ছাত্রদল নেত্রীর
- গাজায় গণবিয়ে: যুদ্ধের ছায়ায় ১৫০ দম্পতির নতুন জীবনের স্বপ্ন
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত খরচ?
- হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির
- ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদাল
- গরমে হাঁসফাঁস করছে মানুষ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
