ইয়েমেনে মাটির নিচে পৈশাচিক নির্যাতন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০১৯
ইয়েমেনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ২০১৫ সাল থেকে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধের নামে তাণ্ডব চালিয়ে যাচ্ছে সৌদি আরব-আমিরাতি জোট। গুম, হত্যা, ধর্ষণ, নির্যাতন- কোনো কিছুই বাদ রাখেনি মধ্যপ্রাচ্যের এই নয়া আগ্রাসী গোষ্ঠী। হুথিদের আটক করে তাদের ওপর পৈশাচিক নির্যাতন চালাতে মাটির নিচে গড়ে তুলেছে গোপন কারাগার।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম এপির অনুসন্ধানী প্রতিবেদনে খোঁজ মিলেছে ১৮টি ভয়ংকর বন্দিশিবিরের।
ভূগর্ভস্থ এসব কারাগারে পেটানো, মারধর ও যৌন নিপীড়নের জন্য রয়েছে নির্ধারিত নির্যাতন সূচি। জেলে বন্দিদের ওপর একেকদিন এক এক ধরনের মার চলে। আহত হুথিদের চিকিৎসাসেবা দিতে গেলেও গ্রেফতার ও নির্যাতনের শিকার হন ডাক্তাররা। নিপীড়নের যন্ত্রণায় দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বিদ্রোহীরাও পাল্টা খুলেছে গোপন কারাগার।
দেশটির ভয়াল এ পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে বাজে ‘মানবসৃষ্ট মানবিক সংকট’ বলে অভিহিত করেছে জাতিসংঘ।
এপির প্রতিবেদনে বলা হয়, পরিত্যক্ত সরকারি বাসভবন, সেনাক্যাম্প, বিমানবন্দর, পুলিশ সদর দফতরগুলোকে কারাগার হিসেবে গড়ে তুলেছে ইয়েমেনের সরকারি বাহিনী, সৌদি ও আরব আমিরাত জোট। তাদের নিয়ন্ত্রণ ও অর্থায়নে পরিচালিত হয় গোপন কারাগারগুলো।
হুথি বিদ্রোহীদের ওপর রুটিনমাফিক চলে নির্যাতন। শনিবার পিটুনি, রোববার যৌন নির্যাতন এবং সোমবার ছুটি। এভাবে পরবর্তী তিন দিন চলে একই নিয়মে। শুক্রবার নির্জন কারাগারে নিক্ষেপ, যেটি হাঁটু গেড়ে বসে থাকার মতো ছোট্ট জায়গা। সানাভিত্তিক অ্যাবডাক্টিস মাদার ইউনিয়নের (এএমইউ) তথ্যানুসারে, কারাগারে নির্যাতনের অতিশয্যায় মারা গেছেন অন্তত ১২৬ বন্দি। হিউম্যান রাইটস ওয়াচের কাছে এসব নথি রয়েছে।
কারাবন্দিদের নির্যাতনের চিত্র তুলে ধরা কয়েকটি ছবি ও চিঠি কারাগার থেকে পাচার হয়েছে। এগুলো এপির হাতে এসেছে। প্লাস্টিকের প্লেটে আঁকানো চিত্রে দেখা গেছে, উলঙ্গ অবস্থায় ঝুলানো এক বন্দিকে বৈদ্যুতিক শক দেয়া হচ্ছে। আরেক বন্দিকে কুকুরের ভঙ্গিমায় মাটিতে বসিয়ে কয়েকজন সেনা লাথি মারছে।
পায়ুপথে ধর্ষণের চিত্র প্রতীকী হিসেবে তুলে ধরেছেন বন্দি ওই চিত্রশিল্পী। এক চিঠিতে তিনি জানান, ‘আমি প্রতিদিনই মৃত্যুর প্রত্যাশা করি। কারণ এ পাশবিকতার চেয়ে মৃত্যুই কম যন্ত্রণার।’ ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বেইর আহমেদ কারাগারে শত শত বন্দির ওপর চলে যৌন নিপীড়ন। বন্দিদের একই লাইনে দাঁড় করিয়ে একে একে সবাইকে উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখা হয়।
নির্যাতন থেকে জীবিত ফিরেছেন এমন ২৩ জনের সঙ্গে কথা বলেছে এপি। ইয়েমেনে জোটের চালানো হামলায় আহত হুথিদের চিকিৎসাসেবা দিলে ডাক্তাররাও নির্যাতনের শিকার হন। ২০১৮ সালের জুন মাসে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এমন এক ডাক্তার ফারুক বাকার (২৬)।
রাজধানী সানার একটি হাসপাতালের এ চিকিৎসককে ২০১৬ সালের নভেম্বরে গ্রেফতার করা হয়। ১৮ মাসের কারাভোগের বীভৎস অভিজ্ঞতা আলজাজিরাকে জানিয়েছেন তিনি। ফারুক বলেন, ‘প্রায় অক্সিজেনশূন্য ভূগর্ভস্থ কারাগারে ৫০ দিন কোমরে দড়ি বেঁধে আমাকে ঝুলিয়ে রাখা হয়েছিল।
এভাবেই মলমূত্র ত্যাগ করেছি। একবারও পরিষ্কার হতে পারিনি। আমার নখগুলো তুলে নেয়া হয়েছে। তার দিয়ে বেঁধে নিুাঙ্গ টান দেয়া হতো।’ তিনি আরও বলেন, বন্দিশিবিরে মরদেহ, লাশের টুকরো ছড়ানো-ছিটানো থাকতে দেখেছি। আরেক বন্দির বর্ণনা দিতে গিয়ে ফারুক বলেন, ‘এক ব্যক্তিকে পুরুষাঙ্গে দড়ি বেঁধে ঝুলানো হয়েছে। প্রায় দুই সপ্তাহ তিনি প্রস্রাব করতে পারেননি। তাদের এ নির্যাতন দেখে ডাক্তার হিসেবে আমার মনে হতো, আমি মারা গেছি।’
হুথি বাহিনীও গোপন কারাগার গড়ে তুলেছে। বেসামরিকদের নির্যাতন চালিয়ে বড় অর্থের বিনিময়ে তাদের মুক্তি দেয়া হয়। এএমইউর হিসাবে, গত চার বছরে ১৮ হাজার ব্যক্তিকে কারাগারে ঢুকিয়েছে বিদ্রোহীরা। এর মধ্যে গোপন কারাগারে ১ হাজার ব্যক্তির ওপর নির্যাতন চালানো হয়েছে বলে জানা গেছে। হুথিদের নির্যাতনে মারা গেছে অন্তত ১১৭ জন।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
