ইসরাইলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসন যুদ্ধাপরাধের চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে অনেক আগেই।এবার আরো ভয়ঙ্কর তথ্য মিলেছে আলজাজিরার অনুসন্ধানে, যা শরীর হিম করে দিতে পারে যেকারো।
সেখানে এমন সব বোমা ফেলছে ইহুদিবাদী দখলদাররা যাতে তাৎক্ষণিক সাড়ে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উৎপাদন হচ্ছে এবং চোখের পলকে বাষ্পে পরিণত হয়ে বাতাশে মিশে যাচ্ছে ফিলিস্তিনিদের দেহ।
২০২৪ সালের ১০ আগস্ট ভোরে গাজা শহরের আল-তাবিন স্কুলে বোমা হামলা করে ইসরাইলি সেনারা। প্রচণ্ড ধোঁয়া আচ্ছন্ন ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ছেলে সাদের সন্ধানে হাঁটছিলেন ইয়াসমিন মাহানি। তিনি তার স্বামীকে চিৎকার করতে দেখেন, কিন্তু সাদের কোনো চিহ্ন ছিল না।
মাহানি বলেন, ‘আমি মসজিদের ভেতরে গেলাম এবং নিজেকে রক্ত ও মাংসের ওপর পা রাখতে দেখলাম।’
তিনি দিনের পর দিন হাসপাতাল ও মর্গে খুঁজেছেন। তিনি বলেন, ‘আমরা সাদের কিছুই পাইনি। এমনকি দাফন করার জন্য লাশের একটি টুকরাও মেলেনি। সেটাই ছিল সবচেয়ে কষ্টের বিষয়।’
হাজার হাজার ফিলিস্তিনির মধ্যে মাহানি একজন, যাদের প্রিয়জনরা গাজায় ইসরাইলের এই আগ্রাসনে স্রেফ অদৃশ্য হয়ে গেছে। এই আগ্রাসনে এখন পর্যন্ত ৭২ সহস্রাধিক মানুষ নিহত হয়েছে।
আলজাজিরা অ্যারাবিকের তদন্তমূলক প্রতিবেদন ‘দ্য রেস্ট অব দ্য স্টোরি’ অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজার সিভিল ডিফেন্স টিম ২ হাজার ৮৪২ ফিলিস্তিনিকে নথিভুক্ত করেছে যারা ‘বাষ্পীভূত’ বা মিলিয়ে গেছে। তাদের রক্ত বা মাংসের ক্ষুদ্র অংশ ছাড়া আর কোনো অবশিষ্টাংশ খুঁজে পাওয়া যায়নি।
বিশেষজ্ঞ ও প্রত্যক্ষদর্শীরা এসব ঘটনার জন্য ইসরাইলের পদ্ধতিগতভাবে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ তাপীয় এবং থার্মোবারিক অস্ত্রের (যাকে প্রায়ই ভ্যাকুয়াম বা অ্যারোসল বোমা বলা হয়) ব্যবহারকে দায়ী করেছেন। অস্ত্রগুলো ৩ হাজার ৫০০ ডি. সে. পর্যন্ত তাপমাত্রা তৈরি করতে সক্ষম।
ভয়াবহ ফরেনসিক হিসাব
২ হাজার ৮৪২ সংখ্যাটি কোনো সাধারণ অনুমান নয়, বরং গাজার সিভিল ডিফেন্সের একটি ভয়াবহ ফরেনসিক হিসাবের ফল। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘আমরা একটি লক্ষ্যবস্তু করা বাড়িতে প্রবেশ করি এবং সেই বাড়িতে থাকা পরিচিত সদস্য সংখ্যার সঙ্গে উদ্ধার করা মরদেহের সংখ্যা মিলিয়ে দেখি।’
তিনি আরো বলেন, ‘যদি একটি পরিবার আমাদের বলে যে ভেতরে পাঁচজন লোক ছিল এবং আমরা কেবল তিনটি অক্ষত দেহ উদ্ধার করি, তবে বিশেষ তল্লাশির পর যদি রক্তের ছিটে বা মাথার চামড়ার মতো জৈবিক চিহ্ন ছাড়া আর কিছু না পাওয়া যায়, তখন আমরা বাকি দুজনকে ‘বাষ্পীভূত’ হিসেবে গণ্য করি‘।
মুছে ফেলার রসায়ন
তদন্তে বিস্তারিত জানানো হয়েছে যে, কীভাবে ইসরাইলি মারণাস্ত্রের নির্দিষ্ট রাসায়নিক সংমিশ্রণ কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের শরীরকে ছাইয়ে পরিণত করে।
রুশ সামরিক বিশেষজ্ঞ ভাসিলি ফাতিগারভ বলেন, থার্মোবারিক অস্ত্র কেবল হত্যাই করে না, বরং পদার্থকে নিশ্চিহ্ন করে দেয়। সাধারণ বিস্ফোরকের বিপরীতে, এ অস্ত্র একটি জ্বালানি মেঘ ছড়িয়ে দেয়, যা প্রজ্বলিত হয়ে একটি বিশাল অগ্নিগোলক এবং ভেকুয়াম বা শূন্যতা তৈরি করে।
ফাতিগারভ বলেন, ‘জ্বলন্ত সময় দীর্ঘায়িত করার জন্য রাসায়নিক মিশ্রণে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এবং টাইটানিয়ামের গুঁড়ো যোগ করা হয়। এটি বিস্ফোরণের তাপমাত্রা ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাড়িয়ে দেয়।’
তদন্ত অনুযায়ী, এই তীব্র তাপ প্রায়ই ট্রাইটোনাল দ্বারা উৎপন্ন হয়, যা টিএনটি এবং অ্যালুমিনিয়াম পাউডারের মিশ্রণ। এটি যুক্তরাষ্ট্রে তৈরি এমকে-৮৪-এর মত বোমাগুলোতে ব্যবহার করা হয়।
গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. মুনির আল-বুরশ মানুষের শরীরের ওপর এমন চরম তাপের প্রভাব ব্যাখ্যা করেছেন। মানুষের শরীরের প্রায় ৮০ শতাংশই পানি। তিনি বলেন, ‘পানির স্ফুটনাঙ্ক ১০০ ডিগ্রি সেলসিয়াস। যখন একটি দেহ ৩ হাজার ডিগ্রির বেশি শক্তির পাশাপাশি প্রচণ্ড চাপ এবং অক্সিডেশনের সংস্পর্শে আসে, তখন তরলগুলো তাৎক্ষণিকভাবে ফুটতে শুরু করে। টিস্যুগুলো বাষ্পীভূত হয়ে ছাইয়ে পরিণত হয়। এটি রাসায়নিকভাবেই অনিবার্য।’
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
