ইচ্ছা করেই কারাগারে যেতে চান জাপানের বৃদ্ধরা
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০১৯
জাপানে সাম্প্রতিক সময়ে বৃদ্ধদের অপরাধ বাড়ছে। দেশটিতে যাদের বয়স ৬৫ বছরের বেশি তারা নানা ধরণের অপরাধে জড়িয়ে পড়ছেন।
হিরোশিমার একটি বাড়িতে বসবাস করেন ৬৯ বছর বয়সী তোশিও তাকাতা। বেশ কিছুদিন কারাগারে থাকার পর তিনি সম্প্রতি মুক্তি পেয়েছেন। কারাগারে যাবার জন্য তিনি ইচ্ছা করেই আইন ভঙ্গ করেছিলেন।
বিনা খরচে একটি থাকা-খাওয়ার জায়গা খুঁজছিলেন তোশিও। সেটা কারাগার হলেও মন্দ নয়। সে কারণেই আইন ভঙ্গ করেছিলেন বলে জানান তিনি। তোশিও বলেন, আমি এখন পেনশনের উপর নির্ভরশীল। আমার অর্থ ফুরিয়ে গেছে। সেজন্য আমি ভাবলাম যদি কারাগারে থাকি তাহলে হয়তো বিনা খরচে থাকতে পারব।
কারাগারে যাবার জন্য তিনি একটি বুদ্ধি বের করেছিলেন। রাস্তার পাশ থেকে একটি বাইসাইকেল নিয়ে সেটি চালিয়ে সোজা পুলিশের কাছে গিয়ে হাজির হন। সেখানে গিয়ে তিনি জানান, ওই বাইসাইকেলটি তিনি চুরি করেছেন। এতেই কাজ হয়েছিল। এটা ছিল তোশিওর প্রথম অপরাধ, যখন তার বয়স ছিল ৬২ বছর।
জাপানের আদালতে ছোট-খাটো চুরির বিষয়গুলোকে বেশ গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়। ফলে তোশিওকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। তোশিওকে দেখে একেবারেই স্বভাবজাত অপরাধীর মতো মনে হয়না। তাকে দেখে কখনো মনে হয়না যে তিনি ছুরি হাতে নিয়ে রাস্তায় কাউকে ভয় দেখাতে পারেন। কিন্তু প্রথম দফা কারাগার থেকে মুক্ত হবার পর তিনি সে কাজটিই করেছিলেন।
তোশিও বলেন, আমি একটি পার্কে গেলাম এবং কয়েকজন নারীকে ছুরি দিয়ে ভয় দেখালাম। তাদের কোন ক্ষতি করা আমার উদ্দেশ্য ছিলনা। আমি ভেবেছিলাম তাদের কেউ একজন পুলিশকে ডাকবে। একজন সে কাজটিই করলেন আর পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেল।
সব মিলিয়ে গত আট বছরের মধ্যে অর্ধেক সময়ই তিনি কারাগারে কাটিয়েছেন। তিনি বলেন, আমি যে কারাগারে থাকতে পছন্দ করি তা নয়। কিন্তু আমি সেখানে বিনা খরচে থাকতে পারি। সেখানে থাকা অবস্থায় আমার পেনশনের অর্থ খরচ হয়না। সুতরাং কারাগারে থাকা খুব একটা কষ্টের নয়।
জাপানের মানুষ ভীষণভাবে আইন মেনে চলে। কিন্তু সাম্প্রতিক সময়ে যারা অপরাধ করছেন তাদের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে। ১৯৯৭ সালে প্রতি ২০ জনের মধ্যে একজন অপরাধী ছিলেন ৬৫ বছরের ঊর্ধ্বে মানুষ। কিন্তু এখন প্রতি পাঁচ জনের মধ্যে একজন অপরাধী হলেন ৬৫ বছরের ঊর্ধ্বে।
তোশিওর মতো ৬৫ বছরের বেশি বয়সী অনেকে বারবার অপরাধ করছেন। ২০১৬ সালে ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে অপরাধীর সংখ্যা প্রায় আড়াই হাজার, যাদের মধ্যে এক-তৃতীয়াংশ পাঁচবারের বেশি দণ্ডিত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ৭০ বছর বয়সী এক নারী বলেন, আমি আমার স্বামীর সাথে থাকতে পারিনি। আমার এখন কোথাও থাকার জায়গা নেই। সুতরাং আমার একমাত্র উপায় ছিল কোন কিছু চুরি করে কারাগারে যাওয়া।
তিনি বলেন, ৮০ বছরের ঊর্ধ্বে যারা ঠিকমতো হাঁটতে পারেন না, তারা অপরাধ করছেন। কারণ, তাদের খাবার নেই, টাকা নেই। বয়স্ক ব্যক্তিরা যেসব অপরাধ করছেন সেগুলোর মধ্যে প্রধানত রয়েছে সুপার শপ থেকে জিনিসপত্র চুরি করা। তবে এগুলো খুব দামি জিনিসও নয়।
চুরি হওয়া অধিকাংশ জিনিসপত্রের দাম তিনি হাজার ইয়েন বা ২০ পাউন্ডের কম। অস্ট্রেলীয় বংশোদ্ভূত মাইকেল নিউম্যান এখন টোকিওতে একটি গবেষণা সংস্থা পরিচালনা করেন। ২০১৬ সালে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি দেখিয়েছেন, বাড়ি ভাড়া, খাদ্য এবং স্বাস্থ্য সেবার জন্য পেনশন গ্রহনকারী অনেক বৃদ্ধ ঋণগ্রস্ত হচ্ছেন।
জাপানের যেসব অঞ্চলে অর্থনৈতিক সুযোগ-সুবিধা কম, সেসব জায়গায় তরুণরা তাদের পরিবার ছেড়ে কর্মসংস্থানের জন্য অন্যত্র চলে যাচ্ছেন। ফলে পেনশনের উপর নির্ভর বৃদ্ধরা বেকায়দায় পড়ছেন। যারা মনে করছেন যে, পেনশনের অর্থের উপর নির্ভরশীল হয়ে চলতে পারবেন না তারা কারাগারে থাকাটাই শ্রেয় মনে করছেন।
তবে উইথ হিরোশিমা নামের একটি সংস্থার পরিচালক কানিচি ইয়ামাদা মনে করেন, বৃদ্ধদের অপরাধ প্রবণতা তৈরি হাবার বিষয়টি মানসিক সমস্যার সঙ্গে সম্পর্কিত। এর সাথে আর্থিক কোন সম্পর্ক নেই। বৃদ্ধরা অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। তারা একাকীত্ব সহ্য করতে পারছেন না।
কানিচির মতে, সাধারণত মানুষ অপরাধ করেনা, যদি তাকে দেখাশোনা করার কেউ থাকে। তিনি মনে করেন, অপরাধে জড়িয়ে পড়ার বিষয়টি একটি অজুহাত মাত্র। তাদের প্রধান সমস্যা হচ্ছে একাকীত্ব। যারা প্রচণ্ড একাকীত্বে ভুগছেন, তারা বারবার অপরাধ করার মাধ্যমে কারাগারে যেতে চাইছেন। কারণ সেখানে তারা সঙ্গী খুঁজে পাবেন।
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
