ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ যুগের অবসান
প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৫
ট্রানজিট বন্ধ করল ইউক্রেন
খ্রিষ্টীয় নতুন বছরের প্রথম দিন ইউরোপের মানুষের জন্য বড় এক দুঃসংবাদ নিয়ে এলো। রাশিয়া থেকে ইউক্রেনের ওপর দিয়ে পাইপলাইনের মাধ্যমে তারা যে তরল গ্যাস সস্তায় পেতেন, তার সরবরাহ বন্ধ হয়ে গেছে। ইউক্রেন এ সরবরাহ বন্ধ করে দিয়েছে।
এর মাধ্যমে ইউরোপের জ্বালানি বাজারে কয়েক যুগের রুশ আধিপত্যের অবসান ঘটল। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চললেও গত তিন বছর এ সরবরাহ অব্যাহত ছিল। এর জেরে চলতি শীত মৌসুমে ইউরোপে জ্বালানি সংকট দেখা দিতে পারে। তবে ইউরোপীয় কমিশন বলছে, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতি আগে থেকে ছিল।
গতকাল বুধবার রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এতে বলা হয়, রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গ্যাস সরবরাহ কোম্পানি গ্যাজপ্রম নিশ্চিত করেছে, তাদের গ্যাস আর ইউরোপে যাচ্ছে না। গ্রিনিচ মান সময় ৬টায় (বাংলাদেশ সময় বুধবার বেলা ১১টা) এ সরবরাহ বন্ধ করা হয়েছে। ইউক্রেনের সঙ্গে এ-সংক্রান্ত একটি চুক্তি ছিল, যা নবায়ন করতে অস্বীকৃতি জানায় দেশটি। যে পাইপের মাধ্যমে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস পাঠানো হতো, সেগুলো সোভিয়েত ইউনিয়ন যুগে স্থাপিত।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এর জেরে ইউরোপে মূল্যস্ফীতি রেকর্ড উচ্চতায় পৌঁছে। জীবনযাত্রা খরচ ব্যাপকভাবে বেড়ে যায়।
গ্যাস সরবরাহ বন্ধের নেতিবাচক প্রভাব আরও অনেক বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। রাশিয়ার এ গ্যাস ইউক্রেনের ওপর দিয়ে অস্ট্রিয়া, স্লোভানিয়ার মতো দেশগুলোতে যেত। তবে হাঙ্গেরিতে এ সরবরাহ বন্ধ হচ্ছে না। দেশটি কৃষ্ণসাগরের মধ্য দিয়ে দুটি পাইপলাইন ব্যবহার করে তুরস্কের ওপর দিয়ে গ্যাস নিজ দেশে নেয়। তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো থাকায় কোনো সমস্যা হচ্ছে না।
চলমান পরিস্থিতিতে ইউরোপীয় কমিশনের মুখপাত্র বলেন, রাশিয়া ছাড়া অন্য ক্ষেত্রগুলো থেকে গ্যাস সরবরাহের বিষয়ে ইউরোপ যথেষ্ট সংবেদনশীল। এ অবস্থায় ২০২২ সাল থেকে তরলীকৃত প্রকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির দিকে ঝুঁকেছে ইউরোপ। সূত্র জানায়, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানি খাতের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করে আসছে। এর অংশ হিসেবে নরওয়ে থেকে পাইপলাইনে এবং কাতার ও যুক্তরাষ্ট্র থেকে এলএনজি সংগ্রহের দিকে ঝুঁকেছে দেশটি।
গ্যাস সরবরাহ চুক্তি নবায়ন না করা প্রসঙ্গে ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জার্মান গ্যালুশচেঙ্কো এক বিবৃতিতে বলেন, ‘আমরা রাশিয়ার গ্যাসের ট্রানজিট বন্ধ করে দিয়েছি। এটা একটা ঐতিহাসিক ঘটনা। রাশিয়া তাদের বাজার হারাচ্ছে। তারা অবশ্যই আর্থিক লোকসানে পড়বে।’
এক হিসাবে দেখা গেছে, সরবরাহ বন্ধ হওয়ায় রুশ কোম্পানি গ্যাজপ্রম বছরে ৫০০ কোটি ডলার গ্যাস বিক্রির অর্থ থেকে বঞ্চিত হবে। তবে ক্ষতি হবে ইউক্রেনেরও। তারা বছরে ৮০ কোটি ডলার ট্রানজিট ফি হারাবে।
সাবেক সোভিয়েত ইউনিয়ন, যা পরবর্তী সময়ে রাশিয়া হয়েছে– প্রায় পাঁচ দশকের চেষ্টায় ইউরোপে গ্যাসের বাজার গড়ে তোলে। ২০২১ সালে ইউরোপের মোট গ্যাস সরবরাহের ৪৫ শতাংশই ছিল রাশিয়ার। পরে তা ক্রমান্বয়ে কমতে থাকে। যুদ্ধের কারণে গ্যাজপ্রমের ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো। এর আগে বেলারুশের মধ্য দিয়ে যাওয়া ইয়ামাল-ইউরোপ পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ২০২২ সালে বাল্টিক সাগরের নিচ দিয়ে জার্মানি সরবরাহ করা গ্যাল লাইনটি কে বা কারা বিস্ফোরণে ধ্বংস করে দেয়। তবে সবচেয়ে বেশি গ্যাস ইউক্রেনের মধ্য দিয়ে পাইপলাইনে সরবরাহ করত রাশিয়া। এতে খরচও কম পড়ত।
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
