ইউক্রেন যুদ্ধে মস্কোকে দৃঢ় সমর্থন দিচ্ছে উত্তর কোরিয়া: পুতিন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৪
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে চলমান সামরিক অভিযানে তাঁর দেশকে দৃঢ়ভাবে সমর্থন দিচ্ছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং সফরের প্রাক্কালে আজ মঙ্গলবার এ কথা বলেন পুতিন।
দ্বিপক্ষীয় মিত্রতা জোরদারের উদ্দেশ্যে পুতিন আজই উত্তর কোরিয়ায় সফরে যাচ্ছেন। এর আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) পুতিনের একটি নিবন্ধ প্রকাশ করেছে।
নিবন্ধে পুতিন লিখেছেন, ‘ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযানে উত্তর কোরিয়া যেভাবে দৃঢ় সমর্থন দিয়ে যাচ্ছে, সেটার প্রশংসা করি আমরা।’
দুই দেশ এখন সক্রিয়ভাবে বহুমাত্রিক অংশীদারত্ব এগিয়ে নিচ্ছে, এমনটাই লিখেছেন পুতিন। উদাহরণ হিসেবে পুতিন তাঁর ও কিম জং-উনের প্রশাসনের জাতিসংঘে একই ধরনের মনোভাব পোষণের কথা জানান।
বিশ্বরাজনীতিতে উত্তর কোরিয়া বিচ্ছিন্ন একটি দেশ হিসেবে পরিচিত। নিজস্ব অস্ত্র কর্মসূচির কারণে দেশটি একাধিকবার জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখে পড়েছে। তবে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন মস্কোর ঘনিষ্ঠ মিত্র। ২০০০ সালের পর আজই প্রথমবার উত্তর কোরিয়ায় যাচ্ছেন পুতিন।
সফরের আগে কেসিএনএর নিবন্ধে পুতিন লিখেছেন, ‘এ সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। সেই সঙ্গে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে পরিবর্তিত ও সমান সহযোগিতার বিকাশে ভূমিকা রাখবে।’
গত বছর বিশেষ বুলেটপ্রুফ ট্রেনে চেপে রাশিয়া সফর করেছিলেন কিম জং-উন।
দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া। আর মস্কো সেসব অস্ত্র ইউক্রেনে যুদ্ধে ব্যবহার করছে। এর বিপরীতে রাশিয়ার কাছ থেকে স্যাটেলাইট কর্মসূচিতে প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে উত্তর কোরিয়া।
যদিও এসব অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে অস্বীকার করেছে পিয়ংইয়ং। তবে পেন্টাগনের পক্ষ থেকে গত মাসে বলা হয়েছে, ইউক্রেনে ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখা গেছে, যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
