ইউক্রেনে ফের হামলা: রাশান ‘বাজপাখি’র উল্লাস
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২
আবারও ইউক্রেনে শুরু হয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃষ্টি। সোমবার পুরোটা দিনই দুর্বিসহ গেছে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলের মানুষের। বিশেষ করে ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের পর আরও বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া।
ইউক্রেন সন্ত্রাসবাদী কর্মকাণ্ড করছে এমন অভিযোগ এনেই পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন পুতিন।
গেল কয়েক সপ্তাহ ধরেই ইউক্রেন ও পশ্চিমা মিডিয়া ফলাও করে প্রচার করে আসছিল, নিয়ন্ত্রণে নেওয়া বেশ কিছু এলাকা থেকে পিছু হটছে রাশিয়া। মস্কো অবশ্য পরাজয়ের কথা স্বীকার করেনি। তবে কিছু এলাকা থেকে রুশ সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে জানিয়েছিল।
ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের পর রাষ্ট্রীয়ভাবেই একে নিজেদের একরকম পরোক্ষ বিজয় বলেই দাবি করেছিল ইউক্রেন। রাশিয়াও বিষয়টিকে সহজভাবে নেয়নি। এই বিস্ফোরণের দায় চাপিয়েছে কিয়েভের কাঁধে।
সোমবার রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। লিভিভ ও খারকিভের বিভিন্ন এলাকায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে বেশ।
পুতিনও রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক সভায় বলেছেন, ‘এই জঘন্য কাজ করে (সেতুতে বিস্ফোরণকে ইঙ্গিত করে) কিয়েভ তাদেরকে আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপের পর্যায় নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘এটা খুবই সহজ বিষয় যে, এই ধরনের অপরাধের প্রত্যুত্তর না দিয়ে পারা যায় না।’ ‘যদি তারা সন্ত্রাসী হামলা বহাল রাখার চেষ্টা করে, তবে তাদের মারাত্মক জবাব দেওয়া হবে, তারা তাদের যোগ্য জবাব পাবে। এ বিষয়ে কারও কোনো সন্দেহ থাকার কথা নয়।’
পুতিনের নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ ঘোষণা দিয়েছেন, হামলা কেবল শুরু। তিনি টেলিগ্রাম পোস্টে বলেন, ‘এটা কেবল প্রথম এপিসোড খেলা হল। আরও বাকি আছে এবং আরও।’
রুশপন্থী চেনেন নেতা রমজান কাদিরভ বলেছেন, ‘জেলেনস্কি আমরা আপনাকে সতর্ক করে দিচ্ছি, এখনও রাশিয়া পুরোদস্তুর শুরু করেনি। সুতরাং চাটুকারের মতো অভিযোগ করবেন না। খেলা শুরু হওয়ার আগেই পালান।’ ‘দৌড়ান জেলেনস্কি, পশ্চিমাদের দিকে না তাকিয়েই দৌড়ান।’
সূত্র: আল জাজিরা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
