ইউক্রেনে নতুন জেনারেল নিয়োগ রাশিয়ার
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২
ইউক্রেন যুদ্ধে নতুন সামরিক কমান্ডারের নাম ঘোষণা করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনে নিয়োজিত রুশ বাহিনীর কমান্ডার হিসেবে জেনারেল সের্গেই সুরোভিকিনকে নিয়োগ করা হয়েছে। খবর আল-জাজিরার।
সাইবেরিয়া অঞ্চলের নোভোসিবিরস্ক এলাকায় জন্ম নেওয়া জেনারেল সের্গেই সুরোভিকিন (৫৫) নব্বইয়ের দশকে তাজিকিস্তান, চেচনিয়াসহ অন্যান্য যুদ্ধে অংশ নেন। সর্বশেষ ২০১৫ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সিরীয় ভূখণ্ডে নিযুক্ত ছিলেন তিনি। বাশার আল-আসাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম মিত্র হিসেবে পরিচিত।
জেনারেল সের্গেই সুরোভিকিন ইউক্রেনে সমগ্র বাহিনীর শীর্ষ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে চলতি সপ্তাহে ইউক্রেনে রাশিয়ার পাঁচ সামরিক অঞ্চলের মধ্যে দুটি অঞ্চলের একাধিক কমান্ডারকে বরখাস্ত করার খবর প্রকাশ হয়। এরপরই নতুন করে কমান্ডার নিয়োগ করা হলো।
এদিকে, রাশিয়ার সঙ্গে ক্রিমিয়াকে সংযোগকারী গুরুত্বপূর্ণ একটি সেতুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (৮ অক্টোবর) কেরচ নামের ওই সেতুতে আগুনের সূত্রপাত হয়। এরপরেই সেতুটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ওই সেতুটি রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপকে যুক্ত করেছে। একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন লাগার পর ওই সেতুতে আগুন ধরে যায়। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তি এ তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই সেতু দিয়েই ইউক্রেনে যুদ্ধরত রুশ সৈন্যদের কাছে বিভিন্ন জিনিস সরবরাহ করা হয়। কিন্তু অগ্নিকাণ্ডের ফলে প্রধান এই সরবরাহ পথ ঝুঁকির মধ্যে পড়ে গেছে।
সেতুর একটি সড়কে বিস্ফোরণের ফলে রেল সেকশনে তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যায়। এরপরেই ওই সড়ক ধসে পড়ে। ২০১৪ সালে নিজেদের ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়াকে যুক্ত করে রাশিয়া। বর্তমানে ওই কেরচ সেতু দিয়েই সামরিক জিনিসপত্র আনা নেওয়া করছিল মস্কো।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
