ইউক্রেনকে ধ্বংসের পরিকল্পনা করছে রাশিয়া : জেলেনস্কি
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৩
রাশিয়া ইউক্রেনকে ধ্বংস করার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। নতুন বছরে পা রাখতেই রাশিয়া আরো আগ্রাসি হয়ে উঠছে। এরই মধ্যে একটি রুশ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন বাহিনী। এতে ৬৩ জন রুশ সেনা নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে মস্কো। এর ফলে রুশ বাহিনীর মধ্যে প্রতিশোধের আকাঙ্ক্ষা বাড়ছে। এদিকে রাশিয়ার হামলার মধ্যেই আগামী মাসে কিয়েভে সম্মেলন করার ঘোষণা দিয়েছে ইইউ।
সোমবার রাতে এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, ইউক্রেনের মনোবল ভেঙে ফেলার চেষ্টা করছেন রাশিয়ার একনায়ক ভ্লাদিমির পুতিন। আর সেজন্যই কিয়েভের বুকে ক্রমাগত ড্রোন হামলা চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। জেলেনস্কি জানিয়েছেন, তিনি গোয়েন্দা সূত্রে খবর পেয়েছেন যে কিয়েভের ওপর খুব শিগিগরই ইরানের তৈরি শাহেদ ড্রোনের হামলা চালাতে চলেছে রাশিয়ার সামরিক বাহিনী। সোমবারই ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের দনবাস অঞ্চলে শতাধিক রুশ সেনাকে হত্যা করা হয়েছিল। তাই এখন রাশিয়াও একই ড্রোনের হামলা চালানোর কথা ভাবছে বলে দাবি জেলেনস্কির। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘রাশিয়া একের পর এক ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনকে ধ্বংস করার পরিকল্পনা করেছে। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমরা যেন হার না মানি। মনোবল না কমে। আমরা এজন্য সবকিছু করব। ইউক্রেনের বিমানবাহিনীকেও এখন বিশেষভাবে মনোযোগী হওয়া উচিত।’ তিনি আরো বলেন, ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কিছু হবে না; কারণ আমরা ঐক্যবদ্ধ আছি। প্রসঙ্গত, বিগত কয়েক দিনে ইউক্রেনের রাজধানী কিভের ওপর রাশিয়ার ড্রোন হামলা বেড়েছে। গত তিন রাত ধরে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্রের আক্রমণ বাড়াতে শুরু করেছে পুতিন বাহিনী। জেলেনস্কির দাবি, ইউক্রেনের বিমানবাহিনী এই বছরের শুরুর দিনে রাশিয়ার ছোড়া ৮০টিরও বেশি ড্রোন ধ্বংস করেছে।
কিয়েভে শীর্ষ সম্মেলনের ঘোষণা
আগামী মাসে কিয়েভে ইইউ-ইউক্রেন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। রাষ্ট্র ও সরকার প্রধানেরা উপস্থিত না থাকলেও দুই শীর্ষ ইইউ কর্মকর্তা প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে ইউক্রেনের রাজধানী কিয়েভ বর্তমানে মোটেই নিরাপদ কোনো শহর নয়। তা সত্ত্বেও সে দেশের প্রতি সমর্থন দেখাতে কিয়েভেই ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। তবে আগামী ৩ ফেব্রুয়ারি ইইউ সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানেরা সেখানে উপস্থিত থাকবেন না। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডেয়ার লিয়েন ও ইইউ সরকার পরিষদের প্রধান শার্ল মিশেল সেই রাষ্ট্রজোটের প্রতিনিধিত্ব করবেন। গত ডিসেম্বরেই সেই ঘোষণা করা হলেও ব্রাসেলসেই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ধরে নেওয়া হয়েছিল।
প্রেসিডেন্ট জেলেনস্কি ও ভন ডেয়ার লিয়েনের মধ্যে টেলিফোনে আলোচনার পর সোমবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর থেকে কিয়েভে ইইউ শীর্ষ সম্মেলনের ঘোষণা করা হয়েছে। ফলে ওয়াশিংটনের পর জেলেনস্কির সম্ভাব্য ব্রাসেলস সফর নিয়ে জল্পনাকল্পনা আপাতত বন্ধ হলো। সম্মেলনে রাশিয়ার চলমান হামলা ছাড়াও ইউক্রেনের ইইউ সদস্য পদের ক্ষেত্রে অগ্রগতি এবং ইউক্রেনের জন্য ইইউর আর্থিক সহায়তা নিয়েও আলোচনা হবে। জেলেনস্কি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ব্রাসেলস থেকে ২০২৩ সালের প্রথম দফার অর্থের জন্য তিনি অপেক্ষা করছেন। ভন ডেয়ার লিয়েন বলেন, যতদিন প্রয়োজন ইইউ ইউক্রেনকে সহায়তা করে যেতে বদ্ধপরিকর। —বিবিসি, আলজাজিরা ও ডয়চেভেলে
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
