‘ইউক্রেনকেই সিদ্ধান্ত নিতে হবে, কীভাবে তারা যুদ্ধ চালাবে’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২৪
সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইউক্রেন যুক্তরাষ্ট্র প্রদত্ত অস্ত্র রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানার জন্য ব্যবহার করার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে বাইডেন প্রশাসনের প্রতি জোরাল আবেদন জানানো হচ্ছে।
তবে হোয়াইট হাউস বলেছে, রুশ এলাকায় আঘাত হানার জন্য আমেরিকান অস্ত্র ব্যবহারকে ‘উৎসাহিত কিংবা কার্যকর’ করে না তারা। একই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘শেষ পর্যন্ত ইউক্রেনকেই সিদ্ধান্ত নিতে হবে যে, কীভাবে তারা এই যুদ্ধ পরিচালনা করবে।’
ইউক্রেনকে অস্ত্রায়নের ব্যাপারে যুক্তরাষ্ট্র তার ভূমিকাকে কীভাবে দেখে এবং কেন কর্মকর্তারা এ কথাটা জোর দিয়ে বলেন যে, রাশিয়ার লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানার জন্য আমেরিকান অস্ত্র ব্যবহার করা যাবে না- সে সম্পর্কে ভয়েস অফ আমেরিকার ইউক্রেন বিভাগ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের সঙ্গে কথা বলেছে।
ইউক্রেনের প্রতিরক্ষার জন্য তার যা প্রয়োজন তা যুক্তরাষ্ট্র কেন দিতে থাকবে এবং তিনি আগামী মাসগুলোতে ন্যাটো ও ইউক্রেনের সম্পর্কের বিবর্তনকে কিভাবে দেখেন সে সব বিষয় নিয়ে মিলার কথা বলেছেন।
ভিওএ: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সাম্প্রতিক সফরের সময় তিনি কিয়েভকে বলেন যে, যুক্তরাষ্ট্রের সহায়তা রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে পরিবর্তন আনবে। তিনি ইউক্রেনের বিজয়ের ব্যাপারে একটা দূরদৃষ্টি তুলে ধরেন। আড়াই বছর যুদ্ধর পর এই কৌশলটা ঠিক কি?
ম্যাথিউ মিলার: আমরা বরাবর বিশ্বাস করে এসেছি যে, ইউক্রেন এই সংঘাতে জয় লাভ করতে পারবে, জয়লাভ করবে। আমরা দেখেছি কিয়েভের উপকন্ঠ থেকে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার বাহিনীকে প্রতিরোধ করেছে। আমরা দেখেছি রাশিয়া প্রথম দিকে যে অঞ্চল দখল করেছিল তার অর্ধেকেরও বেশি অঞ্চল ফিরিয়ে এনেছে। আর আমরা তাদের সাহসের সঙ্গে লড়তে দেখেছি। আমরা এ ও দেখেছি ইউক্রেন কীভাবে তার অর্থনীতিকে পুনরুদ্ধার করছে যাতে দেশটি তার নিজের পায়ে দাঁড়াতে পারে। আর ব্লিঙ্কেনের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইউক্রেন কূটনৈতিক, সামরিক, অর্থনৈতিকভাবে সফল হতে যা করতে পারে তার প্রতি আলোকপত করা।
ভিওএ: সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন যে, ইউক্রেন ন্যাটোর সদস্য হবে। ভিলনিয়াসের তুলনায় ওয়াশিংটনের শীর্ষ সম্মেলনের পর ইউক্রেন ন্যাটোর সদস্যপদ লাভে কয় ধাপ এগিয়ে যাবে?
মিলার: আমি যুক্তরাষ্ট্র্রের পক্ষে বলবো, আমরা এ ব্যাপারে অত্যন্ত পরিষ্কার যে ইউক্রেনের ভবিষ্যদ ন্যাটোর সঙ্গে সম্পৃক্ত এবং ন্যাটোর সদস্যরা এটা পরিষ্কার করে দিয়েছে যে, ইউক্রেনের ভবিষ্যত্ নেটোতে নিহিত। আর পররাষ্ট্র মন্ত্রী ইউক্রেনের জনগণের কাছে এটা পরিষ্কার করে দেন যে, আমাদের মধ্যে একটা সেতুবন্ধন আছে। আর সেই সেতুতে আলো জ্বালাতে হবে যাতে পরিষ্কার হয় ইউক্রেনের জনগণ এবং ইউক্রেনের সরকারের জন্য সঠিক পথ কোনটি, মাইলফলকই বা কোনটা।
তবে আমি বলবো এটাও গুরুত্বপূর্ণ যে, একটু পিছিয়ে এটা পরিষ্কার করা যে, ন্যাটো সদস্যপদে অগ্রগতি সত্ত্বেও আমরা ইউক্রেনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে আলাপ আলোচনা অব্যাহত রাখি । প্রায় ৩০টির মতো দেশ আছে যারা ইউক্রেনের সঙ্গে নিরাপত্তা চুক্তি হয় সম্পাদন করেছে, নয়তো এ ব্যাপারে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। তারা ইউক্রেনকে এ মর্মে বস্তুনিষ্ঠ নিরাপত্তা প্রতিশ্রতি দেবে যাতে এটা নিশ্চিত করা যায় যে, ইউক্রেনের কেবল আজকের প্রতিরক্ষার জন্য নয় , ভবিষ্যতের প্রতিরক্ষার জন্যও তারা সহায়তা প্রদান করবে।
ভিওএ: রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের আমেরিকান অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা সম্পর্কে পেন্টাগন এবং হোয়াইট হাউসের অবস্থান অত্যন্ত কঠোর। পররাষ্ট্র মন্ত্রী ব্লিংকেন একাধিক বার বলেছেন যে রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার জন্য যুক্তরাষ্ট্রের সাজসরঞ্জাম ব্যবহার করাকে যুক্তরাষ্ট্র উত্সাহিত করে না। তবে এটা ইউক্রেনের উপর নির্ভর করছে কি ভাবে তারা যুদ্ধ পরিচালনা করবে । এই দুই অবস্থানের মধ্যে পার্থক্যটা কি একটু ব্যাখ্যা করবেন ?
মিলার: আমাদের সঙ্গে পেন্টাগনের নীতিতে কিংবা আমাদের সঙ্গে হোয়াইট হাউসের নীতিতে কোনো পার্থক্য নেই। আমাদের সকলেরই একই নীতি আর তা হলো ইউক্রেনের সীমান্তের বাইরে আমরা কোনরকম আঘাত হানাকে উৎসাহিত করি না। আমরা এটা বুঝি যে যুক্তরাষ্ট্রের অস্ত্র ছাড়া অন্যান্য অস্ত্র ব্যবহারটির ব্যাপারে ইউক্রেন নিজে সিদ্ধান্ত নেবে।
ইউক্রেন একটি সার্বভৌম দেশ এবং অন্যখান থেকে পাওয়া অস্ত্র শস্ত্র কিংবা তাদের নিজেদের তৈরি অস্ত্র শস্ত্র ব্যবহারের বিষয়ে তারা নিজেরাই ঠিক করবে । এই সব সিদ্ধান্ত ইউক্রেনের নিজেদের। আমরা সেই সব অস্ত্র বাইরের কোন দেশে, রাশিয়ায় ব্যবহার করতে দিতে পারি না। এটা আমাদের দীর্ঘদিনের নীতি এবং সে নীতি এখনও অব্যাহত রয়েছে।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
