আলিয়াকে দেখে কাঁদলেন করণ!
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮
ঘটনাটি ১৯৪০ সালের। তবে এর সঙ্গে রয়েছে ২০১৮ সালের গ্ল্যামার। ছবির নাম ‘কলঙ্ক’। পরিচালক অভিষেক বর্মণ। অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুর, কুনাল খেমু প্রমুখ। ছবির অন্যতম প্রযোজক করণ জোহর বললেন, ‘আমার জন্য “কলঙ্ক” একটি ইমোশনাল জার্নি। ১৫ বছর আগে এই ছবির ভাবনা আমার মাথায় আসে। আমার বাবার তত্ত্বাবধানে এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছিল। সেই ছবির দায়িত্ব অভিষেকের মতো একজন বিচক্ষণ পরিচালকের হাতে তুলে দিতে পেরে আমি খুশি। শিবানী ভাতিজার লেখা অসাধারণ গল্প নিয়ে দারুণ চিত্রনাট্য লিখেছেন অভিষেক।’
‘কলঙ্ক’ ছবিতে আলিয়া ভাটকে নাচের প্রশিক্ষণ দিয়েছেন মাধুরী দীক্ষিত। প্রায় এক মাস মাধুরী দীক্ষিতের সঙ্গে নাচের মহড়া করেছেন আলিয়া ভাট। এর আগে আলিয়া ভাট জানান, ‘কলঙ্ক’ ছবির সেটে মাধুরী দীক্ষিতকে কাছ থেকে দেখে তিনি নাকি পাথর হয়ে গিয়েছিলেন। বললেন, ‘দুই দিন শুটিং করার পর আড়ষ্টতা একটু কেটেছে। কোনো দিন ভাবিনি, আমরা একসঙ্গে ক্যামেরার সামনে কাজ করব। মাধুরী এখনো এত সুন্দরী যে চোখ ফেরানো যায় না।’
‘কলঙ্ক’ ছবির সঙ্গে মিশে আছে করণ জোহরের আবেগ আর অনুভূতি। এবার সঞ্চালক নেহা ধুপিয়ার জনপ্রিয় শো ‘নো ফিল্টার নেহা’র একটি পর্বে অতিথি হয়ে আসেন করণ জোহর। নিজের নতুন ছবি ‘কলঙ্ক’ নিয়ে জানতে চাওয়া হয় তাঁর কাছে। এই ছবির কোনো কিছুই সামনে আসতে দেওয়া হয়নি। এ ক্ষেত্রে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়। তাই এই ছবিকে ঘিরে অনেকেরই আগ্রহ তৈরি হয়েছে।
২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে বলিউডকে তিনজন তারকা উপহার দিয়েছিলেন করণ জোহর—আলিয়া ভাট, বরুণ ধাওয়ান আর সিদ্ধার্থ মালহোত্রা। ‘কলঙ্ক’ ছবি নিয়ে করণ জোহর বললেন, ‘এই ছবিতে আলিয়ার কাজ দেখে আমি মুগ্ধ।’ এ সময় তিনি আবেগপ্রবণ হয়ে যান। তাঁর চোখ ভিজে যায়। আরও বললেন, ‘ওর জন্য আমার আলাদা ইমোশন রয়েছে। ছবিতে ওর একটা দৃশ্য দেখার পর কাঁদতে শুরু করি। তখন আমার ভেতরে-ভেতরে কী হচ্ছিল, তা বলে বোঝাতে পারব না। সাধারণত এতটা ইমোশনাল কখনো হইনি। শুধু কান্না পাচ্ছিল। আমি ওকে ফোন করে বলেছি, দারুণ কাজ করেছ।’
এদিকে বার্তা সংস্থা আইএএনএসকে করণ জোহর বলেছেন, ‘আমি সবটা বলব না। কিন্তু এই ছবিতে আলিয়ার কাজ অনবদ্য। আলিয়াকে দেখলে মনে হয় যেন নিজের মেয়েকে দেখছি অভিনয় করছে।’
আগেই বলা হয়েছে, করণ জোহরের হাত ধরে বলিউডে এসেছেন আলিয়া ভাট। প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে তিনি মাত করেছেন। সেই থেকে শুরু। এরপর একের পর এক হিট সিনেমায় অভিনয় করেছেন আলিয়া। কিন্তু আলিয়া সব সময় করণকে ‘মেন্টর’ মনে করেন। সম্প্রতি করণ জোহরের জন্মদিনে আলিয়া ভাট তাঁকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, করণ জোহর তাঁর শিক্ষক, বাবা এবং বন্ধু।
প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ১৯ এপ্রিল।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
