আরেক পরিচয়ে বাঁধন
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০১৯
কোনো মন্ত্র নয়, আত্মবিশ্বাস আর মনের সঙ্গে লড়াই করে নিজেকে বদলে ফেলেছেন বাঁধন। কঠিন সময়কে পেছনে ফেলে জীবনকে সাজিয়েছেন নতুনভাবে। প্রমাণ করেছেন তিনি শুধু অভিনেতী নন, একজন সচেতন নারী, আত্মজার জন্য এক নিবেদিত মা। সবকিছুর পর এটাই আরেক পরিচয় বাঁধনের।
তাই বলে ভক্তদের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন- এটা ভাবলে ভুল হবে। বাঁধন বলতে বাঁকাচাহনি আর মুখে এক চিলতে মিষ্টি হাসির অবয়ব ভেসে ওঠে চোখের সামনে- এখনও তেমনই আছেন এই অভিনেত্রী। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তিনি যেন আরও তরুণ হয়ে উঠেছেন। কেবল রূপলাবণ্যে নয়, অসংখ্য দর্শকের নজর কেড়েছেন তিনি নিজ অভিনয়গুণে। চিকিৎসাশাস্ত্রের সনদ পাওয়া বাঁধন অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করেও ভালোবাসা কুড়িয়েছেন অনেকের। মডেল হিসেবেও তার কাজের প্রশংসা শোনা গেছে অনেকের মুখে।
তারচেয়েও বেশি আলোচনায় ছিলেন নিয়মানুবর্তিতা নিয়ে। একসময় তার বন্ধুরা বলত, 'বাঁধন তুই যেভাবে নিয়ম মেনে চলিস, তাতে পড়াশোনাটা ভালো হবে। কিন্তু মিডিয়ায় তোকে দিয়ে কিচ্ছু হবে না।' বন্ধুদের এই বলা কথা সত্য না মিথ্য তা নিয়ে খুব একটা ভাবতেন না বাঁধন। কারণ তিনি বিশ্বাস করতেন, সব কিছুর আগে পড়াশোনা। ভালোভাবে তা শেষ করতে পারলে জীবনের চলার পথটা মসৃণ হবে। তারপর কী হবে-না হবে তা ভবিষ্যৎই বলে দেবে। এই হলেন বাঁধন। যার চিন্তাচেতনা অনেকের চেয়ে আলাদা। জনপ্রিয়তাকে পুঁজি করে যে কোনো কাজ করতে নারাজ তিনি। স্রোতের জোয়ারেও গা ভাসান না। তারপরও কখনও তাকে থমকে যেতে হয়নি।
অনিন্দ্য অভিনয় দিয়েই ভালোবাসা কুড়িয়েছেন তিনি অগণিত দর্শকের। বাঁধন বলেন, 'কাজের প্রতি ভালোবাসা আর প্রতিনিয়ত নতুন করে নিজেকে উপস্থাপনের চেষ্টায় ভালো কিছু হয়। যখন থেকে মিডিয়ায় কাজ করে যাচ্ছি, এ কথাটাই মেনে চলার চেষ্টা করে গেছি। যশ-খ্যাতি সবসময় একই রকম থাকবে- এ ধারণা ভুল।
সময়ের সঙ্গে প্রেক্ষাপট বদলায়। নিজেকেও তাই সময়ের সঙ্গে মানিয়ে নিতে হয়। সৎ থাকতে হয় কাজের প্রতি। তাহলেই দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব। লাক্স তারকা হওয়ার পর এতটা পথ পাড়ি দিতে পেরেছি এই বিশ্বাস থেকে। আগামী দিনগুলোয় এই বিশ্বাস নিয়েই কাজ করে যাব।' বাঁধনের এ কথায় স্পষ্ট, ভালো কাজের জন্য নিবেদিত না হলে ভালো কিছু আশা করাও বৃথা। শুধু অভিনয়, মডেলিং, উপস্থাপনায় নয়, ব্যক্তিজীবনেও এই বিশ্বাস ধরে রেখেছেন বাঁধন। তার কথায়, 'জীবনে সবাইকে অনেক চড়াই-উতরাই পেরোতে হয়। যারা ভয় পেয়ে পিছিয়ে আসেন, তারা নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেন না। আমাকেও ঝড়-ঝাপটার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু দমে যাইনি। লড়াই করে গেছি। নতুন করে গড়ে নিয়েছি আজকের বাঁধনকে।' তার এ কথায় সহজেই অনুমান করা যায়, কেন বাঁধন এখন তরুণ।
মনের শক্তিতে জ্বলে উঠতে পারেন বলে নন্দিত এই অভিনেত্রীকে আরও ভিন্ন ভিন্ন রূপে পর্দায় দেখার সুযোগ পাব। আমরা তাই সেই দিনগুলোর অপেক্ষায় থাকলাম।'
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
