আরও চার রুশ যুদ্ধবিমান পাচ্ছে মিয়ানমার
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২
রাশিয়া থেকে আরও চার যুদ্ধবিমান পাচ্ছে মিয়ানমার। সুখোই এসইউ-৩০এসএম মডেলের যুদ্ধবিমানগুলো খুব শিগগিরই সরবরাহ করা হবে। মিয়ানমার জান্তা সরকারের এক মুখপাত্র মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। সময় অনলাইন
গত বছর সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের শান, চিন ও রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে লড়াই চলছে। প্রতিরোধ যোদ্ধা ও বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। এর মধ্যেই চলতি বছরের মার্চ মাসে এসইউ-৩০ মডেলের দুটি যুদ্ধবিমান হাতে পায় মিয়ানমার।
এবার আরও চারটি রুশ যুদ্ধবিমান পেতে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। জান্তা সরকারের মুখপাত্র জ মিন তুন বলেন, চলতি মাসে রাশিয়া সফরকালে যুদ্ধবিমানগুলো সরবরাহের ব্যাপারে রুশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। তিনি বলেন, যুদ্ধবিমানগুলো শিগগিরই সরবরাহ করা হবে।
ইরাবতীর প্রতিবেদনমতে, অত্যাধুনিক ছয়টি যুদ্ধবিমান ক্রয়ের জন্য ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে ২০ কোটি ৪০ লাখ ডলারের একটি চুক্তি করে মিয়ানমার। ওই চুক্তির আওতায় বিমানগুলো সরবরাহ করছে মস্কো। দুটি ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে। বাকি রয়েছে আরও চারটি।
খবরে বলা হয়, চুক্তি অনুযায়ী শুধু যুদ্ধবিমানই নয়, এর সঙ্গে মিয়ানমারে বেশ কয়েকজন প্রশিক্ষক ও প্রকৌশলীও পাঠায় দেশটি। প্রশিক্ষক ও প্রকৌশলীরা যুদ্ধবিমান পরিচালনায় মিয়ানমার বিমানবাহিনীকে সহায়তা করছে।
সেনা অভ্যুত্থানবিরোধী আন্দোলনে যোগ দেয়া বিমানবাহিনীর সাবেক একাধিক কর্মকর্তা জানান, জান্তার বিমানবাহিনীকে প্রশিক্ষণের জন্য একাধিক রুশ পাইলট ও প্রকৌশলী রাজধানী নেপিদো ও মান্দালয় বিমানঘাঁটিতে অবস্থান করছে।
মিয়ানমারের যুদ্ধকালীন সম্পদ সাধারণত অভিযান এলাকায় রাখা হয়ে থাকে; বিশেষ করে দেশটির সীমান্ত এলাকায়। তবে নতুন দুটি এসইউ-৩০ যুদ্ধবিমান মোতায়েন করা হয় নেপিদো আন্তর্জাতিক বিমানবন্দরে।
রোহিঙ্গা গণহত্যার পরের বছর রাশিয়ার সঙ্গে এসইউ-৩০ যুদ্ধবিমান ক্রয়চুক্তি করে মিয়ানমার। সে সময় মিয়ানমার সফর করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু। ওই সফরের সময় ছয়টি বিমান বিক্রি করতে সম্মত হয় মস্কো।
ওই সময় রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আলেক্সান্ডার ফোমিন বলেন, এই বিমানগুলো মিয়ানমারের বিমানবাহিনীর মূল যুদ্ধবিমান হয়ে উঠবে। দেশটির আঞ্চলিক সার্বভৌমত্ব ও সন্ত্রাসবাদী হুমকি মোকাবিলার প্রধান অস্ত্র হয়ে উঠতে পারে বলেও জানানো হয় ওই বিবৃতিতে।
এর আগেও রাশিয়া থেকে কয়েকটি মডেলের আরও বেশ কয়েকটি যুদ্ধবিমান কিনেছে মিয়ানমার। এর মধ্যে রয়েছে, মিগ-২৯, ইয়াক-১৩০ ও এমআই ২৪ হেলিকপ্টার গানশিপ।
২০১৭ সালের আগস্টের শেষদিকে স্থানীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠী রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা‘ চালায় মিয়ানমার। সে সময় মিয়ানমার সেনাবাহিনীর নজিরবিহীন নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেয়। আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সংখ্যা ১১ লাখের বেশি।
জাতিসংঘ ও বেশ কয়েকটি দেশ মিয়ানমার সেনাবাহিনীর এ নির্যাতনকে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে বর্ণনা করেছে। তবে মিয়ানমার সেনাবাহিনী শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ অধিকাংশ দেশ ও সংস্থা রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় সমালোচনায় মুখর হলেও মিয়ানমারের সেনা অভিযানের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
