আমি ওদের মুক্তিযুদ্ধের গল্প শোনাতাম: ঐশী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে চীন ছেড়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। গতকাল ১০ ডিসেম্বর রাতে দেশে এসেছেন এই তারকা।
জানালেন, শুধু মঞ্চেই নয়, লাল-সবুজের প্রতিনিধিত্ব করা এই মডেল মহান মুক্তিযুদ্ধের গল্প শুনিয়েছেন অন্য প্রতিযোগীদের।
বিশেষ করে ‘মিস ওয়ার্ল্ড’ মেক্সিকান ভ্যানেসা পন্তে, নেপালের শৃঙ্খলা খাড়িওয়া ছিল তার সবচেয়ে ভালো বন্ধু। আর গতবারের চ্যাম্পিয়ন ভারতের মানুসি চিল্লারের চোখের মণি ছিলেন ঐশী। তাদের সঙ্গেই বেশি সময় কাটতো তার।
ঐশী বলেন, ‘আমার রুমমেট ছিল নেপালের শৃঙ্খলা খাড়িওয়া। সে আমার দেশ সম্পর্কে জানত। কিন্তু ৩০ লাখ শহীদের বিনিময়ে এ দেশ পেয়েছি, তা জানতো না। তার সঙ্গে আমার এ নিয়েই গল্প হতো। আর এবারের প্রতিযোগিতায় সে বেশ শক্ত প্রতিযোগী ছিল। ভোটিংয়ে দেখা গেছে মিস নেপালের সম্ভাবনা বেশি। শুনেছি, মিস ওয়ার্ল্ডের ইতিহাসে নাকি সে সর্বোচ্চ ভোট পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নাকি ওর থেকে বেশি আলোচিত আর কেউ ছিল না।’
আর ভ্যানেসার বিষয়ে তিনি বলেন, ‘মেধা, যোগ্যতার পাশাপাশি মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ একজন ভালো মনের মানুষ খোঁজেন। সে কারণেই ভ্যানেসা এগিয়ে যায়। আমি ওর সঙ্গে যখন গল্প করতাম তখন টের পেতাম সে কতটা ভালো মনের মানুষ। তার কথার মধ্যে মনে হতো জাদু আছে। চারদিকে সে ইতিবাচক মনোভাব ছড়িয়ে দিতে পারত। আর সে আসলেই খুব ভালো। তাকে আমি বাংলাদেশের গল্প শোনাতাম। আগে বাংলাদেশের নাম শুধু জানতো। আমার কাছে গল্প শুনে আমাদের দেশ সম্পর্কে তার ভালো ধারণা তৈরি হয়ে গেছে। এ জন্য সে এদেশে আসবে বলেও জানিয়েছে। আমি বলেছি, তুমি বাংলাদেশে এলে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রসৈকত দেখাবো। এটা আমাদের কক্সবাজারে অবস্থিত।’
ঐশী জানান, হেড টু হেড চ্যালেঞ্জ পর্বে অনেক নার্ভাসনেস নিয়েই শুরু করেন। কারণ, এ গ্রুপে ছিলেন নাইজেরিয়ান অনিতা উকাহ। তিনি যেমন উচ্চতায় (৬ ফিট ২ ইঞ্চি) সবার চেয়ে এগিয়ে ছিলেন, তেমনি পড়াশোনাতেও সবার চেয়ে ভালো। তিনি পেশায় ছিলেন বিজ্ঞানী। অন্যদিকে ঐশী মাত্র এইচএসসি পাস করেছেন। তবে প্রশ্ন-উত্তর পর্বে ঐশীর জবাবে মুগ্ধ হন বিচারকরা। অনিতা উকাহকে হারিয়ে গ্র্যান্ড ফিনালেতে পৌঁছে যান ঐশী।
ঐশীকে সবচেয়ে বেশি পছন্দ করতেন গতবারের মুকুট জয়ী ভারতের মানুসি চিল্লার। প্রতিবেশী দেশের মেয়ে বলেই হয়তো এই আদর তার কাছ থেকে আসতো বলে মনে করেন ঐশী।
মানুসি চিল্লার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি তাকে দিদি বলে ডাকতাম। প্রতিযোগিতার শেষ ১৬ দিন আমি তাকে কাছে পেয়েছি। প্রতিযোগীরা বলতো মানুসি চিল্লার তোমাকে বেশি আদর করে। আমার প্রতি মানুসির কেয়ারিং দেখে শৃঙ্খলা তো বলেই ফেলল, ‘ও শুধু তোমাকে পছন্দই করেন, খুব ভালোবাসেন।’ সবাই আমাকে মানুসির ছোট বোন বলে ডাকত।’’
আপাতত ঐশীর ইচ্ছে পড়াশোনায় মন দেওয়া। পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখন ভর্তির সুযোগ নেই। তাই বেসরকারি কোনও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করবেন তিনি। পাশাপাশি শোবিজেও তাকে দেখা যাবে বলে জানালেন ১৮ বছর বয়সী এই তারকা।
উল্লেখ্য, ৮ ডিসেম্বর রাতে চীনের হাইনান প্রদেশের সানাইয়া সিটি এরেনায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির ফাইনাল আসর। ৬৮তম এই আসরে ১১৭ দেশের সুন্দরীরা অংশ নেন। ঐশী সেরা ৩০ প্রতিযোগী হিসেবে গ্র্যান্ড ফিনালেতে অংশ নেন।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
