আমার জীবনে স্যার কী ছিলেন বোঝাতে পারব না : বিউটি
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯
আজ সকালে অনেকটা ফুরফুরে মেজাজেই ঘুম ভাঙে। মন-মানসিকতাও অনেক সতেজ ছিল। ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর কয়েকজন আমাকে মুঠোফোনে এসএমএস পাঠায়। তাতে লেখা ছিল-আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার আর নেই। দাঁড়িয়ে এ লেখাটুকু পড়ছিলাম। তারপর অনেকটা স্ট্যাচুর মতো হয়ে যাই। কিছুদিন আগে আমাদের এবি (আইয়ুব বাচ্চু) যখন মারা গেলেন তার মৃত্যু সংবাদ শোনার পর আমার প্রেসার ফল করেছিল। তারপর আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আজকেও বুলবুল স্যারের চলে যাওয়ার খবর শোনার পর হাতে পায়ে শক্তি পাচ্ছিলাম না। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অনেকক্ষণ বসে থেকে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করি। দিনটি দুর্বিষহ হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছি। এক পর্যায়ে বাধ্য হয়ে আমার স্বামীকে বাসায় চলে আসতে বলি।
ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতায় কার প্রতি বুলবুল স্যারের কী অবদান ছিল সেটা আমি জানি না। কিন্তু আমার জন্য স্যারের যে অবদান সেটা আমি কখনো ব্যাখ্যা করে শেষ করতে পারব না। প্রথমত: আল্লাহ চাইছিলেন বলে এই প্রতিযোগিতায় আমি এ পর্যায়ে ছিলাম।
দ্বিতীয়: স্যারের মন্তব্য, ভালোবাসার জন্য আপামর জনতা আমাকে এক নামে চিনেছিলেন। আমার জীবনে বুলবুল স্যার কী ছিলেন, সেটা আমি বোঝাতে পারব না। সংগীতাঙ্গনে ১২ বছরের যে জার্নি সেটা পেয়েছি বুলবুল স্যারের জন্য। ক্লোজ আপের মঞ্চে তিনি আমাকে ‘মা’ বলে ডেকেছিলেন। ‘লালন কন্যা’ উপাধিও তিনিই আমাকে দিয়েছিলেন। মঞ্চে উঠলে এখনো আপামর জনসাধারণ ‘লালন কন্যা’ বলেই সম্বোধন করেন। আমার প্রতিটা মঞ্চে বুলবুল স্যার বিরাজমান থাকেন।
বুলবুল স্যার একাধারে একজন সংগীতজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা। দেশের জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। দেশাত্মবোধকে জাগিয়ে তুলতে রচনা করেছেন দেশাত্মবোধক গান। যা আজও মানুষের মুখে মুখে। মানুষ কী মনে করবে তা জানি না কিন্তু নিজের কষ্ট থেকে একটা কথা বলছি-বুলবুল স্যারের চলে যাওয়ার মধ্য দিয়ে, একটি বন্দি জীবনের অবসান হলো। যে কোনো কারণেই হোক, স্যার শেষ জীবনে অনেকটা বন্দি জীবনের মতোই সময় কাটিয়েছেন। একজন সুস্থ মানুষ বন্দি জীবন কাটালে অসুস্থ হয়ে যায়। আর সেখানে একজন সৃষ্টিশীল, স্বাধীন মানুষ এভাবে জীবন কাটালে তার মনের অবস্থা কী হতে পারে! আমার মনে হয়, যা হলো ভালোই হলো। একটা বন্দি জীবনের অবসান হলো, তিনি মুক্তি পেলেন। এক প্রকার শান্তির দেশে চলে গেলেন। একজন শিল্পী বন্দি জীবন ডিজার্ভ করে না।
স্যারের সঙ্গে এত সময় কাটিয়েছি যে বলে শেষ করতে পারব না। ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতায় জাজমেন্ট করতে করতে ব্যাক স্টেজে এসে স্যার একবার আমাকে বললেন, ‘আমি গাড়ি নিয়ে লং ড্রাইভে বের হই। বহু দূর চলে যাই। যেতে যেতে রাস্তার পাশের জমিতে সবুজ আর সবুজ দেখি। কখনো কখনো দেখি মাচায়-লাউ ঝুলছে। চারপাশ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। কৃষকরা জমিতে কাজ করছে। এরকম জায়গায় গিয়ে কোনো একটি গাছের ছায়ায় বসে পড়ি। সেখান থেকে দুই লাইন লিখে আবার চলে আসি। এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানের প্রেক্ষাপটে আমি গান লিখি। কিন্তু বাসায় বসে বসে গান লিখতে পারি নারে মা। আমি বাসা থেকে বের হই, মানুষের জীবন যাত্রা দেখি তার উপর গান রচনা করি।’
আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন, স্যার কখনো মনের ভাব কোথাও লিখে বা বলে প্রকাশ করতেন না। সর্বশেষ তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, ‘আমাকে যেন ভুলে না যাও... তাই একটা ছবি পোস্ট করে মুখটা মনে করিয়ে দিলাম’। এসবই যেন দীর্ঘশ্বাসের বহিঃপ্রকাশ। এমন একজন বরেণ্য সংগীত ব্যক্তিত্ব চলে যাওয়া আমাদের ইন্ডাস্ট্রির জন্য কথাটা ক্ষতির তা পরিমাপ করা যাবে না। আমার জীবনে স্যারের যে অবদান তা সারাজীবন মনে রাখব। আল্লাহর কাছে সবসময় দোয়া করব আল্লাহ যেন স্যারকে বেহেশত নসীব করেন।
আমরা ব্যস্ততার কারণে স্যারের সঙ্গে কখনো যোগাযোগ না করতে পারলেও তিনি ঠিকই ম্যাসেঞ্জারে লিখতেন, ‘মা শুভ সকাল’ কিংবা ‘কী রে কেমন আছিস?’ ক্লোজ আপ ওয়ানের মাধ্যমে আমার মতো যেসব শিল্পীকে তুলে আনা হয়েছে তাদের সবার সঙ্গে স্যারের অন্তরঙ্গ সম্পর্ক ছিল। বাবা-মা জন্ম দিলেই সন্তান হয় শুধু তা না। এই রিয়েলিটি শোয়ের আমরা সবাই স্যারের সন্তান। ক্লোজ আপ ওয়ানের চতুর্থ রাউন্ডে স্যার আমাকে বলেছিলেন, ‘আমি যখন মরে যাব। কবরে শুয়ে থাকব তখন তুই গান গাইবি। তোর গাওয়া গান শুনে আমি জেগে উঠব।’ আমি যত দিন বেঁচে থাকব গান গাইব। নিশ্চয়ই স্যার আমার গান শুনবেন।
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ: সিদ্দিকুর রহমান
- রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং
- ঘরের মাঠে পাকিস্তানকে উড়িয়ে টাইগারদের ইতিহাস
- হাম ওয়ার্ডে ধুঁকছে শিশু বাড়ছে মৃত্যু, আহাজারি
- ৫৮ ঘণ্টা চুমুর রেকর্ড, ভাঙল সেই দম্পতির সংসার
- পড়ে থাকা আম কুড়ালে ৫ লাখ টাকা জরিমানা
- মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার পুলিশ সুপার
- বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই
- ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা `সাজানো` মনে করেন অনেক মার্কিন নাগরিক
- সড়কে অটোরিকশার নৈরাজ্য
- বাংলাদেশ কখনোই ভারতের জন্য হুমকি ছিল না
- আইআরজিসির অর্থের উৎস জানতে কোটি ডলারের পুরস্কার ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প
- ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
- হামে কেন এত মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
