আফ্রিকা ফুটবলের দুর্নীতির খবর প্রকাশ করা সাংবাদিকে হত্যা
নিউজ ডেক্স
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯
আফ্রিকা মহাদেশের ফুটবল ও বিচার ব্যবস্থায় ঘুষ-দুর্নীতির খবর প্রকাশ করা এক সাংবাদিক আহমেদ হুসেইন সুলেকে গুলি করা হত্যা করা হয়েছে। ঘানার রাজধানী আক্রায় হত্যা করা হয় ওই সাংবাদিককে। গত বুধবার রাতে গাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের দুই আরোহী তাঁকে গাড়িতেই গুলি করে হত্যা করেন।
আহমেদ হুসেইন সুলে কাজ করেন টাইগার আইপিআই অর্গানাইজেশনে। এর প্রধান অনুসন্ধানী সাংবাদিক আনাস আর্মিওয়ে আনাস। আনাস পুরস্কারজয়ী এক সাংবাদিক।
টাইগার আইপিআইয়ের আইনজীবী কিসি আগিয়াব্যাংক সিএনএনকে বলেন, আক্রায় মদিনা এলাকায় আহমেদ হুসেইন সুলেকে গুলি করে হত্যা করা হয়। বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হওয়ার কিছুক্ষণ পরই মোটরসাইকেলের দুই আরোহী গাড়ির কাছে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। সেখানেই আহমেদ হুসেইনের মৃত্যু হয়। গুলি তার বুকে ও গলায় লেগেছে। আহমেদ হুসেইনকে গুলির ঘটনায় ঘানার পুলিশের কাছে জানতে সিএনএন যোগাযোগ করেছিল। পুলিশ কিছুই জানায়নি।
টাইগার আইপিআই এক বিবৃতিতে বলেছে, আফ্রিকা মহাদেশের ফুটবলে ঘুষ-দুর্নীতি নিয়ে একটি ডকুমেন্টারি তৈরির সময়ই মৃত্যুর হুমকি পেয়েছিলেন আহমেদ হুসেইন। এ দুঃখের খবরে গণম্যাধ্যম প্রতিষ্ঠানটি থেমে থাকবে না বলেও জানিয়েছে।
ঘানার প্রেসিডেন্ট নানা আকুফু-আদো এ হত্যাকে ‘জঘন্য অপরাধ’ বলে মন্তব্য করেছেন। টুইটে তিনি লেখেন, ‘আহমেদ হুসেইন সুলের মৃত্যুর খবর খুবই দুঃখের ঘটনা। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমি আশা করব পুলিশ অপরাধীদের আইন কাঠগড়ায় দাঁড় করাবে।’
আহমেদ হুসেইন সুলের ওই প্রতিবেদন প্রকাশের পরই বিভিন্ন দেশের রেফারি, ফুটবল বোর্ডের কর্মকর্তাদের নিষিদ্ধ করা হয়েছে। ঘুষ নিচ্ছেন এমন ছবি গণমাধ্যমে প্রকাশের পরই গত বছরের অক্টোবরে ঘানার জাতীয় ফুটবল ফেডারেশনের সাবেক প্রধান কিয়েসি নুয়ানটাকিকে আজীবনের জন্য নিষিদ্ধ করে ফিফা। কিয়েসি নুয়ানটাকিকে ৫ লাখ ডলার জরিমানাও গুনতে হয়। ঘুষ-দুর্নীতির ঘটনায় নাইজেরিয়ার জাতীয় ফুটবল দলের কোট সালিসু ইউসুফও নিষিদ্ধ হন।
ঘানা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান মামে ইয়া তিয়ায়া আদো বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা অনেক তথ্য সংগ্রহ করেছি। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের শিগগিরই তদন্তের জন্য ডাকা হবে। ’
ঘানার ক্ষমতাসীস দল নিউ প্যাট্রিওটিক পার্টির সদস্য কেনেডি আগায়াপংয়ের বিরুদ্ধে হুমকির ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দিয়েছিলেন আহমেদ হুসেইন। এ-সংক্রান্ত খবর দেশটির গণমাধ্যমে প্রকাশ হয়েছে। আহমেদ হুসেইনকে পেটানোর হুমকিও দিয়েছিলেন কেনেডি আগায়াপং। তবে আহমদে হুসেইন সুলে মৃত্যুর ঘটনায় নিজের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন কেনেডি আগায়াপং। তিনি ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে বলেছেন, এটা ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’।
সাংবাদিকদের নিয়ে কাজ করা দ্য কমিটি প্রটেক্ট জার্নালিস্ট ঘানার কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে। সংস্থাটি সাংবাদিকদের প্রতি হুমকিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।
বিশ্বের যে দেশগুলোতে সাংবাদিকের জীবন সংশয়ে, সে দেশগুলোর প্রথম সারির একটি দেশ ঘানা। রিপোর্টার্স স্যান ফ্রন্টিয়ার্সের ২০১৮ সালের সূচকে ঘানা ১৮০ দেশের মধ্য ২৩তম সূচকে আছে। অর্থাৎ এখানে সাংবাদিকদের জীবন হুমকি-ধমকির মধ্য দিয়ে পার হয়। এর আগে আহমেদ হুসেইন সুলে ও সংবাদ প্রতিষ্ঠান ঘানার বিচারব্যবস্থার নানান দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করেছে।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
