আফগান সামরিক ঘাঁটিতে তালেবানদের হামলায় নিহত বেড়ে ১২৬
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯
আফগান সামরিক ঘাঁটিতে তালেবানদের গাড়িবোমা হামলায় দেশটির অন্তত ১২৬ সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছে। সোমবার সকালে ওয়ারদাক প্রদেশের মাইদান শাহর সামরিক ঘাঁটি ও একটি পুলিশ ট্রেনিং সেন্টারে ওই হামলা চালানো হয়। খবর আলজাজিরা, এএফপির।
আঞ্চলিক সরকারি স্বাস্থ্য বিভাগের প্রধান সালেম আগারখলিল বলেছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর যাদের অবস্থা গুরুতর তাদের কাবুলে পাঠানো হয়েছে। প্রদেশের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নাসরাত রহিমি জানান, সকাল ৭টার দিকে ওই সমন্বিত হামলা চালানো হয়। ওই সময় মাইদান শাহর সামরিক ঘাঁটির গেটে বিস্ফোরকভর্তি একটি গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয় বলেও জানান তিনি। খবরে বলা হয়েছে, সশস্ত্র তালেবান যোদ্ধারা হামলা চালিয়েই ঘটনাস্থল থেকে সরে পড়ে, যে কৌশল তারা অনেক হামলার ক্ষেত্রেই প্রয়োগ করে।
রাজধানী কাবুল থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ওই ঘাঁটিতে এমন সময় হামলা চালানো হল যখন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি চলছে। আগের দিন রোববারও পার্শ্ববর্তী রাজ্য লোগারে হামলা চালায় তালেবানরা।
ওই হামলায় আট পুলিশ সদস্য নিহত হয়। আলজাজিরা বলছে, সাম্প্রতিক মাসগুলোতে তালেবানরা হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যৎ শান্তি আলোচনায় অধিক প্রভাব রাখতে এবং সম্ভবত আরও রাজনৈতিক সুবিধা নিতেই তারা এ কৌশল অবলম্বন করছে।
আফগানিস্তান পুনর্গঠন বিষয়ক বিশেষ মার্কিন মহাপরিদর্শকের তথ্য অনুযায়ী তালেবানরা দেশটির অর্ধেক অঞ্চল নিয়ন্ত্রণ করছে। উল্লেখ্য, ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের আগ্রাসনে পতন ঘটে তৎকালীন তালেবান সরকারের। দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ শেষেও তালেবানদের দমাতে না পেরে নতুন করে আলোচনা শুরু করেছে ওয়াশিংটন।
গত বছরের জুলাইয়ে নতুন করে শান্তি আলোচনা শুরু করে মার্কিন সরকার। এ লক্ষ্যে তারা কয়েকটি দেশে তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেছে। কিন্তু তালেবানরা আফগানিস্তানের বর্তমান সরকারের সঙ্গে সরাসরি বসতে অস্বীকৃতি জানিয়েছে। কারণ তালেবানদের মতে, বর্তমান আফগান সরকার যুক্তরাষ্ট্রের ‘পুতুল’।
- এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস
- ১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত দুই সেনা
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন ট্রাম্প
- তেলের দাম বাড়লে লাভবান হয় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
- আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো
- বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম
- বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের
- প্রাণবন্ত সূচনা
- সৌদি আরব থেকে আসা খেজুর কোন জেলায় কত বরাদ্দ, দেখে নিন
- ‘তেলের দাম ২৪ হাজার টাকা হওয়ার জন্য প্রস্তুত থাকুন’
- নিজ দেশে বড় বিপদে নেতানিয়াহু
- পাকিস্তানকে গুঁড়িয়ে নতুন শুরু টাইগারদের
- ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার নির্দেশ প্রধানমন্ত
- ইসফাহান ঘাঁটিতে বেশ কিছু বিমান ক্ষতিগ্রস্ত
- মনিকাকে গ্রেপ্তারের দাবি
- ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প
- প্রত্যাশা ও চ্যালেঞ্জের সংসদ বসছে আজ
- ইরানে `সবচেয়ে তীব্রতম` দিন হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কিমের বোনের
- বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন ‘সমন্বয়ক’ মাহদী
- হরমুজ প্রণালিতে বাধা দেবে না ইরান তবে
- হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
- দুই শপথ ইস্যুতে উত্তপ্ত হবে সংসদ
- আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক চাপে ফেলে পিছু হটতে বাধ্য করব: ইরান
- ধ্বংসস্তুপের চিত্র প্রকাশ করলেই ধরে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা
- টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল
- ছাত্রদলের ১১৮৮টি কমিটি বিলুপ্ত ঘোষণা
- মামদানির বাসার সামনে বোমা হামলা, গ্রেফতার ২
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
