আদরের পাশাপাশি তিনি শাসনও করতেন
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯
আগামী ২৩ জানুয়ারি প্রয়াত নায়করাজ রাজ্জাকের জন্মদিন। জীবদ্দশায় বেশ ঘটা করেই পালন করা হতো এ কিংবদন্তির জন্মদিন। দিনটি উপলক্ষে বিভিন্ন আয়োজন ও রাজ্জাক স্মরণে লিখেছেন তারই কনিষ্ঠপুত্র।
আব্বার জন্মদিন তিনি বেঁচে থাকতে সবসময় এক রকম হতো, এখন অন্যরকম। তাকে ছাড়া এটা দ্বিতীয় জন্মদিন। আমরা পারিবারিকভাবে কিছু আয়োজনের চেষ্টা করছি।
গতবারের মতো এবারও গরিব কিছু মানুষদের মাঝে খাবার বিতরণ করা, কিছু কিছু জায়গায় চ্যারেটি করা ও এতিমখানা এবং মাদ্রাসার জন্য কিছু কন্ট্রিবিউশন করা এসবই থাকছে।
এছাড়া আমাদের পরিবার ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে আসরের নামাজের পর আব্বার জন্য দোয়ারও ব্যবস্থা করেছি।
আব্বা যখন আমাদের মাঝে ছিলেন তখন তার প্রতিটা জন্মদিনে রাত বারোটায় আমরা তাকে উইশ করতাম। তিনি সব সময়ই খুব জমজমাটভাবে তার জন্মদিন পালন করতেন।
তার ইন্ডাস্ট্রির ডিরেক্টর, প্রডিউসারসহ সব বন্ধুবান্ধবদের দাওয়াত করার মধ্য দিয়ে একটা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করতেন। আব্বার জন্মদিনকে কেন্দ্র করে জন্মদিনের আগের দিন থেকে শুরু করে পরবর্তী দিন পর্যন্ত আমাদের পরিবারের মধ্যে একটা আনন্দঘন পরিবেশের সৃষ্টি হতো। বাবুর্চি আসছে রান্নাবান্না হচ্ছে, দেখা যায় অনেক মেহমান এসেছেন যারা আমন্ত্রিত নয়, তাদেরও আব্বা সাদরে গ্রহণ করতেন। এখন তো তিনি নেই, জন্মদিনে ওই হইহুল্লোড়ও আর নেই।
আব্বার জন্মদিনে আমরা যখন তাকে উইশ করতাম তখন তার মুখের হাসিটা এখনও চোখে ভাসে। তিনি সবসময়ই বলতেন, কখনই মনের মধ্যে অহংকার আনবে না।
মানুষের সঙ্গে মন থেকে মিশবে এবং কোনো ভেদাভেদ রাখবে না। কাজের মধ্যে কখনই চিটিং বা কম্প্রোমাইজ করবে না। নিজের শতভাগ দিয়ে কাজ করবে। জীবনে যত বড় হও না কেন অহংকার জিনিসটা কখনই মনের মধ্যে আনবে না। এবং আব্বা নিজেও সেটি করে দেখিয়ে দিয়ে গেছেন।
এত নাম, যশ, মানুষের ভালোবাসা আর উঁচু অবস্থানে থেকেও তার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার ছিল না। কেউ কখনও বিপদে পড়ে সাহায্যের জন্য এলে তিনি কখনই ফিরিয়ে দিতেন না।
সাধ্য অনুযায়ী মানুষকে সাহায্য করতেন। এছাড়া দরিদ্র মানুষকে সাধ্যমতো সাহায্য করতেন, কিন্তু কাউকে কোনো কিছুই জানাতেন না।
আব্বা জীবনে অনেক সংগ্রাম করেছেন। স্টার হওয়ার পরও মাঝে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েও ভেঙে পড়েননি। উল্টো আমাদের আরও বলতেন, জীবনে লড়াই করতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে। ঝড় আসবে, বিপদ আসবে কখনই ভেঙে পড়া যাবে না নিজের নিষ্ঠা আর সততা নিয়ে কাজ করে সামনে এগিয়ে যেতে হবে।
আমি আমার ভাইবোনদের তুলনায় তাকে অনেক বেশি কাছে পেয়েছি। আমার যখন ৪-৫ বছর তখন ‘সৎ ভাই’ ছবির ডাবিং চলছে। তিনি আমাকে স্টুডিওতে নিয়ে যেতেন। সারা দিন বসে থাকতাম। সব সিনিয়র শিল্পীরা আমাকে আদর করতেন। আব্বা আমাকে চুল কাটাতে সোনারগাঁও হোটেলে নিয়ে যেতেন। আমি তার সঙ্গে বের হতাম বিভিন্ন খেলনা পাওয়ার আশায়।
তিনি আমাকে নানা রকমের খেলনা কিনে দিতেন। একবার তিনি আমাকে কলকাতায় নিয়ে গেছেন। আমি একটা গাড়ি পছন্দ করেছি, কিন্তু আব্বা আমাকে সেই গাড়িটা কিনে দেবেন না। যা হয়, আদরের ছেলে একটু জিদ্দি হয়ে গিয়েছিলাম। তাই আমি আব্বাকে হোটেলের চাবি ছুড়ে মেরেছিলাম।
চাবিটা দেয়ালে গিয়ে লাগল। তিনি তখন আমাকে বললেন, তুই একটা খেলনার জন্য তোর বাপকে মারতে গেলি! বলেই হাসতে হাসতে আমাকে কোলে তুলে নিয়ে গিয়ে গাড়ি কিনে দিলেন।
এ জিনিসগুলো এখন খুব ফিল করি। তিনি আমাদের কোনো চাওয়াই অপূর্ণ রাখেননি। আদরের পাশাপাশি তিনি শাসনও করতেন। একবার অষ্টম শ্রেণীতে আমার রেজাল্ট খুব খারাপ হল।
তখন আমাকে সাত দিন শাস্তি হিসেবে ঘর থেকে বের হতে নিষেধ করেছেন। আব্বার কড়া নির্দেশ ছিল, যেখানেই থাকি না কেন মাগরিবের আগে বাসাতে থাকতেই হবে। আব্বার এ শাসনগুলো মনে হলেই এখন তার জন্য মন কেঁদে ওঠে। প্রফেশনালি বাবার মতো আমি কখনই হতে পারব না। তবে তার নীতি আদর্শ অনুযায়ী আমি নিজে চলার চেষ্টা করি।
আব্বাকে নিয়ে আমাদের পারিবারিকভাবে বেশ কিছু পরিকল্পনা আছে। তিনি যেমন মানুষকে সহযোগিতা করতেন তারই ধারাবাহিকতা বজায় রাখতে আনুষ্ঠানিকভাবে তার নামে ‘ওয়েলফেয়ার ট্রাস্ট’ করার পরিকল্পনা রয়েছে। তবে সরকারের কাছে একটাই চাওয়া, সিনেমার মানুষ হিসেবে পঞ্চাশ বছর সময় অতিবাহিত করা এই মানুষটির কাজকর্ম পরবর্তী প্রজন্মমের কাছে তুলে ধরার জন্য জাতীয়ভাবে কোনো পদক্ষেপ যেন গ্রহণ করা হয়।
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
