শারদীয় উৎসবে ষষ্ঠী
আজ দেবী দুর্গার আরাধনা
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩
আজকাল রিপোর্ট-
ষষ্ঠী পূজার মধ্যদিয়ে আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ষষ্ঠী তিথিতে দেবী দুর্গাকে বিল্ল নিমন্ত্রণ পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে।
তিথী, নক্ষত্র ও বিধান অনুযায়ী আজ মহাষষ্ঠী। কল্পারম্ভে ঘট স্থাপন, অকালবোধন, অধিবাস শেষে আমন্ত্রণ জানানো হবে দেবীকে। ঢাক-ঢোল আর কাঁসার বাদ্যে আজ থেকেই শুরু হলো দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এক বছর পর ধরণীতে মায়ের আগমণে নিউইয়র্কবাসী পূজার উৎসবে মেতে উঠবে।
কাল শনিবার সপ্তমী তিথীতে নবপত্রিকা স্নান ও সিদ্ধিদাতা গণেশের পাশে কলাবউ স্থাপন করা হবে। এই দিনেই প্রাণ সঞ্চার করা হবে দেবীর মৃন্ময়ীতে। মহা অষ্টমী তিথিতে সনাতনী নারী-পুরুষ, শিশু-কিশোর-বৃদ্ধ সকলে মিলে দেবীকে পুষ্পাঞ্জলি দেবে। এইদিনই হবে সন্ধীপূজা। মাতৃরূপে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা কল্পনা করে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করে হবে ‘কুমারী পূজা’। শাস্ত্রমতে, এদিন পূজিত কুমারী কন্যার নামকরণ করা হয় দেবীর ৬ষ্ঠ রূপ ‘উমা’। এরপর ২৩ অক্টোবর মহানবমী ও ২৪ অক্টোবর মহাদশমী। আগামী ২৪ অক্টোবর মহা দশমীতে দেবীকে বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গাপূজা। এবার দেবীর আগমণ ও গমণ ঘোটকে (ঘোড়া)।
গত ১৪ অক্টোবর মহালয়ার পিতৃপক্ষের সমাপ্তিতে দেবী পক্ষেও সূচনা হয়ে। এই উৎসবকে ঘিরে নিউইয়র্কের বিভিন্ন মন্ডব ও মিলনায়তন বর্ণিল সাজে সেজে উঠেছে। পূজা উপলক্ষে থাকছে বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সাজসজ্জাসহ পূজার প্রস্তুতি শেষে আজ নিউইয়র্কের সনাতন ধর্মাবলম্বীরা ভক্তি সহকারে মাকে বরণ করে নেবে। ইতিমধ্যেই রঙের আঁচড়ে বর্ণিল সাজে সেজে মন্ডপে উঠেছে দেবী দূর্গা, স্বরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গনেশ, অসুরসহ অন্যান্যা প্রতীমা।
এবার নিউইয়র্কে যেসব সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান পূজার আয়োজন করেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলোÑ বাংলাদেশ সেবা সংঘ নিউইয়র্ক ২৩ ও ২৪ অক্টোবর জ্যামাইকার তাজ মহল পার্টি হলে, সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন ২০ থেকে ২৪ অক্টোবর কুইন্স ভিলেজের মহাকালী মন্দির, ২০ থেকে ২৩ অক্টোবর জ্যামাইকার বাবা বালকনাথ মন্দিরে উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সংঘ, ২০ থেকে ২৪ অক্টোবর ব্রুকলিনে শ্রী শ্রী গৌর নিতাই মন্দির এবং বাংলাদেশ বেদান্ত সোসাইটি এনওয়াই, ২১ ও ২২ অক্টোবর জ্যামাইকার তাজমহল, জ্যামাইকার মহামায়া মন্দিরে ২০ থেকে ২৩ অক্টোবর, আমেরিকা বাঙালী হিন্দু কল্যাণ ফাউন্ডেশন ও শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএ ২০ থেকে ২৩ অক্টোবর, জামাইকার শ্রীকৃষ্ণ মন্দিরে ১৯ থেকে ২৩ অক্টোবর, দেবালয় তাদেন পূজা করবে বেলরুজের দেবালয় মন্দিরে ও বেঙ্গলী ফাউন্ডেশন অব নিউইয়র্ক জ্যামাইকার লির্বাটি এভিনিউতে ২০ থেকে ২৩ অক্টোবর, বেঙ্গলী ক্লাব ইউএসএ ২০ থেকে ২৩ অক্টোবর জ্যাকসন হাইটসে, হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন রিচমন্ড হিলে ২০ থেকে ২৪ অক্টোবর, ২০ থেকে ২৪ অক্টোবর সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ইউএসএ দিব্যধাম সেবাশ্রম মন্দিরে, ২০ থেকে ২৪ অক্টোবর ব্রুকলিনে শ্রী শ্রী রাধা মাধম মন্দির এবং বাংলাদেশ পূজা সমিতি অব নিউইয়র্ক ৪ ও ৫ নভেম্বর সার্বজনীন শারদীয়া দুর্গোৎসবের আয়োজন করেছে।
আজ ২০ অক্টোবর মহাষষ্ঠী, ২১ অক্টোবর সপ্তমী, ২২ অক্টোবর মহাষ্টমী ও কুমারীপূজা, ২৩ অক্টোবর মহানবমী এবং ২৪ অক্টোবর বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দূর্গা উৎসব।
পূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
- ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’
- মাঝআকাশে পাইলটদের সংঘর্ষ
- ফার্নেস অয়েলের দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ
- ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
- ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?
- আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ব্যান্ডউইথ ব্যবসায় সিন্ডিকেটের চেষ্টা
- সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
