আইসল্যান্ডে দিনে ১,৬০০ ভূমিকম্প, স্বাভাবিক না ভয়াবহ সংকেত?
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫
উত্তর আটলান্টিকের বরফাচ্ছন্ন দ্বীপ আইসল্যান্ড। পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় ভূমিকম্পের সঙ্গে সবচেয়ে বেশি অভ্যস্ত। আগ্নেয়গিরি আর ভূ-তাপীয় বিস্ময়ের দেশটি যেন প্রতিদিনই নড়ে ওঠে। অনেকের কাছে সেটা অবাক করা হলেও ভূতত্ত্ববিদদের কাছে এটি একেবারেই স্বাভাবিক ঘটনা।
২০২৩ সালে আইসল্যান্ডে এমন একটি দিনও গেছে; যেদিন ২৪ ঘণ্টায় রেকর্ড ১,৬০০টির বেশি ভূমিকম্প হয়। একই বছর ভিন্ন দিনে ২৪ ঘণ্টায় ২২০০-এরও বেশি ভূমিকম্প বেসরকারিভাবে রেকর্ড করা হয়েছিল। এমনকি কোনো কোনো বছর দেশটিতে ১০ হাজারের বেশি ভূমিকম্পের তথ্যও মিলে। এর অর্থ হচ্ছে, আইসল্যান্ড যেন সারাক্ষণই কাঁপতে থাকে।
এতে বিস্মিত হওয়ার কারণ অবশ্যই আছে, কিন্তু আতঙ্কের তেমন নয়। কারণ আইসল্যান্ড ভূমিকম্পের জন্য বিশ্বের সবচেয়ে সক্রিয় অঞ্চলের একটি মিড-অ্যাটলান্টিক রিজের ঠিক ওপর দিয়ে দেশটি অবস্থান করছে। এই রিজে দুটি টেকটোনিক প্লেট উত্তর আমেরিকান ও ইউরেশিয়ান প্লেট ধীরে ধীরে একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছে। এই বিচ্ছিন্নতাই সৃষ্টি করে শত শত ক্ষুদ্র কম্পন।
যে কারণে অন্য দেশের মানুষ ভয় পায়, আইসল্যান্ড সেগুলোকে গবেষণার সুযোগ হিসেবে দেখে। দেশটির ভূমি যেন এক বিশাল ভূ-বিজ্ঞান পরীক্ষাগার। ছোট ছোট কম্পন প্রতিদিনই সেখানে ‘সাধারণ খবর’। মাঝারি কম্পনেও মানুষ খুব বিচলিত হয় না।
কেন এত বেশি ভূমিকম্প হয়?
দ্বীপটির নিচে অসংখ্য ম্যাগমা চেম্বার
সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চল
প্লেট টেকটনিকের দ্রুত গতিবিধি
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের আগাম সংকেত হিসেবে ক্ষুদ্র কম্পন
বিজ্ঞানীরা বলেন, দিনে হাজার ভূমিকম্পের মতো ঘটনা সাধারণত আগ্নেয়গিরি সক্রিয়তার ইঙ্গিত দেয়।ম্যাগমা নড়াচড়া করলে আশপাশের শিলায় ফাটল তৈরি হয়, যার ফলে পরপর ছোট ভূমিকম্প হয়।
২০২৩ সালে এক দিনে ১,৬০০ ভূমিকম্প হওয়ায় রেইকিয়ানেস উপদ্বীপে কয়েকটি শহরে সাময়িক সতর্কতা জারি হয়েছিল। এর মধ্যে ৪টি ভূমিকম্প ৪ মাত্রার বেশি ছিল। কেউ কেউ ভেবেছিলেন, বড় অগ্ন্যুৎপাত আসন্ন। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে ভূমিকম্পের ঘনঘনতা ভবিষ্যৎ অগ্ন্যুৎপাতের সম্ভাবনার দিকে ইঙ্গিত দেয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।
আইসল্যান্ডের মানুষ ভূমিকম্পকে জীবনের অংশ হিসেবেই নিয়েছে। ঘরবাড়ি ভূমিকম্প সহনশীল করে তৈরি, জরুরি সেবার দলও সবসময় প্রস্তুত। পর্যটকরাও সেখানে গিয়ে প্রাকৃতিক পরিবর্তনগুলো কাছে থেকে দেখতে পারেন। গেইসার, ভূ-তাপীয় লেক, আগ্নেয়গিরির লাভা ফিল্ড সবই পৃথিবীর ভেতরের টানাপোড়েনের ফল।
আইসল্যান্ডে ভূমিকম্প কোনো আতঙ্কের গল্প নয়; বরং পৃথিবীর গভীরে কী ঘটে তার এক জীবন্ত সাক্ষ্য। দিনে ১,৬০০ ভূমিকম্প অবশ্যই চমকে দেয়, কিন্তু সেই চমকের মাঝেই লুকিয়ে আছে প্রকৃতির অসাধারণ, অবিরাম পরিবর্তনের গল্প।
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
