আইডিয়ালে ভর্তির লটারিতে দুদকের অভিযান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮
রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ২০১৯ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির লটারি চলাকালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।
মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো এ অভিযান চালায় দুদক। দুদকের হটলাইনে (১০৬) অভিযোগ পেয়ে এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ এবং উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলামসহ দুদকের পুলিশ ইউনিটের সদস্যরা অভিযানে অংশ নেয়।
জানা যায়, ২০১৯ শিক্ষাবর্ষে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিনটি শাখায় প্রথম শ্রেণিতে সর্বমোট ৮৪০ শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বালক ও বালিকা পৃথক ক্যাটাগরিতে মতিঝিল ও বনশ্রী শাখায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে এবং মুগদা শাখায় শুধু বাংলা ভার্সনে শিক্ষার্থী ভর্তি হবে।
সোমবার (১০ ডিসেম্বর) ছয় ক্যাটাগরির লটারি এবং মঙ্গলবার (১১ ডিসেম্বর) বাকি চার ক্যাটাগরির লটারি অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত লটারি পর্যবেক্ষণ করে দুদক টিম।
অভিযানে লটারির ফলাফল বলপেন অমোচনীয় কালি দিয়ে লেখা নিশ্চিত করে, যা আগে পেন্সিলে লেখা হতো। অন্যদিকে বালক ক্যাটাগরিতে নির্বাচিতদের তালিকার পাশাপাশি অপেক্ষমাণ তালিকা প্রকাশ নিশ্চিত করে। দুদক টিমের উপস্থিতিতে লটারি হওয়ায় এলাকাবাসী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।
এদিকে আসন্ন এসএসসি পরীক্ষায় নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে অভিযান চালায় এনফোর্সমেন্ট টিম। গত ৫ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মো. ফজলুল বারী ও উপ-সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার এ অভিযান চালায়।
অভিযানের প্রেক্ষিতে অতিরিক্ত হিসেবে নেয়া ৮৩ হাজার ৪০০ টাকা সেমাবার শিক্ষার্থীদের ফেরত দেয়া হয়। দুদকের নির্দেশে ও মনোহরদীর উপজেলা নির্বাহী অফিসার তারিক হাসানের উপস্থিতিতে এ অর্থ ফেরত দেয়া হয়।
এ প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘শিক্ষা খাতে সংক্রমিত দুর্নীতি পর্যায়ক্রমে দূর করে সুশাসন প্রতিষ্ঠায় দুদকের নজরদারী ও অভিযান অব্যাহত থাকবে।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
