অরুণাচলের ১১ এলাকার নাম বদলে দিল চীন, কড়া প্রতিক্রিয়া ভারতের
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩
ভারতের অরুণাচল প্রদেশের ১১টি এলাকার নতুন করে নামকরণ করেছে চীন। নয়াদিল্লি এর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। বেইজিংয়ের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েচে ভারত।
মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতের ছিল, ভারতেরই থাকবে। চীনের নামকরণে তার কোনো পরিবর্তন হবে না। চীন এই প্রথমবার এমন চেষ্টা করেছে তা নয়। আমরা এটিকে সরাসরি প্রত্যাখ্যান করি।’ হিন্দুস্তান টাইমস।
রোববার চীনের নগর বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিসভার নির্দিষ্ট নিয়ম মেনে অরুণাচল প্রদেশের (চীন বিজ্ঞপ্তিতে দক্ষিণ তিব্বত বলে উল্লেখ করেছে) কয়েকটি ভৌগোলিক এলাকার নামকরণ করা হয়েছে। অর্থাৎ, এবার থেকে চীনা মানচিত্রে অরুণাচলের ওই জায়গাগুলোর নাম মান্দারিনের অক্ষরে লেখা থাকবে।
সেই রেশ ধরে চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘দক্ষিণ তিব্বতের যে ১১টি জায়গার ‘সরকারি’ নামকরণের তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়েছে। দুটি সমতল এলাকা, দুটি আবাসিক এলাকা, পাঁচটি পর্বতশৃঙ্গ এবং দুটি নদীর নামকরণ করেছে চীন। সেইসঙ্গে ওই জায়গাগুলোর নামের শ্রেণিবিভাগ এবং সেগুলোর অন্তর্গত প্রশাসনিক জেলারও তালিকাভুক্ত করা হয়েছে।
প্রতিবেদনে চাইনিজ অ্যাকাডেমি অফ সোশ্যাল সায়েন্সেস, ইনস্টিটিউট অব চাইনিজ বর্ডারল্যান্ড স্টাডিজের ঝ্যাং ইয়ংপ্যান দাবি করেছেন, যে এলাকাগুলোর নামকরণ করা হয়েছে, সেগুলো চীনের ‘সার্বভৌমত্ব’র মধ্যে পড়ে।
এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গায় নাম পালটে দেওয়ার ঘোষণা করেছে চীন। ২০১৭ সালের এপ্রিল এবং ২০২১ সালের ডিসেম্বরেও একইভাবে অরুণাচল প্রদেশের একাধিক জায়গা পালটানোর ঘোষণা করেছিল বেইজিং। যে দুবারই চীনের সেই পদক্ষেপের তুমুল নিন্দা করেছিল ভারত।
সেই সময় ভারতের বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছিল, ‘অরুণাচল প্রদেশ হল ভারতের অবিচ্ছেদ্য এবং অখণ্ড অংশ।’ এমনিতে ২০২০ সালের এপ্রিল-মে থেকে ভারত ও চীনের সীমান্ত সংঘাত তীব্র হয়েছে। প্রাথমিকভাবে পূর্ব লাদাখ সীমান্তে সংঘাত শুরু হয়। সেই সংঘাতের রেশ ধরে গালওয়ানে সংঘর্ষ হয়েছিল। শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় জওয়ান। চীনের অনেক ফৌজির মৃত্যু হয়েছিল। যদিও সংখ্যাটা প্রকাশ করেনি বেইজিং। পরে কূটনৈতিক এবং সামরিক পর্যায়ের বৈঠকের পর কয়েকটি এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে। তারইমধ্যে অরুণাচল সীমান্তেও সংঘাত শুরু হয়।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
