অভিনয়, ব্যবসা দুটোই ফ্লপ
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯
কঠোর পরিশ্রম করেও অনেকে সফলতা পান না। এর ব্যাখ্যা হিসেবে কেউ বলেন কৌশলগত ভুল, আবার কেউ দায়ী করেন ভাগ্য দেবীকে। বলিউডে এরকম অনেকে রয়েছেন, যাঁরা অভিনয়ে ব্যর্থ হয়ে পরিচালনা, প্রযোজনা কিংবা অন্যান্য ব্যবসায় সফল হয়েছেন। এর জ্বলন্ত উদাহরণ অভিনেতা ঋত্বিক রোশনের বাবা রাকেশ রোশন। এই পরিচালক ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনয় দিয়ে। কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। এরপর পরিচালনায় এসে করণ অর্জুন, কাহোনা প্যায়ার হ্যায়, কোয়ি মিল গ্যায়া-এর মতো টানা তিনটি হিট ছবি নির্মাণ করেন। আবার অনেকে রয়েছেন, যাঁরা অভিনয়ে ব্যর্থ হয়ে অনান্য ব্যবসায় গিয়েও সফলতার মুখ দেখেননি।
অভিনয়, ব্যবসা দুটোতেই ফ্লপ-এমন তারকাদের তালিকায় সবার প্রথমে নাম আসবে অভিনেত্রী অ্যামিশা প্যাটেলের। বলিউডে এই অভিনেত্রীর শুরুটা হয়েছিল বিস্ফোরক। ঋত্বিক রোশনের সঙ্গে তাঁর ক্যারিয়ারের প্রথম ছবি ‘কাহোনা প্যায়ার হ্যায়’ বক্স অফিসে ব্লকবাস্টার তকমা অর্জন করে। এরপর ২০০১ সালে সানি দেওলের সঙ্গে তাঁর ‘গদরঃ এক প্রেম কথা’ ছবিটিও সুপারহিট হয়। এই ছবির জন্য অ্যামিশা সেরা অভিনেত্রী হিসেবে ‘ফিল্মফেয়ার পুরস্কার’ জিতে নেন। এরপর তিনি বেশ কিছু হিন্দি ও তেলুগু ছবিতে অভিনয় করলেও সফলতা আসেনি। পরবর্তীতে ২০১৩ সালের দিকে ‘দেশি ম্যাজিক’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলেন অ্যামিশা। এই প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত একটি ছবি নির্মিত হয়েছে। ‘ভাইয়াজি সুপারহিট’ নামে গত বছর মুক্তি পাওয়া এই ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
আরেক অভনেত্রি লারা দত্ত বিশ্ব সুন্দরীর ( মিস ইউনিভার্স) খেতাব জয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন। অ্যামিশা প্যাটেলের মতো তিনিও বিস্ফোরক শুরু করেছিলেন। অক্ষয় কুমারের বিপরীতে তাঁর প্রথম ছবি ‘আন্দাজ’ মুক্তি পায় ২০০৩ সালে। এই ছবির জন্য তিনি সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে ‘ফিল্মফেয়ার’ পুরস্কার জিতেন। এরপর থেকেই যেন রাহুর গ্রাসে পড়েন লারা। বেশকিছু হিন্দি ও তামিল ছবিতে অভিনয় করলেও ব্যর্থতা এড়াতে পারেননি। এরপর ভারতীয় টেনিস তারকা মহেশ ভূপতিকে বিয়ে করে নেমে পড়েন চলচ্চিত্র প্রযোজনায়। ‘বিগ ড্যাডি’ নামে লারার এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ২০১১ সালে নির্মিত হয় হিন্দি ছবি ‘চল দিল্লি’। ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়ালেও লাভজনক আয় করতে ব্যর্থ হয়। এরপর নামেন শাড়ির ব্যবসায়। সেখানেও ভাগ্য দেবী লারার কাছ থেকে মুখ ফিরিয়ে নেন।
অভিনেত্রী প্রীতি ঝাঁগিয়ানির শুরুটা হয়েছিল মালায়ালাম চলচ্চিত্রশিল্পে অভিনয়ের মাধ্যমে। ভারতের প্রায় সবগুলো চলচ্চিত্রশিল্পে কাজ করেছেন এই অভিনেত্রী। কিন্তু বলিউড তাঁকে চিনেছে ‘মোহাব্বতে’ ছবির মাধ্যমে। এই ছবিতে শাহরুখ, অমিতাভ, ঐশ্বরিয়ার পাশপাশি তাঁর চরিত্রটিও দর্শক সমালোচকদের ইতিবাচক প্রশংসা কুড়ায়। এরপর বহু ছবিতে কাজ করলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি প্রীতি। অভিনয়ের পাশপাশি ২০০৯ সালে স্বামী অভিনেতা প্রবীণ দাবাসকে সঙ্গে নিয়ে ‘ভেরি ফিসি ফিল্মস’ নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান খোলেন। এই প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত ‘সাহি দ্বান্দ্বে, গলদ বান্দে’ নামক একটি ছবি মুক্তি পায়। কিন্তু দিন শেষে ছবিটি লোকসানের মুখ দেখে।
‘মোহাব্বতে’ ছবির আরেক নায়িকা কিম শর্মা বেশকিছু ছবিতে ব্যর্থ হয়ে ব্যবসায় নামেন। নিজের স্বামী কেনিয়া ভিত্তিক ব্যবসায়ী আলী পুনজানি-এর সঙ্গে শুরুতে হোটেল ব্যবসায় নামেন কিম। কিন্তু ২০০১২ সালের দিকে শেয়ার বাজারে কেলেঙ্কারির দায়ে তাঁদের হোটেল ব্যবসায় ধস নামে। ওই কেলেঙ্কারির কারণ হিসেবে কিমকে দোষারোপ করেন আলী। কিমের প্রতি বিশ্বাস ভঙ্গের অভিযোগও এনেছিলেন তিনি। এরপর দু’জনের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে কিম একাই বিউটি পার্লারের ব্যবসা শুরু করেন। কিন্তু সেখানেও তিনি খুব বেশী সুবিধা করতে পারেননি।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
