বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ১৪ ১৪৩৩   ১৭ রবিউস সানি ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৯

অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬  

বিশেষ অভিযান, নিয়মিত তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পরও কমছে না অবৈধ অস্ত্রধারীদের দাপট। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, চাঁদাবাজি, ছিনতাই ও আধিপত্য বিস্তারের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার হলেও নেপথ্যের সরবরাহকারী, শুটার ও কেনাবেচা চক্রের সদস্যরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে অবৈধ অস্ত্রের উৎস ও সরবরাহের নেটওয়ার্ক নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। একই সঙ্গে অবৈধ অস্ত্রের ব্যবহারে বাড়ছে সব ধরনের অপরাধ।

গোয়েন্দা সূত্র বলছে, শুধু রাজধানীতেই ৪ শতাধিক অস্ত্রধারী রয়েছে। তাদের কেউ কেউ মাঝেমধ্যে গ্রেপ্তার হলেও অধরাই রয়ে গেছে দুর্ধর্ষ শুটাররা। শীর্ষ সন্ত্রাসীরা টার্গেট কিলিং, চাঁদাবাজি বা আধিপত্যের লড়াইয়ে অবৈধ অস্ত্র ব্যবহার করছে।

এদিকে গণ অভ্যুত্থানের সময় পুলিশের লুটের অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণার পরেও তেমন সাড়া মেলেনি। এখনো লুটের ২২ শতাংশ (১৩০৩টি) অস্ত্র উদ্ধার হয়নি। এর মধ্যে রয়েছে চায়না রাইফেল, এসএমজি, এলএমজি, ৭.৬২ চায়না পিস্তল, ৯ এমএম পিস্তল ও ১২ বোর শটগানের মতো অত্যাধুনিক অস্ত্র।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, সন্ত্রাসীদের হাতে হাতে থাকা অবৈধ অস্ত্র মাঠে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা বলছেন, লুটের অস্ত্রসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে সর্বোচ্চ অভিযান জোরদার রয়েছে। প্রয়োজনে আরও জোরদার করা হবে।

পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, গত ৩ মাসে (জুন-আগস্ট) সারা দেশে অস্ত্র আইনে ৪২৪টি মামলা হয়েছে। এর মধ্যে আগস্ট মাসে হয়েছে সর্বাধিক ১৫৯টি। ডিএমপি সদর দপ্তরের তথ্য বলছে, ওই ৩ মাসে রাজধানীর বিভিন্ন থানায় অস্ত্র আইনে ৪০টি মামলা হয়েছে। এ সময়ে গ্রেপ্তার হয়েছে ৭৮ জন। উদ্ধার করা হয়েছে ৯০টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে অত্যাধুনিক বিদেশি রিভলভার ও পিস্তল, দেশি রিভলভার, বন্দুক, শুটারগান, পাইপগানসহ বিভিন্ন অস্ত্র রয়েছে। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, জুন মাস থেকে ক্রমান্বয়ে বেড়েছে মামলা, গ্রেপ্তার ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের সংখ্যা। অর্থাৎ গত ৩ মাসে ক্রমান্বয়ে অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়েছে। একটি সূত্র জানিয়েছে, গত আগস্ট মাসে সারা দেশে ৫১টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এদিকে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজধানীতে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলে ডিএমপি। ৩ শতাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো শুরু হয়; বাড়ানো হয় প্যাট্রলিং। এরপরও অবৈধ অস্ত্রধারীদের দাপট থেমে থাকেনি। গত সোমবার রাতে দক্ষিণ বাড্ডা আলাতুন্নেছা স্কুলের পিছনের রাস্তায় দুই পক্ষের গোলাগুলির মাঝে পড়ে গুলিবিদ্ধ হন আলআমিন নামে এক পথচারী। একই রাতে মেরুল বাড্ডা বাজার গলিতে দুর্বৃত্তের গুলিতে আহত হন সাইফুল নামে এক ব্যক্তি। গত ২৬ সেপ্টেম্বর পশ্চিম মাটিকাটায় নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় তারা কমপক্ষে ৫০ রাউন্ড এলোপাতাড়ি গুলি ছোড়ে। অস্ত্রধারীদের মধ্যে মিরপুরের ফোর স্টার গ্রুপের সদস্যরা ছিল বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। শুধু এই ঘটনাগুলোই নয়-মাদক কারবার দ্বন্দ্ব, চাঁদাবাজি ও আধিপত্যে নিয়মিতই রাজধানী ঢাকাসহ সারা দেশে অবৈধ অস্ত্রের ব্যবহার আতঙ্ক ছড়াচ্ছে।

যেভাবে আসছে অবৈধ অস্ত্র : সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অন্তত ২০টি রুট দিয়ে দেশে ঢুকছে অবৈধ অস্ত্র। চোরাচালানকারীরা নির্দিষ্ট কমিশনের বিনিময়ে এসব অস্ত্র সীমান্ত পার করে দেশীয় কারবারিদের হাতে তুলে দিচ্ছে। রোহিঙ্গা সন্ত্রাসীরাও মিয়ানমার থেকে রাতের অন্ধকারে দেশে অস্ত্র নিয়ে আসছে। পরে এই অস্ত্র অর্ডার করা ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। জানা গেছে, সীমান্ত এলাকায় মাঝেমধ্যে কিছু অস্ত্রের চালান ধরা পড়লেও অধিকাংশ আগ্নেয়াস্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশে ঢোকে। এর মধ্যে সাব মেশিনগান (এসএমজি), রিভলভার, পিস্তল ও রাইফেলের মতো অত্যাধুনিক অস্ত্রও রয়েছে। পরে এসব অস্ত্রই সহিংসতা, খুনাখুনি থেকে শুরু করে আধিপত্য বিস্তার, চাঁদাবাজিতে ব্যবহার করা হয়। অনলাইন অর্ডারেও এখন অবৈধ অস্ত্র পাওয়া যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীও অনলাইনে অর্ডার করে সম্প্রতি অস্ত্র বিক্রিতে জড়িত কয়েকজন কারবারিকে গ্রেপ্তার করে।

লুটের অস্ত্রও সন্ত্রাসীদের হাতে :  পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, জুলাই গণ অভ্যুত্থানের সময় ৫ হাজার ৭৬৩টি অস্ত্র লুট হয়েছিল। গত ২৫ আগস্ট পর্যন্ত ৪ হাজার ৪৬০টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ১ হাজার ৩০৩টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এর মধ্যে রয়েছে শতাধিক চায়না রাইফেল, ৩০টি এসএমজি, তিনটি এলএমজি, ২ শতাধিক ৭.৬২ চায়না পিস্তল, প্রায় সাড়ে ৪ শ ৯ এমএম পিস্তল, প্রায় ৪ শ ১২ বোর শটগানসহ বিপুল গোলাবারুদ। সংশ্লিষ্টরা বলছেন, জুলাই আন্দোলনের সময় লুট হওয়া এসব অস্ত্র সন্ত্রাসীরা ব্যবহার করছে। বিভিন্ন শীর্ষ সন্ত্রাসী গ্রুপের কাছ থেকে অনেক অস্ত্র উদ্ধারও হয়েছে। এখনো উদ্ধার না হওয়া অস্ত্রগুলো সন্ত্রাসীদের হাতেই রয়েছে।

আইনশৃঙ্খলার বড় হুমকি অবৈধ অস্ত্র :  অবৈধ অস্ত্রের হুমকির বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুক বলেন, কঠোর অভিযান শুরু করেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। উল্টো নিয়মিতই দেশে অবৈধ অস্ত্রের চালান ঢুকছে। কোন কোন ক্ষেত্রে এসব অস্ত্র ব্যবহার হচ্ছে সেটির তালিকা করে অভিযান পরিচালনা করতে হবে।

অপরাধ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, শুধু অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে সাঁড়াশি অভিযান দরকার। কেননা- দুর্ধর্ষ সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্ভব নয়। তিনি আরও বলেন, এখনো উদ্ধার না হওয়া লুটের অস্ত্র সন্ত্রাসীদের হাতেই রয়েছে। এগুলো আইনশৃঙ্খলায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে চ্যালেঞ্জ তৈরি করছে।

প্রয়োজনে অভিযান আরও জোরদার :  লুটের অস্ত্র উদ্ধারে মুখ্য ভূমিকা পালন করা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, লুটের অস্ত্র উদ্ধারের পরিসংখ্যান আগের তুলনায় বেড়েছে। অভিযানও আগের তুলনায় ত্বরান্বিত হয়েছে। দেশের সবাই সহযোগিতা করলে উদ্ধার না হওয়া লুটের অস্ত্রগুলোও পর্যায়ক্রমে উদ্ধার হবে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে একটি অভিযান চলমান রয়েছে। তবে বড় সংখ্যক অবৈধ অস্ত্র এখনো বাইরে রয়েছে। সেগুলো উদ্ধারে প্রয়োজনে অভিযান আরও জোরদার করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কোথাও অবৈধ অস্ত্রের ব্যবহার হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর