অফিসে উপস্থিত নেই, হাজিরা খাতায় স্বাক্ষর
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) দুই কর্মচারীকে বহিষ্কার ও ১২ কর্মকর্তাকে বদলির নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বুধবার ডিপিইতে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম পাওয়ায় প্রতিমন্ত্রী এমন নির্দেনো দেন।
জানা গেছে, পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার সকালে ডিপিইতে আকস্মিক পরিদর্শনে যান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. জাকির হোসেন। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন কর্মকর্তার কক্ষে গিয়ে খোঁজ-খবর নেন। এ সময় হাজিরা খাতায় অনেক কর্মকর্তার স্বাক্ষর থাকলেও তার নিজ আসনে পাওয়া যায়নি। অনেকে আবার কয়েক দিনের স্বাক্ষর আগেই করে অফিসে অনুপস্থিত ছিলেন। কেউ আবার মাঝে মাঝে অফিসে এসে হাজিরা দিয়ে চলে যান বলে অভিযোগ পান মন্ত্রী।
উপস্থিত কর্মকর্তারা জানান, মন্ত্রী পরিদর্শনে আসার পর বিভিন্ন কক্ষে গিয়ে হাজিরা খাতা খতিয়ে দেখেন। সেখানে অফিস সহকারী সবনম মোস্তারী ও শামসুল হকের অগ্রিম স্বাক্ষর করার প্রমাণ পান মন্ত্রী। পরে তিনি এই দুই কর্মচারীকে সাময়িক বহিষ্কারের জন্য হাজিরা খাতায় মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এছাড়াও স্বাক্ষর করেও অফিস উপস্থিত না থাকায় ডিপিই মহাপরিচালকের পিএস ফিরোজ করীর, এডিজির পিএস তাপস কুমারসহ ১২ কর্মকর্তাকে বদলি করতে হাজিরা খাতায় মন্তব্য লিখে তাতে স্বাক্ষর করেন। দ্রুত এটি বাস্তবায়নে ডিজিকে নির্দেশ দেয়া হয়। তবে এ সময় ডিজি অফিসে অনুপস্থিত ছিলেন বলে জানা যায়।
এদিকে দুপুর ২টার পর ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অনুপস্থিত দেখতে পাওয়া যায়। তাকে শোকজ করার নির্দেশ দেন মন্ত্রী।
প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, অধিদফতরে পরিদর্শনে এসে বেশ কিছু অনিয়ম চোখে পড়েছে। অনেক কর্মকর্তার হাজিরা খাতায় স্বাক্ষর থাকার পরও অনুপস্থিত পাওয়া গেছে। কারও অগ্রিম স্বাক্ষর পাওয়া গেছে, কেউ আবার মাঝে মাঝে অফিসে এসে চলে যান বলেও অভিযোগ পাওয়া গেছে। এখানে দীর্ঘদিন ধরে রয়েছেন ও যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে সেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, যেখানে জাতি গঠন করার একটা মূলস্তম্ভ হিসেবে পরিচিতি, সেখানে যদি এমন ঢিলেঢালাভাবে চলে তবে এর দায় আমাদের ওপর আসে। এসব কারণে আমাদের কার্যক্রম জাতির কাছে বির্তকিত হয়ে যায়। এ বিষয় গুরুত্ব দিয়ে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মাঠে নেমেছেন বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
এদিকে প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর ডিপিইর প্রায় অর্থ হাজার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ কারণে বিকেল ৫টায় অফিস ছুটি হলেও রাত ৯টা পর্যন্ত ডিজিসহ প্রায় সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
ডিপিইর অতিরিক্ত মহাপরিচালক মান্নান বলেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার সকালে প্রতিমন্ত্রী অধিদফতরে পরিদর্শনে আসেন। বিভিন্ন কক্ষে গিয়ে মন্ত্রী মহাদয় পরিদর্শন করেন। এ সময় অনেক কর্মকর্তা-কর্মচারীকে তার নির্ধারিত সিটে পাননি। দুইজন অফিস সহকারী হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করেছে বলে দেখতে পান। পরে তিনি দুই কর্মচারীকে বহিষ্কার ও ১২ জন কর্মকর্তাকে বদলি করতে হাজিরা খাতায় মন্তব্য ও স্বাক্ষর দিয়ে তা বাস্তবায়ন করতে ডিজি স্যারকে নির্দেশনা দিয়েছেন।
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
