অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা...
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৯
অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা। এর পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের স্পর্শে চালু হয়ে যাবে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল নির্মাণকাজ। রোববার বেলা ১১টায় বঙ্গবন্ধু টানেলের বোরিং কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো শুরু হবে নদীর তলদেশ দিয়ে টানেলের নির্মাণযাত্রা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শনিবার দুপুর ১২টার দিকে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় বঙ্গবন্ধু টানেলের বোরিং কার্যক্রম উদ্বোধনের প্রস্তুতিকাজ পরিদর্শন করেন সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালাম ও জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।
টানেলের মূল বোরিং কাজ শুরুর পূর্বপ্রস্তুতির কথা জানাতে গিয়ে সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু টানেলের সার্বিক কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক। এরইমধ্যে প্রকল্পের প্রায় ৩২ শতাংশ কাজ আমরা শেষ করতে সক্ষম হয়েছি। আগামীকাল প্রধানমন্ত্রী বোরিং কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এরপর মূল টানেল খননের কাজ শুরু হয়ে যাবে।
তিনি আরো বলেন, আমরা পদ্মাসেতু নিয়েও কাজ করছি। সেই অভিজ্ঞতায় বঙ্গবন্ধু টানেলের কাজ দ্রুত এগোচ্ছে। আশা করছি ২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই আমরা টানেলের কাজ শেষ করতে পারব।
এদিকে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় বঙ্গবন্ধু টানেলের বোরিং কার্যক্রম উদ্বোধনের প্রস্তুতির কাজ পরিদর্শন শেষে এ টানেল নির্মাণকে ‘বাংলাদেশের জন্য ইতিহাস সৃষ্টিকারী পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
সিটি মেয়র বলেন, এটি শুধু চট্টগ্রামের উন্নয়ন নয়, সমগ্র বাংলাদেশের উন্নয়ন। কর্ণফুলীর তলদেশে নির্মিতব্য বঙ্গবন্ধু টানেল দেশের অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রাখবে। চট্টগ্রাম হবে ওয়ান সিটি টু টাউন। নদীর ওপারে আনোয়ারায় গড়ে উঠবে নতুন শহর।
মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সাল পর্যন্ত যে ভিশন ঘোষণা করছেন সেই ভিশনের অন্যতম কাজ হলো কর্ণফুলীতে টানেল নির্মাণ। এর মাধ্যমে চট্টগ্রাম এগিয়ে যাবে, চট্টগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে দেশ। টানেল নির্মাণের ফলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ব্যাপকভাবে এগিয়ে যাবে। আনোয়ারা এলাকায় গড়ে উঠবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এছাড়া মিরসরাই থেকে ফেনী পর্যন্ত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজেও গতি আসবে।
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান
- শি জিনপিংকে লালগালিচায় বরণ ট্রাম্পের
- জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
