মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ১৩ ১৪৩৩   ১৬ রবিউস সানি ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৮

‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬  

রাজধানীর বিরোধপূর্ণ জমি পালটাপালটি দখলকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে অপরাধীচক্র। তাদের নেপথ্যে রয়েছে শীর্ষ সন্ত্রাসীদের হাত। সম্প্রতি ইসিবি চত্বরের নিউ গিনি প্রোপার্টিজ, মিরপুরের রাড্ডা ক্লিনিক, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এবং আদাবরের শ্যামলী হাউজিংয়ে হামলার ঘটনায় বিষয়টি স্পষ্ট হয়েছে। এসব ঘটনায় নাগরিক জীবনে ভীতির সঞ্চার হয়েছে। দেখা দিয়েছে নানা আশঙ্কা। কখন কার জমি বিরোধপূর্ণ দাবি করে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে সন্ত্রাসীরা দখলের চেষ্টা করে-এমন ভয় ও আতঙ্ক বিরাজ করছে মানুষের মনে। দেশের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতার সুযোগে এমনটি হচ্ছে মনে করছেন ভুক্তভোগীরা। এসব ঘটনা সামনে রেখে সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে। এর অংশ হিসাবে নজর দেওয়া হয়েছে শীর্ষ সন্ত্রাসীদের কর্মকাণ্ড ও অপতৎপরতার দিকে। তাদের দমনে ২০০২ সালের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর আদলে বড় ধরনের অভিযানের পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে, ক্ষমতার পালাবদল ও রাজনৈতিক পরিবর্তন এলেও দখলদারি ও আধিপত্য বিস্তারে শীর্ষ সন্ত্রাসীদের ব্যবহারের পুরোনো কৌশল বদলায়নি। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় এবং পুরোনো আক্রোশ কাজে লাগিয়ে শীর্ষ সন্ত্রাসীরা পেছন থেকে অপরাধের কলকাঠি নাড়ছে। গত কয়েকদিনে বেশ কয়েকটি হামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নাম জড়ালেও এর গভীরে রয়েছে পুরোনো শীর্ষ সন্ত্রাসীদের নানা ছক। এ কারণেই রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর আদলে বড় ধরনের কোনো অভিযান করা যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা করছে সরকার। তবে বিষয়টি এখনো প্রাথমিকভাবে আলাপ-আলোচনার পর্যায়ে রয়েছে। এটি চূড়ান্ত করার আগে সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র যুগান্তরকে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হামলা ও সহিংসতার পেছনে শীর্ষ সন্ত্রাসীদের মদদ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের তথ্য গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। তাতে বলা হয়েছে, সামনে জনজীবনে আরও বড় ধরনের ঘটনা ঘটিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে। এসব বিষয় সরকারকে ভাবিয়ে তুলেছে। সূত্রটি জানায়, অবস্থা যেদিকে যাচ্ছে, যৌথ অভিযানের বিকল্প নেই।

পুলিশ সদর দপ্তরও বলছে, দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে যাওয়া ছাড়া উপায় নেই। অপরাধীদের কোনো ছাড় না দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।

এ বিষয়ে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, যারা এসব ঘটনার সঙ্গে জড়িত এবং ইন্ধনদাতা-সবার বিরুদ্ধেই তদন্ত কার্যক্রম চলছে। তদন্তে যাদের নাম আসছে, তাদেরই গ্রেফতার করা হচ্ছে। অপরাধীদের ধরতে পোশাকধারী পুলিশ এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযান আরও জোরালো করা হবে। তিনি বলেন, নতুনভাবে যেসব অপরাধী মাথাচাড়া দিয়ে উঠেছে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে।

সাবেক আইজিপি নূরুল হুদা যুগান্তরকে বলেন, অপরাধমূলক ঘটনাগুলো কারা ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে-এসব বিষয়ে এরই মধ্যে সুনির্দিষ্ট তথ্য বেরিয়ে এসেছে। প্রতিটি ঘটনা ধরে নেপথ্যের ব্যক্তিদের টান দিলে পরিস্থিতি সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব। তিনি বলেন, পরাজিত শক্তি সব সময়ই সরকারকে বেকায়দায় ফেলার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে। এ বিষয়টিও বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সরকারকে কঠোর হয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইসিবি চত্বরসংলগ্ন নিউ গিনি প্রোপার্টিজে শনিবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার মূল কারণ সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং নাজিম উদ্দিন ভূঁইয়া (নিউ গিনি প্রোপার্টিজের মালিক) নামের এক ব্যক্তির দীর্ঘদিনের দ্বন্দ্ব। নাজিম আগে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ফের জামায়াতে যোগ দিয়ে বিরোধপূর্ণ জমি নিজের দখলে রাখেন। এ ক্ষেত্রে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের বিষয়টি সামনে আসে। তিনি টিনশেডের একটি রুমে স্টুডিও তৈরি করেন।

অপরদিকে নিউ গিনি প্রোপার্টিজের জমির ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী যোগাযোগ করেন বিদেশে পলাতক আওয়ামী ঘরানার শীর্ষ সন্ত্রাসী শাহাদাত হোসেনের সঙ্গে। ঢাকার অপরাধজগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী শাহাদাত হোসেন দীর্ঘদিন বিদেশে আত্মগোপনে থেকে আন্তর্জাতিক কল বা ইন্টারনেট অ্যাপের মাধ্যমে ক্যাডারদের পরিচালনা করে আসছেন। মিরপুর, পল্লবী, ক্যান্টনমেন্ট, মোহাম্মদপুর এবং কাফরুল এলাকায় সন্ত্রাসী পাঠিয়ে চাঁদাবাজি ও অবৈধ জমি দখল পরিচালনা করা তার মূল কাজ। ইসিবি চত্বরের বিরোধপূর্ণ জমিটি মহিউদ্দিন চৌধুরীর পক্ষ হয়ে দখলের জন্য সন্ত্রাসী শাহাদাতকে যুক্ত করা হয়। মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে আলোচনার ভিত্তিতে শাহাদাত তার নিজস্ব দুই শতাধিক ক্যাডারকে অস্ত্রশস্ত্রসহ সেখানে পাঠিয়ে হামলা, ভাঙচুর ও স্টুডিও তছনছ করান। নেতৃত্ব দেন শাহাদাতের বিশ্বস্ত শুটার সোহেল। হামলা ও ভাঙচুরের পর সুপরিকল্পিতভাবে সেটিকে ‘বিএনপি বা যুবদলের চাঁদাবাজি’ হিসাবে ফেসবুক লাইভ ও মিডিয়ায় প্রচারের কৌশল নেওয়া হয় বলেও জানা যায়।

নিউগিনি প্রোপার্টিজের মালিক নাজিম উদ্দিন ভূঁইয়া যুগান্তরকে বলেন, তার সম্পত্তিতে হামলার আগে শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের শুটার পরিচয়ে সোহেল তাকে (নাজিম উদ্দিন ভূঁইয়া) মোবাইল ফোনে হুমকিও দেন। তিনি জানান, প্রায় দেড় বছর আগে জুলাই যোদ্ধা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে জায়গায় রুম ভাড়া দেন। পরে বিষয়টি নিয়ে দুই শীর্ষ সন্ত্রাসীর মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, কেবল ইসিবি চত্বরের ঘটনাই নয়, রাজধানীর অন্য চাঞ্চল্যকর ঘটনাগুলোর পেছনেও শীর্ষ সন্ত্রাসীদের নাম এসেছে। মিরপুরের বহুল আলোচিত রাড্ডা ক্লিনিকের জমি দখল নিয়েও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ১৯৭৪ সাল থেকে পরিচালিত এই চ্যারিটেবল ট্রাস্টের জমিটি কাগজে-কলমে বিহারিদের হলেও তা দখলের ছক আঁকা হয়। স্থানীয় সন্ত্রাসী ও স্বার্থান্বেষী রাজনৈতিক মহল পট পরিবর্তনের সুবাদে এই সম্পত্তি কবজায় নেওয়ার পরিকল্পনা করে। ২৪ সেপ্টেম্বর মধ্যরাত (২৫ সেপ্টেম্বর প্রথম প্রহর) সেখানে তাণ্ডব চালায় তারা। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতার সুযোগে ট্রাস্টের সম্পত্তি ব্যক্তিস্বার্থে গ্রাস করতে গিয়ে ভবন ভেঙে তছনছ করে দেওয়া হয়।

অন্যদিকে দুর্ধর্ষ গ্যাং ও শীর্ষ সন্ত্রাসীদের চারণভূমি হিসাবে পরিচিত মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এবং আদাবরের শ্যামলী হাউজিং এলাকা দীর্ঘদিন ধরেই অরক্ষিত। চব্বিশের ৫ আগস্টের পর থেকে এলাকার একাধিক হাউজিং প্রজেক্ট, সরকারি খাসজমি এবং প্রবাসীদের বিরোধপূর্ণ জমি দখলে শীর্ষ সন্ত্রাসীদের নাম বারবার সামনে আসে। এলাকার কিশোর গ্যাং ও ক্যাডারদের দিয়ে রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি ও জমি দখলের সব ধরনের অপচেষ্টা চালানো হয়। এতে জমির মালিক ও ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাৎ হোসাইন বলেন, সাম্প্রতিক অপরাধ নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট জোরদার করেছে। অপরাধপ্রবণ এলাকা ও অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর