অপরাজনীতির কারণেই বিএনপি প্রত্যাক্ষিত: প্রধানমন্ত্রী
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপির অপরাজনীতির কারণেই দেশের মানুষ তাদের প্রত্যাখান করেছেন। মনোনয়ন বাণিজ্যের কারণে গত নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে বলেও মনে করেন তিনি।
সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলেনি। সেই নির্বাচনে বিএনপি মাত্র ২৮টি সিট পায়। আওয়ামী লীগ সেখানে এক তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়। ২০১৪ সালে নির্বাচন বর্জন করা বিএনপি ২০১৮ সালের অংশ নিলেও তাদের প্রস্তুতির অভাব ছিল। এছাড়া যারা তিনশ সিটের জন্য সাতশজনকে মনোনয়ন দেয়, তারা কীভাবে ভোট পাবে সেই প্রশ্নও তোলেন শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভাপতি বলেন, গত নির্বাচনের আগে দেশি-বিদেশি সব জরিপে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে সেটা বোঝা যাচ্ছিল। গত ১০ বছরে অভূতপূর্ব যে উন্নয়ন হয়েছে, সে কারণেই জনগণ আওয়ামী লীগকে টানা তৃতীয়বারের মতো বেছে নিয়েছে বলে মনে করেন বঙ্গবন্ধুকন্যা।
বঙ্গবন্ধুর স্মৃতিচারণে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর অনেক অনেক স্বপ্ন ছিল। বাংলাদেশটা কীভাবে গড়ে তুলবে, যারা একবেলা খাবার পেত না, প্রতিনিয়িত যারা নিষ্পেষিত হতো, তাদের সুন্দর জীবন দিতে অবিরাম কাজ করেছেন। সেই মানুষগুলোর ভেতরে একটা সাহস সঞ্চার করে মুক্তিযুদ্ধের মতো একটি মানসিক শক্তি সঞ্চয় করেছিলেন।
পাকিস্তান সৃষ্টির জন্য যেমন তিনি সংগ্রাম করেন পরবর্তী সময়ে তাদের হাত থেকে বাঙালি জাতিকে মুক্ত করার সংগ্রামও তিনিই শুরু করেন। আমাদের দুর্ভাগ্য, ভাষা আন্দোলনে তার যে অবদান, তা আমাদের জ্ঞানী-গুণীরাও লেখায় উল্লেখ করতেন না।
জিয়াউর রহমানের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের পর আইয়ুব খানের পদ্ধতি অনুসরণ করা হলো। মোশতাক বেইমানি করল। মাত্র আড়াই মাসেই তার পতন ঘটল। অবৈধভাবে ক্ষমতায় এলো জিয়াউর রহমান। তার বহুদলীয় গণতন্ত্র একটি ভাঁওতাবাজি ছিল। যেখানে কথা বলার অধিকার নেই, মত প্রকাশের অধিকার নেই, সেটা বহুদলীয় গণতন্ত্র হয় কীভাবে! অথচ কিছু জ্ঞানী-গুণী তাকেই বাহবা দিতে শুরু করল।
শেখ হাসিনা বলেন, ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণ উপলব্ধি করে সরকার জনগণের সেবক। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে। আমরা টানা ১০ বছর ধরে ক্ষমতায় আছি, জনগণ এর সুফল পাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা এবার জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করছি। ২০২০ থেকে ২১ সাল মুজিব বর্ষ ঘোষণা করেছি। আমি চাই দেশজুড়ে প্রত্যেক এলাকায় এখন থেকেই প্রস্তুতি শুরু হোক। যিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন সেই জনকের আদর্শ সমুন্নত রেখে আমরা তার স্বপ্ন পূরণ করব।
দেশবাসীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, দেশবাসীকে আহ্বান করব, জাতির পিতাকে জন্মবার্ষিকীকে আমরা শপথ নিই, আর যেন স্বাধীনতাবিরোধী, খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদী, ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী, এতিমের অর্থ আত্মসাৎকারী কেউ যেন ক্ষমতায় আসতে না পারে।
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
