৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫
* তফসিল ঘোষণা ১০ ডিসেম্বরের মধ্যে
* পদ ছাড়ছেন দুই উপদেষ্টা
বাংলাদেশে আসন্ন ‘জাতীয় সংসদ নির্বাচন’ অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে। নির্বাচন কমিশনের খসড়া রূপরেখা মোতাবেক, আগামী ৮ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষ্ঠিত হবে ‘গণভোট’। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত হবে ভোটার তালিকা। ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম আগামী সপ্তাহে পদত্যাগ করবেন এমন গুঞ্জন চলছে। তারা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন বলে ধারণা করা হচ্ছে।
অন্তর্বর্তী সরকার নির্বাচনকে সামনে রেখে বেসামরিক প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর যে প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে তা নিয়ে সমালোচনা হচ্ছে। বিশিষ্টজনেরা বলছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন প্রশাসন ঢেলে সাজানোর কাজ করবে। তার বদলে সরকারের এ কার্যক্রম বিতর্কের জন্ম দিতে পারে। উপদেষ্টা মন্ডলীর রদবদলের বিষয় নিয়েও সমালোচনার শেষ নেই। ড. আলী রিয়াজ সংস্কার কাঠামো তৈরী করতে গিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন। তিনি সকল ‘নোট অব ডিসেন্ট’ ফেলে দিয়েছেন। এসব কারণে নতুন নতুন বিতর্কের মধ্যে ড. আলী রিয়াজকে উপদেষ্টার সমমর্যাদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ করায় মুহাম্মদ ইউনূস সমালোচনার মুখে পড়েছেন। উপদেষ্টা থেকে বিশেষ সহকারী বিতর্কিত ড. আলী রিয়াজের বিরুদ্ধে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী। ধর্ষিতা নারী একজন কবী। তিনি সোশ্যাল মিডিয়ায় এসে অভিযোগ করেন যে, আলী রিয়াজের হাতে ধর্ষণের শিকার হয়েছেন। তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাবার প্রলোভন দেখানো হয়। শারীরিক সম্পর্কের আগে ওই নারীকে তিনি আশ্বস্ত করেছিলেন ঝুঁকি নেই কারণ তার ‘ভ্যাসেকটমি’ করানো আছে। তারপরও ওই নারী গর্ভবতী হয়ে পড়লে তাদের মধ্যে বাগবিতন্ডার পর তিনি সোশ্যাল মিডিয়া লাইভে এসে পুলিশী হয়রানির পর নিজের নিরাপত্তার দাবী করেন। ওই নারীর সোশ্যাল মিডিয়ার ওই সকল বক্তব্য ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এদিকে ড. আলী রিয়াজের পক্ষ অবলম্বন করে ড. ইউনূসের সরকার এ সম্পর্কিত এক বিবৃতিতে বলেছে, ড. আলী রিয়াজ ওই তরুণীকে চিনেন না। এ নিয়ে উত্তেজনার মধ্যে উপদেষ্টা পরিষদে রদবদলের গুঞ্জন শোনা যাচ্ছে। শুধু দুই ছাত্র উপদেষ্টাই নন; আরও উপদেষ্টা পদত্যাগ করতে পারেন বলে আভাস মিলেছে।
অন্যদিকে নির্বাচনি নানামুখী জোটের হিসাব-নিকাশও এগিয়ে চলছে। জোটবদ্ধ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে বুধবার রাতে নাহিদ ইসলামের বাসায় বৈঠক বসে। দীর্ঘ এ বৈঠকে জোটের জন্য কয়েকটি বিকল্প অপশন নিয়ে আলোচনা হয়। সেখানে কয়েকটি দলের সঙ্গে জোট করা নিয়ে আলোচনা হয়। তবে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশকে (আপ বাংলাদেশ) জোটভুক্ত করার জন্য প্রস্তাব দেওয়ায় মাঝপথে আলোচনা থেমে যায়।
বৈঠকে উপস্থিত ৪০ নেতার মধ্যে মাত্র ৩ জন ‘আপ বাংলাদেশে’র সঙ্গে জোট করার পক্ষে মত দেন। বাকিদের কেউ কেউ বিএনপির সঙ্গে জোট করতে চান। কেউ আবার আলাদাভাবে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া জামায়াতের সঙ্গে জোট করতে একেবারেই রাজি নন এনসিপি নেতারা। এ অবস্থায় অনেকে আশঙ্কা করছেন, জোট ইস্যুতে শেষ মুহূর্তে এনসিপি ভাঙনের মুখোমুখি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
এদিকে বৃহস্পতিবার এক অনুষ্ঠান শেষে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পদত্যাগ করেই নির্বাচন করব। তিনি বলেন, এমন কোনো আইন নেই যে- উপদেষ্টা হলে নির্বাচন করা যাবে না। তবে নীতিগত কারণে উপদেষ্টা হিসাবে নির্বাচন করা ঠিক হবে না। কোন দল থেকে নির্বাচন করব- তা এখনো ঠিক করিনি।’
তিনি জানান, ‘ঘোষণা দিয়েছি নির্বাচন করব, তবে কোথা থেকে করব ঘোষণা দেইনি।’ তিনি জানান, শুধু দুজন ছাত্র উপদেষ্টা নন, আরও কয়েকজন উপদেষ্টা নির্বাচন করতে পারেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগে কুমিল্লার ভোটার ছিলেন। সম্প্রতি তিনি ঢাকা-১০ আসনের ভোটার হয়েছেন। এরপর থেকেই গুঞ্জন রয়েছে, তিনি হয়তো এই আসন থেকেই নির্বাচন করবেন। বিএনপি এই আসনে কোনো প্রার্থী এখনো ঘোষণা করেননি।
এর আগে ৯ নভেম্বর তিনি সাংবাদিকদের বলেন, ‘ঢাকা থেকেই নিশ্চিতভাবে নির্বাচন করব। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নেওয়ার ইচ্ছে আছে। ১৪ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন।
অপরদিকে ২৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, ‘২ মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি- আমি কবে পদ ছাড়ব, তা এখনো জানি না।’ ২৬ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন, ‘নভেম্বরেই শেষ হয়ে যাবে উপদেষ্টা পরিষদের সভা। এরপর নির্বাচন কমিশন দায়িত্ব নেবে। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর আর সম্ভবত কেবিনেট মিটিং বসে না।’ ওই বক্তব্যের পরপরই বিবৃতি দিয়েছে সরকার।
বিবৃতিতে বলা হয়, নভেম্বরে কেবিনেট ক্লোজ হয়ে যাওয়ার বিষয়টি সঠিক নয়। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত এই উপদেষ্টা পরিষদ দায়িত্ব পালন করে যাবে। অর্থাৎ নভেম্বরের পরও উপদেষ্টা পরিষদের সভা চলবে, সংস্কার কাজও থেমে থাকবে না।
এর আগে ৪ আগস্ট ফেসবুক পোস্টে মাহফুজ আলম বলেন, ‘এক-এগারোর পদধ্বনি শোনা যা”েছ। পরে পোস্টটি সরিয়ে নেন তিনি। সম্প্রতি ফেসবুকে মাহফুজ আলম বলেন, ‘মজলুম জালিম হচ্ছে। ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরো পরিস্থিতি হতাশার- ক্ষুব্ধতার।’
দায়িত্বশীলদের অনেকে বলছেন, সরকারের উপদেষ্টা পরিষদে থেকে এ ধরনের পোস্ট দেওয়া যায় না। এছাড়া সূত্র বলছে, মাহফুজ আলমের এসব বক্তব্যের কারণে সরকারের নীতিনির্ধারক মহল কিছুটা বিব্রত।
এদিকে নেপথ্যে থেকে জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কিছু ব্যক্তির সমন্বয়ে চলতি বছরের ৯ মে যাত্রা শুরু করে নতুন রাজনৈতিক দল ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’। দলটির নেপথ্যে রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক বেশ কয়েকজন নেতা। ৮২ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে যার আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং সদস্য সচিব হলেন আরেফিন মুহাম্মদ হিজবুল্লাহ।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
