কাজাখস্তানে প্লেন বিধ্বস্ত
৩২ যাত্রী জীবিত উদ্ধার
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪
কাজাখস্তানে একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৩২ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
এর আগে বুধবার দুপুরে এমব্রেয়ার যাত্রীবাহী প্লেনটি ৬২ জন যাত্রী এবং পাঁচজন ক্রু নিয়ে আজারবাইজান থেকে রাশিয়া যাওয়ার পথে আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়।
কাজাখ কর্তৃপক্ষ জানিয়েছে, আজারবাইজান এয়ারলাইন্স পরিচালিত J2-8243 ফ্লাইটটি আকতাউ থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে জরুরি অবতরণ করার সময় আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে, প্লেনটি মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং কালো ধোঁয়া উড়তে থাকে। এ সময় কিছু যাত্রীকে রক্তাক্ত অবস্থায় প্লেনের অক্ষত অংশ থেকে বেরিয়ে আসতে দেখা গেছে।
কাজাখস্তানের জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নিভিয়ে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধারের কাজ চলছে এবং আহতদের মধ্যে দুজন শিশু রয়েছে।
দুর্ঘটনার কারণ এবং তদন্ত
আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে, প্লেনটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের রাজধানী গ্রোজনি যাচ্ছিল। কুয়াশার কারণে প্লেনটি আকতাউতে জরুরি অবতরণের চেষ্টা করে।
রাশিয়ার অ্যাভিয়েশন ওয়াচডগ প্রাথমিক তদন্তে জানিয়েছে, মূলত পাখির আঘাতের কারণেই পাইলট জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিলেন।
কাজাখ সরকার একটি তদন্ত কমিশন গঠন করেছে এবং আজারবাইজানের সঙ্গে যৌথভাবে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে।
এদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ দুর্ঘটনার খবর পেয়ে রাশিয়ায় অনুষ্ঠিত একটি সম্মেলন থেকে দ্রুত দেশে ফিরে এসেছেন। তিনি দ্রুত তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন।
শোক ও সমবেদনা
আজারবাইজানের ফার্স্ট লেডি মেহরিবান আলিয়েভা ইনস্টাগ্রামে লিখেছেন, আকতাউয়ের কাছে প্লেন দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
অন্যদিকে চেচনিয়ার নেতা রমজান কাদিরভ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্স-বার্তায় লিখেছেন, কাজাখস্তানের আকতাউয়ে আজারবাইজানের বিমান দুর্ঘটনার খবরে গভীর দুঃখ পেয়েছি। প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আজারবাইজানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা। পাকিস্তান এই শোকের সময়ে আজারবাইজানের পাশে রয়েছে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আলিয়েভকে ফোন করে সমবেদনা জানিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যারা নিজ প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং যারা বেঁচে আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। সূত্র: রয়টার্স ও তাস
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
